এক্সপ্লোর

Voters List: খসড়া ভোটার তালিকায় কোন জেলায় কত নাম বাদ? কেন বাদ গেল, কী জানাল কমিশন?

Election Commission Voters List: প্রকাশিত তালিকা অনুযায়ী, রাজ্যে বাদ গিয়েছে আটান্ন লক্ষ ভোটারের নাম। নাম বাদের কারণও তালিকায় উল্লেখ করেছে কমিশন।

কলকাতা: মঙ্গলবার অবশেষে প্রকাশিত হল খসড়া ভোটার তালিকা। নির্বাচনের কমিশনের অ্যাপ ও ওয়েবসাইটে লগ ইন করলেই দেখা যাচ্ছে খসড়া তালিকা। voters.eci.gov.in এই ওয়েবসাইটে ক্লিক করলেই মিলছে তালিকা। পাশাপাশি GOOGLE PLAY STORE বা APP স্টোর থেকে কমিশনের অ্যাপ ECINET ডাউনলোড করলে সেখান থেকেও দেখা যাচ্ছে খসড়া ভোটার তালিকা। যদিও এই তালিকায় নাম বাদ নিয়ে নতুন করে দেখা দিয়েছে সমস্যা।  

ইতিমধ্যেই কমিশনের তরফে একটি তথ্য দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, খসড়া ভোটার তালিকায় কোন জেলায় কত নাম বাদ?

এক নজরে দেখে নেওয়া যাক সেই তালিকা

কোচবিহার: ১ লক্ষ ১৩ হাজার ৩৭০জনের নাম বাদ 
জলপাইগুড়ি: ১ লক্ষ ৩৩ হাজার ১০৭জনের নাম বাদ
দার্জিলিং: ১ লক্ষ ২২ হাজার ২১৪জনের নাম বাদ
কালিম্পং: ১৭ হাজার ৩৩১জনের নাম বাদ 
আলিপুরদুয়ার: ৯৫ হাজার ২৮৬জনের নাম বাদ 
উঃ দিনাজপুর: ১ লক্ষ ৭০ হাজার ৫৫৭জনের নাম বাদ 
দঃ দিনাজপুর: ৮০ হাজার ৯৮৪জনের নাম বাদ 
মালদা: ২ লক্ষ ১ হাজার ৮৭৩জনের নাম বাদ 
মুর্শিদাবাদ: ২ লক্ষ ৭৮ হাজার ৮৩৭জনের নাম বাদ 
নদিয়া: ২ লক্ষ ১৬ হাজার ৬২৩জনের নাম বাদ
উঃ ২৪ পরগনা: ৭ লক্ষ ৯২ হাজার ১৩৩ জনের নাম বাদ
দঃ ২৪ পরগনা: ৮ লক্ষ ১৮ হাজার ৪৩২জনের নাম বাদ 
কলকাতা দক্ষিণ: ২ লক্ষ ১৬ হাজার ১৫০জনের নাম বাদ
কলকাতা উত্তর: ৩ লক্ষ ৯০ হাজার ৩৯০জনের নাম বাদ
হাওড়া: ৪ লক্ষ ৪৭ হাজার ৩৪১জনের নাম বাদ 
হুগলি: ৩ লক্ষ ১৮ হাজার ৮৭৪জনের নাম বাদ 
পূর্ব মেদিনীপুর: ১ লক্ষ ৪১ হাজার ৯৩৬জনের নাম বাদ
পঃ মেদিনীপুর: ২ লক্ষ ৩ হাজার ৩৪১জনের নাম বাদ 
ঝাড়গ্রাম: ৫২ হাজার ৭৮৬জনের নাম বাদ 
পুরুলিয়া: ১ লক্ষ ৮৩ হাজার ৪১৬জনের নাম বাদ 
বাঁকুড়া: ১ লক্ষ ৩২ হাজার ৮২১জনের নাম বাদ 
পূর্ব বর্ধমান: ২ লক্ষ ৮ হাজার ৭৫জনের নাম বাদ 
পঃ বর্ধমান: ৩ লক্ষ ৬ হাজার ১৪৬জনের নাম বাদ 
বীরভূম: ১ লক্ষ ৭৮ হাজার ৮৭৬জনের নাম বাদ 

জানা গিয়েছে, কমিশনের নজরে ১ কোটি ২৯ লক্ষ ৮ হাজার ৩৪০ অসঙ্গতি ভোটাছে। অসঙ্গতি ভোটারের তালিকায় শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনাতেই ১৬ লক্ষ ৩ হাজার ১৬জন 'অসঙ্গতি' ভোটাছে। উত্তর ২৪ পরগনায় ১১লক্ষ ২ হাজার ৫২১জন 'অসঙ্গতি' ভোটার পাওয়া গিয়েছে। দুই ২৪ পরগনার পরেই অসঙ্গতি ভোটারের সবচেয়ে বেশি মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে অসঙ্গতি ভোটারের সংখ্যা ১০ লক্ষ ২ হাজার ৭৬২জন। 

প্রকাশিত তালিকা অনুযায়ী, রাজ্যে বাদ গিয়েছে আটান্ন লক্ষ ভোটারের নাম। নাম বাদের কারণও তালিকায় উল্লেখ করেছে কমিশন। নাম না থাকা ভোটারদের অভিযোগ নিতে আজ থেকেই বুথে BLO-রা। 

বাদের তালিকা প্রকাশের পর কারও কোনও অভিযোগ থাকলে আধার কার্ড নিয়ে গিয়ে যোগাযোগ করা যাবে কমিশনে। এই খসড়া তালিকা ও নাম বাদের তালিকা নিয়ে BLO-রা থাকবেন নিজস্ব বুথে। যাঁরা এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন তাঁদের সবার নাম থাকবে খসড়া তালিকায়। তবে এই খসড়া তালিকা ৩ ভাগে ম্যাপিং হয়েছে। প্রথম প্রোজেনি ম্যাপিং, সেল্ফ ম্যাপিং ও নো ম্যাপিং। প্রোজেনি ম্যাপিং, সেল্ফ ম্যাপিং-এ নাম থাকা ভোটারদের হিয়ারিংয়ে ডাকার সম্ভাবনা কম। নো ম্যাপিংয়ে নাম থাকা ভোটারদের ডাকা হবে হিয়ারিংয়ে। বিএলও মারফত জানা যাবে কাদের শুনানিতে ডাকা হবে। নো ম্যাপিংয়ে নাম থাকা ভোটারদের ডাকা হবে শুনানিতে। 

১৫ জানুয়ারি পর্যন্ত জানানো যাবে তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ। যেগুলো খতিয়ে দেখে পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারকে ডাকা হবে শুনানিতে। নির্বাচন কমিশন সূত্রে খবর, আজ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত খসড়া ভোটার তালিকা সংক্রান্ত শুনানি এবং ভেরিফিকেশন চলবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৪ ফেব্রুয়ারি।

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget