এক্সপ্লোর

West Bengal BJP: হিন্দুত্ব বলে কোনও বাদ হয় না, বহুত্ববাদই হিন্দুত্ববাদ, বলছেন শমীক, '২১- ভুল হয়েছিল মানলেন

Samik Bhattacharya: সভাপতির দায়িত্ব নিয়ে সম্বর্ধনা সভাতেই ধর্মীয় ঐক্যের পক্ষে সওয়াল করতে দেখা যায় শমীককে।

কলকাতা: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন রাজ্যে। আর তার আগেই গুরুদায়িত্ব পেয়েছেন। আর রাজ্য বিজেপি-র সভাপতি হয়েই প্রথম সাংবাদিক বৈঠকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, ২০২১ সালের নির্বাচনে কিছু ভুল হয়েছিল, যে কারণে বিজেপি-কে বিরোধী দল হিসেবে রেখে দেন মানুষ। বিজেপি বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না বলেও বার্তা দিলেন তিনি। (West Bengal BJP)

সভাপতির দায়িত্ব নিয়ে সম্বর্ধনা সভাতেই ধর্মীয় ঐক্যের পক্ষে সওয়াল করতে দেখা যায় শমীককে। রাজ্য বিজেপি-র সভাপতি হিসেবে শনিবার যে প্রথম সাংবাদিক বৈঠক করলেন, সেখানেও একই সুর ধরা পড়ল তাঁর গলায়। বরং অন্য নেতাদের চেয়ে এককদম এগিয়ে ঘোষণা করলেন, "হিন্দুত্ব বলে কোনও বাদ হতে পারে না। বহুত্ববাদই হিন্দুবাদ।" (Samik Bhattacharya)

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেখানে হিন্দুভোটকে একত্রিত করার ডাক দিচ্ছেন, সেই আবহে শমীকের বক্তব্য, "বিজেপি বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না। ২০২১ সালে মানুষ আমাদের বিরোধীর আসনে বসান, কিছুটা আমাদের ভুলে অবশ্যই। কিন্তু কংগ্রেস এবং সিপিএম, শতাব্দীপ্রাচীন দুই দলকে বিধানসভায় শূন্য করে দিয়েছেন। কালীগঞ্জ উপনির্বাচনেও সেই বাইনারি অটুট রয়েছে।" '২১-এর কোন ভুলের দিকে ইঙ্গিত করলেন শমীক? তাঁর ইশারা কার দিকে? খোলসা করেননি।

তবে শমীককে কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূলের কুণাল ঘোষ। তাঁকে বলতে শোনা যায়, "বাংলার মানুষ জানেন, বিজেপি-র অভিমুখই হচ্ছে ধর্মীয় রাজনীতিতে ভেদাভেদ। শুভেন্দু উগ্রতা, নগ্নতার সঙ্গে বলছেন সেটা। আর সেটার ড্যমেজ কন্ট্রোল করতে যাচ্ছেন শমীক। ওঁর তো প্রথমেই উচিত শুভেন্দু অধিকারীর থেকে সাবধানে থাকা।"

গত কয়েক মাসে বিভিন্ন ইস্যুতে রাজ‍্য বিজেপি-র কর্মসূচিতে হিন্দু ভোট একত্রিত করার চেষ্টা দেখেছেন পর্যবেক্ষকরা। শুভেন্দু প্রকাশ্যেই হিন্দু ভোট একত্রিত করার কথা বলছেন। কিন্তু বিজেপি-র রাজ্য় সভাপতি হয়ে, '২৬-এর বিধানসভা নির্বাচনের আগে শমীক ভট্টাচার্য কি সংখ্য়ালঘুদের প্রতিও বিশেষ বার্তা দিতে চাইছেন? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

রাজ্যে শিল্পের খরা নিয়েও তৃণমূল সরকারকে নিশানা করেন শমীক। তাঁর কথায়, "চতুর্থ বারের জন্য তৃণমূলকে আর আনবেন না, তাহলে পশ্চিবঙ্গ আর পশ্চিমবঙ্গ থাকবে না। বাংলা বাঁচতে চায়। বাংলা পরিত্রাণ চায়, বাংলা মুক্তি চায়, বাংলা বিনিয়োগ চায়, বাংলা কর্মসংস্থানের সুযোগ হচ্ছে দেখতে চায়।" পাল্টা কুণাল বলেন, "বিজেপি-কে দেখে শিল্পপতিদের আসতেও হয়না। বিজেপি-র কথা শুনে কেউ যাবেনও না। বাংলায় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের জন্য দেশের শ্রেষ্ঠ শিল্পপতিরা বাংলায় আসছেন। লগ্নি করছেন। বিজেপি চাইছে না বাংলায় শিল্পায়ন হোক।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire: মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget