এক্সপ্লোর

West Bengal By-Poll : ‘যেকোনও দিন ঘোষণা হতে পারে ভোটের দিন, তৈরি থাকুন’, রাজ্যকে ভোটের জন্য তৈরি থাকতে বলল কমিশন

  নির্বাচন কমিশনের কর্তাদের সঙ্গে বুধবার ভার্চুয়াল বৈঠক হয় মুখ্যসচিবের। মুখ্যসচিব তাঁদের জানান, ভোটের জন্য রাজ্য সরকার তৈরি আছে।

কলকাতা : ‘যেকোনও দিন ঘোষণা হতে পারে ভোটের দিন, তৈরি থাকুন’, রাজ্যকে ভোটের জন্য তৈরি থাকতে বলল কমিশন (Election Commission)। পুজোর আগেই বিধানসভা উপনির্বাচন (By-poll) চায় রাজ্য (West Bengal), তা বুধবার কমিশনকে জানানো হয়।  নির্বাচন কমিশনের কর্তাদের সঙ্গে বুধবার ভার্চুয়াল বৈঠক হয় মুখ্যসচিবের। মুখ্যসচিব তাঁদের জানান, ভোটের জন্য রাজ্য সরকার তৈরি আছে।

রাজ্যে কোভিড পরিস্থিতি নিয়েও কমিশনকে তথ্য দেওয়া হয়েছে রাজ্য তরফে। সূত্রের খবর, কমিশনকে রাজ্য জানায় বঙ্গে কোভিড পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তাই অক্টোবরের আগে সেপ্টেম্বরেই ভোট করাতে আর্জি জানানো হয়।  ১৭টি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের  সঙ্গে বৈঠক আজ হয় উপ-নির্বাচন কমিশনার  সুদীপ জৈনের (Sudip Jain)। ‘১০-২৪ অক্টোবর রাজ্যে পুজোর ছুটি, সেপ্টেম্বরেই ভোট করতে পারলে ভাল’ সুদীপ জৈনকে জানানো হল সিইও-র দফতর থেকে, খবর সূত্রের। ৫ কেন্দ্রে উপনির্বাচন-সহ রাজ্যের ৭ কেন্দ্রে ভোট নিয়ে হল বৈঠক। 

আরও পড়ুন : দেশে ৩০ শতাংশের বেশি বাড়ল দৈনিক সংক্রমণ, চিন্তা বৃদ্ধি দেশে



রাজ্যে ৭ কেন্দ্রে ভোট নিয়ে আজ নির্বাচন কমিশনের সঙ্গে মুখ্যসচিবের বৈঠক হয়।  ভোট নিয়ে জমা পড়েছে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত। ৭ কেন্দ্রের করোনা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই কমিশনকে রিপোর্ট দিয়েছে রাজ্য। এই পরিস্থিতিতে আজ নির্বাচন কমিশনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। করোনা পরিস্থিতিতে ভোট নিয়ে কাল হবে ভার্চুয়াল বৈঠক। 

রাজ্যের যে পাঁচ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে সেগুলি হল,

  • নদিয়ার শান্তিপুর 
  • কোচবিহারের দিনহাটা। 
  • দক্ষিণ কলকাতার ভবানীপুর।  
  • উত্তর ২৪ পরগনার খড়দা, 
  • দক্ষিণ ২৪ পরগনার গোসাবা।

এছাড়াও নির্বাচনের আগে প্রার্থীর মৃত্যু হওয়ায়, ভোট বাকি রয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে। এই সাত কেন্দ্রে দ্রুত ভোটের দাবিতে, এর আগে ১৫ জুলাই জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল। ৬ অগাস্ট, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছেও একই দাবি জানিয়েছে তারা। কিন্তু এখনও রাজ্যের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। 




সেরা শিরোনাম

Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
West Bengal News Live : ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
Raiganj Incident Update : 'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা 
'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget