এক্সপ্লোর

Mamata Banerjee: জলমগ্ন এলাকা পরিদর্শনে মমতা, DVC-র সঙ্গে সম্পর্ক ছিন্নের হুঁশিয়ারি, ঘাটাল নিয়ে বড় ঘোষণা

Mamata Banerjee on DVC:প্রসঙ্গত, পাঁশকুড়া স্টেশন, বিডিও অফিস-সহ শহরের ১৮টি ওয়ার্ডই জলমগ্ন। গতকাল পাঁশকুড়ার গড় পুরুষোত্তমপুরে কংসাবতীর বাঁধ ভেঙে যায়।

কলকাতা: কংসাবতী নদীর বাঁধ ভেঙে ভাসছে পাঁশকুড়া। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ সড়কপথে সেখানে গেলেন মুখ্যমন্ত্রী।  গতকাল কলকাতা থেকে রওনা দিয়ে হুগলির পুরশুড়া, আরামবাগ ও গোঘাটে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। পর্যাপ্ত ত্রাণ মিলছে কি না জানতে চাওয়ার পাশাপাশি, বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের অভাব-অভিযোগের কথাও শোনেন মুখ্যমন্ত্রী। 

এদিন পাঁশকুড়ায় বন্যা পরিস্থিতি পরিদর্শন করে মমতা বলেন, সরকার যা সাহায্য করার করবে। কেন্দ্রীয় সরকারের সংস্থা ডিভিসি জল ছাড়ায় এই বন্যা হয়েছে। অতিবৃষ্টিতে এই বন্যা হওয়ার কথাই নয়। আমরা কয়েকশো পুকুর কেটেছি, চেক ড্যাম করেছি, এরকমটা হওয়ার কথাই নয়। কপালেশ্বর-কেলেঘাই প্রোগ্রামের মাধ্যমে অনেকটাই সমস্যা মিটিয়ে ছিলাম। ১০ বছর ধরে ঘাটাল মাস্টারপ্ল্যান পড়ে আছে। সেটা আগামী ২ বছরের মধ্যে করে দেব। এইভাবে জল ছাড়লে তো এটা হবেই। কেন্দ্রীয় সরকার ড্রেজিং করাচ্ছে না। সেই কারণে ৩৬ শতাংশে এসে দাঁড়িয়েছে ডিভিসির জল ধারণের ক্ষমতা। কেন বাংলা ডুববে? আমরা প্রশ্নের উত্তর চাই। বাংলায় জল ছেড়ে দিয়ে ঝাড়খন্ডকে ঠিক রাখে। এটা তো ঠিক নয়।  আমি শুনেছি কাল রাতে জলের উপর আরও জল ছেড়েছে।'

এরপরই বন্যা দুর্গতদের জন্য সতর্কবার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, 'জল আর আগুনে ঝুঁকি নেবেন না। অন্তত কয়েকদিন ত্রাণ শিবিরে কিংবা কোনও সেফ জায়গায় থাকুন। তারপর জল নামলে বাড়িতে যান। প্রশাসনকে বলব ত্রাণে যেন কোনও অসুবিধা না হয়। যা যা প্রয়োজন সেটা করুন। প্রতিটা পরিবারকে দেখে নেবেন। কেউ যেন অসুবিধায় না পড়েন। আমি সত্যিই শঙ্কিত। আমি ভিডিসির সঙ্গে সব সম্পর্ক কাট-অফ করব। মানুষকে যদি এই ভাবে ডোবায় তারা। এটা পরিকল্পিত চক্রান্ত।'   

প্রসঙ্গত, পাঁশকুড়া স্টেশন, বিডিও অফিস-সহ শহরের ১৮টি ওয়ার্ডই জলমগ্ন। গতকাল পাঁশকুড়ার গড় পুরুষোত্তমপুরে কংসাবতীর বাঁধ ভেঙে যায়। ৩টি গ্রাম পঞ্চায়েত এলাকায় হু-হু করে জল ঢুকতে শুরু করেছে। সেই পরিস্থিতি খতিয়ে দেখতে আজ পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন, জলমগ্ন হাসপাতাল-স্কুল, ডিভিসির ছাড়া জলে বন্যা পরিস্থিতি হুগলির খানাকুলে

এদিকে, অতিবৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে হুগলি জেলায় প্রায় ৭ হাজার হেক্টর ধান জমি ও ২ হাজার ২৫ হেক্টর সবজী চাষের জমি জলমগ্ন হয়েছে। জমি থেকে জল নামলে ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে বলে জানিয়েছে জেলা কৃষি দফতর। পুজোর আগে চাষবাসে ব্যাপক ক্ষতির মুখে পড়ে কার্যত মাথায় হাত চাষীদের। সরকারি সাহায্য না পেলে পুনরায় ঘুড়ে দাঁড়ানো অসম্ভব, দাবি কৃষকদের। জেলায় প্লাবিত এলাকার জলস্তর সামান্য কমলেও এখনও আতঙ্ক কাটেনি। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

সেরা শিরোনাম

SC On Indranil Sen:
SC On Indranil Sen: "আপনাদের বিরুদ্ধে অভিযোগ অত্যন্ত গুরুতর", সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের
West Bengal News LIVE: ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পাল্টা হুঙ্কার অভিষেকের
ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পাল্টা হুঙ্কার অভিষেকের
Abhishek Banerjee: পুলিশকে 'ওয়ার্নিং' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, 'কী পরিণত হয় দেখবেন', 'সোডিয়াম-পটাশিয়ামের সমস্যা হয়েছে', পাল্টা মুখ্যমন্ত্রী
পুলিশকে 'ওয়ার্নিং' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, 'কী পরিণত হয় দেখবেন', 'সোডিয়াম-পটাশিয়ামের সমস্যা হয়েছে', পাল্টা মুখ্যমন্ত্রী
Arjun Singh : 'মুখ্যমন্ত্রীর গতিবিধির খবর রাখছে, ১৮০ জনের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে', চাঞ্চল্যকর অভিযোগ মন্ত্রীর
'মুখ্যমন্ত্রীর গতিবিধির খবর রাখছে, ১৮০ জনের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে', চাঞ্চল্যকর অভিযোগ মন্ত্রীর

ভিডিও

Weather Update News : ঘূর্ণিঝড় 'অর্ণব' হতেই ফের নতুন নিম্নচাপ! রাজ্যজুড়ে কাল থেকেই বাড়বে ভারী বৃষ্টি
Swasthya Sathi Scam :
BJP News : 'মুষ্টিমেয় কয়েকজন মাওবাদী ডাক্তার কী বলল, আমাদের কিছু এসে যায় না', বললেন স্বাস্থ্যমন্ত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ২: জামিন-আর্জি খারিজ, ১০নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে ইন্দ্রনীল সেন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ১ : 'ইন্দ্রনীলের কাছ থেকে মমতার অ্যাকাউন্টে ঢুকেছে ৩০ লক্ষ', বলছে ED

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget