এক্সপ্লোর

West Bengal: চিরকুটে চাকরি নিয়ে তৃণমূলে ভিন্ন মত, উদয়নের কাঠগড়ায় বাবা, কটাক্ষ ফিরহাদের

'উদয়ন পাগলের মতো কী বলেছেন জানা নেই।' বাম আমলে চিরকুটে চাকরি নিয়ে উদয়নকে কটাক্ষ ফিরহাদের। 

কলকাতা: দুর্নীতি নিয়ে এবার বাম আমলের মন্ত্রী বাবা কমল গুহকেও কাঠগড়ায় তুললেন উদয়ন গুহ (Udayan Guha)। প্রয়াত বাবাকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। যা নিয়ে কটাক্ষ করেছেন তাঁর দলেরই নেতা ফিরহাদ হাকিম (Firhad Hakim)। 'উদয়ন পাগলের মতো কী বলেছেন জানা নেই।' বাম আমলে চিরকুটে চাকরি নিয়ে উদয়নকে কটাক্ষ ফিরহাদের।

কী বলেন উদয়ন গুহ? 

বাম আমলে ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক ও রাজ্যের কৃষিমন্ত্রী ছিলেন কমল গুহ। এদিন উদয়ন গুহ বলেন, 'দলের স্বার্থে দুর্নীতি করেছেন কমল গুহ। বাবাকে বাঁচানোর জন্য কোনও কথা বলব না। বাবা সেই সময় অনেককে চাকরি করে দিয়েছেন। বাবার সামনে তালিকা তৈরি করা হয়েছিল। বাবা সেই তালিকাকে এনডোর্স করেছিলেন। সেখানে তো যোগ্য ব্যক্তিকে বঞ্চিত করা হয়েছে।আজ যাঁরা রাস্তায় বসে বলছেন যোগ্যদের বঞ্চিত করা হচ্ছে।তাঁদের পূর্বসুরীরাই যোগ্যদের বঞ্চিত করে চাকরি দিয়ে গিয়েছেন।' বিস্ফোরক মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর।

পাল্টা কটাক্ষ ফিরহাদ হাকিমের: 'উদয়ন পাগলের মতো কী বলেছেন জানা নেই। চিরকুটে লোক ঢোকানো যায় না, অন্তত একটা অ্যাপ্লিকেশন লাগে। ৭০-এর দশকে হতে পারে, নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার পরে আর হয় না।' বাম আমলে চিরকুটে চাকরি নিয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে কটাক্ষ পুরমন্ত্রীর। 

সিপিএম নেতা সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) স্ত্রীর কলেজে নিয়োগ নিয়ে প্রশ্ন। তা নিয়ে এখনই তদন্তের পথে হাঁটছে না রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। স্কুলে নিয়োগ দুর্নীতির মামলায় যখন বিরোধীদের সাঁড়াশি আক্রমণে নবান্ন, তখনই সম্প্রতি বাম আমলের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে পাল্টা নিশানা করতে শুরু করেছে তৃণমূল। যার মধ্যে মূলত টার্গেটে রয়েছেন সুজন চক্রবর্তীর স্ত্রী মিলি ভট্টাচার্য। যিনি ২০২১ সালে গড়িয়ার দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ থেকে অবসর নিয়েছেন।

গতকাল সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, 'বাম জমানায় সুজন চক্রবর্তীর স্ত্রীর চাকরি পরীক্ষার ভিত্তিতে হয়েছিল কিনা তা স্পষ্ট নয়। বিস্তারিত তদন্ত অবশ্যই দরকার। পূর্ণাঙ্গ তদন্ত হবে কিনা, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে ঠিক করা হবে। তৃণমূল সরকার বাম আমলে নিয়োগের শ্বেতপত্র প্রকাশ করবে বলেছে। সেই শ্বেতপত্রের ভিত্তিতে মামলা হলে আদালত নির্দেশ দিলে বিচার হতে পারে।' মন্তব্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর।     

আরও পড়ুন: West Bengal News: ডিএ আন্দোলনের মধ্যেই ১০ অফিসারের বদলি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : পুলিশকর্মীদের জন্য দুর্গাপুজোর 'গিফ্ট' ঘোষণা মুখ্যমন্ত্রীর
পুলিশকর্মীদের জন্য দুর্গাপুজোর 'গিফ্ট' ঘোষণা মুখ্যমন্ত্রীর
Live News Update : দুর্নীতি রুখতে টোল ফ্রি নম্বর! পুজোর উপহার ও বাড়ল রেশনে অনুদান, কারা পাবেন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
দুর্নীতি রুখতে টোল ফ্রি নম্বর! পুজোর উপহার ও বাড়ল রেশনে অনুদান, কারা পাবেন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : সিন্ডিকেট থেকে কাটমানি, নিজের এলাকার দুর্নীতি রুখতে ফোন করুন এই সব নম্বরে, ঘোষণা মুখ্যমন্ত্রীর
সিন্ডিকেট থেকে কাটমানি, নিজের এলাকার দুর্নীতি রুখতে ফোন করুন এই সব নম্বরে, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Cough Syrups: নিষিদ্ধ কাশির সিরাপ পাচার করতে গিয়ে আগেই গ্রেফতার হয়েছিল ৩ জন, এবার গ্রেফতার আরও ২
নিষিদ্ধ কাশির সিরাপ পাচার করতে গিয়ে আগেই গ্রেফতার হয়েছিল ৩ জন, এবার গ্রেফতার আরও ২

ভিডিও

Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget