এক্সপ্লোর

Governor : রাজ্যে এবার বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াই অন্তর্বর্তী উপাচার্য ! রাজ্য-রাজ্যপাল সংঘাতে বেনজির মোড়

Interim Vice Chancellor : বিশ্ববিদ্যালয়ের কোনও পড়ুয়ার উপাচার্য হওয়ার কোনও নজির ভারতে কোথাও কোনও নেই।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাতে বেনজির মোড়। এবার কি রাজ্যে এবার বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াই অন্তর্বর্তী উপাচার্য ! জানা যাচ্ছে, স্নাতকোত্তর উত্তীর্ণ বা গবেষণার কাজে যুক্ত পড়ুয়াকে অন্তর্বর্তী উপাচার্য (Interim Vice Chancellor) নিয়োগ করতে চান রাজ্যপাল। সেরা উজ্জ্বল ছাত্রকেই অন্তর্বর্তী উপাচার্য করতে চান আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose), রাজভবন সূত্রে খবর এমনটাই। যদি এমনটা করা হয়, তাহলে তা অভূতপূর্ব এক ঘটনা হতে চলেছে। বিশ্ববিদ্যালয়ের কোনও পড়ুয়ার উপাচার্য হওয়ার কোনও নজির ভারতে কোথাও কোনও নেই।

স্থায়ী উপাচার্য হতে গেলে ইউজিসি-র গাইডলাইন অনুযায়ী, দশ বছরের অধ্যপনার অভিজ্ঞতা থাকতে হয়। অন্তর্বর্তীকালীন উপাচার্য হতে গেলে অবশ্য সেই নিয়ম খাটে না। প্রসঙ্গত, ইতিমধ্যে রাজ্যের সঙ্গে রাজ্যপালের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ নিয়ে সংঘাত গিয়েছে আদালতের দরজা পর্যন্ত। যে নিয়োগকে বৈধ বলেই রায় দিয়েছে আদালত। বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে (University) রাজ্যপাল বিভিন্ন অধ্যাপককে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ করেছিলেন। রাজ্যের সঙ্গে যে নিয়োগ নিয়ে আচার্য তথা রাজ্যপাল কোনও আলোচনা করেননি বলে জানিয়ে নিয়োগকে অবৈধ বলে আক্রমণ শানিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (West Bengal Education Minister Bratya Basu)।

আরও পড়ুন- রাজ্যের একাধিক বেসরকারি স্কুলের অনুমোদন বাতিলের হুঁশিয়ারি দিল মধ্যশিক্ষা পর্ষদ

এদিকে, রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাত চলছেই। পঞ্চায়েত ভোটের আবহে সন্ত্রাসত্রস্ত রাজ্যের বিভিন্ন জায়গায় যাচ্ছেন রাজ্যপাল। ভাঙড়, ক্যানিংয়ের পর কোচবিহারেও গ্রাউন্ড জিরোয় যাবেন রাজ্যপাল। গত কয়েকদিন ধরে গুলি, বোমাবাজি, খুনের অভিযোগ ঘিরে উত্তপ্ত কোচবিহার। শনিবার অশান্তি কবলিত এলাকায় সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখবেন রাজ্যপাল। হাসপাতালে গিয়ে আক্রান্তদের সঙ্গেও কথা বলবেন তিনি। পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকে বাংলায় ১৯ দিনে ১১ জন খুন হয়েছেন। মনোনয়ন পর্বে সবচেয়ে অশান্ত হয়ে উঠেছিল ভাঙড়। সেখানে ছুটে গিয়েছিলেন রাজ্যপাল। সন্ত্রাস-বিধ্বস্ত ক্যানিংয়ের পরিস্থিতিও সরেজমিনে দেখে এসেছিলেন। এবার কোচবিহারে রাজ্যপাল।

এর মাঝেই তাঁর পড়ুয়াদের অর্ন্তবর্তী উপাচার্য হিসেবে নিয়োগের সিদ্ধান্তে কার্যত রাজ্য-রাজ্যপালের নজিরবিহীন সংঘাতের আবহ তৈরি হয়েছে।

আরও পড়ুন- জেলা পরিষদে কোথাও কি ভাল ফল করতে পারবে বিরোধীরা? কী বলছে C-Voter এর সমীক্ষা ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Awas Yojana: নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget