এক্সপ্লোর

Naren Chatterjee : জানুয়ারি থেকেই সন্ত্রাস শুরু করবে তৃণমূল, বিস্ফোরক দাবি নরেন চট্টোপাধ্যায়ের

Panchayat Election 2023 : পঞ্চায়েত ভোট যতই এগিয়ে আসছে, ততই রাজ্যে ঘোরাল হচ্ছে পরিস্থিতি। চড়ছে রাজনৈতিক হুমকি-হুঁশিয়ারি।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে জানুয়ারি থেকেই সন্ত্রাস শুরু করবে তৃণমূল (TMC)। বিস্ফোরক দাবি করলেন ফরওয়ার্ড ব্লকের (Forward Bloc) রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। সমর্থন জানিয়েছে বিজেপিও। ৩৪ বছরে বুলডোজার চালানো হয়েছে। জবাব দিতে গিয়ে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল।

ডিসেম্বর ডেডলাইন নিয়ে শোরগোল রাজ্যে

পঞ্চায়েত ভোটের মুখে বঙ্গ রাজনীতিতে নতুন ডেডলাইন। তৃণমূল সরকারের পতনের হুঁশিয়ারি দিতে গিয়ে বারবার ডিসেম্বর মাসের উল্লেখ করছেন বিজেপির তাবড় নেতারা।ডিসেম্বরেই ‘ধামাকা’র আশঙ্কা প্রকাশ করছেন খোদ মুখ্যমন্ত্রী। এবার ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক ভবিষ্যদ্বাণী করলেন, জানুয়ারি মাস থেকেই সন্ত্রাস শুরু করবে তৃণমূল। উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় ফরওয়ার্ড ব্লকের জেলা সম্মেলনে যোগ দিতে গেছিলেন নরেন চট্টোপাধ্যায়। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চাঞ্চল্যকর দাবি করেন তিনি। 

জানুয়ারি থেকে সন্ত্রাস

ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বলেছেন, 'সন্ত্রাস রুখতে বামপন্থীরা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ-আন্দোলন গড়ে তুলবে। তাতে ক্ষয়ক্ষতি হবে। আক্রান্ত হব আমরা। নেতা থেকে কর্মী, আমাদের উপর আক্রমণ নেমে আসবে। কিন্তু এই চোরের সরকার, লুঠেরার সরকার, এই সরকারকে বাংলার মানুষ চায় উৎখাত করতে, সেই উৎখাতের কাজে আমরা সহযোগিতা করব।'

সহমত বিজেপিও

মতাদর্শে দুই মেরুর দল হলেও, সন্ত্রাস রুখতে ফরওয়ার্ড ব্লকের পাশেই দাঁড়িয়েছে বিজেপি। তবে সেই সঙ্গে বামেদের ৩৪ বছরে কী হয়েছে, সেই কথাও মনে করিয়ে দিয়েছে গেরুয়া শিবির। বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তরুণকান্তি ঘোষ বলেছেন, 'নেতাজির আদর্শ নিয়ে ফরওয়ার্ড ব্লক সন্ত্রাস দমনের কথা বলে, কিন্তু বাম জামানায় সিপিএম তাদের কর্মীদের হত্যা করেছে। তখন কিছু করতে পারিনি। তাই তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে একমাত্র রুখে দাঁড়াতে পারে ভারতীয় জনতা পার্টি।'

পাল্টা তৃণমূলের

ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদকের বিস্ফোরক দাবি প্রসঙ্গে বামফ্রন্টের ৩৪ বছরের শাসনে বুলডোজার চলেছে বলে পাল্টা দাবি তৃণমূলের। দেগঙ্গা ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি অরূপ বিশ্বাস বলেছেন, 'ফরওয়ার্ড ব্লক বলে যে দল, তার কোন অস্তিত্ব নেই দেগঙ্গায়। গত ৩৪ বছর বাংলার মানুষের উপরে বুলডোজার চালিয়েছে, তাই তাদের এই হুমকি বা কটাক্ষ তৃণমূল গুরুত্ব দেয় না তৃণমূল। জাতির নামে ধর্মের নামে বিজেপি রাজনীতি করে তাই এই সাম্প্রদায়িক দলকে দেগঙ্গার মানুষের স্থান দেবে না।'

আরও পড়ুন- 'মাথা ফাটলে রক্ত বেরলে কেস হবে, তাই বিরোধীদের হাঁটুতে মারুন' দাওয়াই ভাঙড়ের তৃণমূল নেতা মোদাস্সর হোসেনের

সেরা শিরোনাম

West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget