এক্সপ্লোর

Health Department: ডাক্তারদের নতুন বদলি নীতি স্বাস্থ্য দফতরের, বিশাল সুবিধা ঘোষণা

West Bengal Health Department: রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজগুলিকে ভাগ করা হয়েছে চারটি জোনে।

সন্দীপ সরকার, কলকাতা: ডাক্তারদের নতুন বদলি নীতি স্বাস্থ্য দফতরের। চিকিৎসকদের বদলি নিয়ে সোমবার নতুন গাইডলাইন প্রকাশ করল স্বাস্থ্য দফতর। এদিন জানান হয় যে, 'ডাক্তারদের বদলি রুটিন প্রসেস নয়। চিকিৎসা ও পঠনপাঠনের প্রয়োজনেই করা হবে বদলি’। 


রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজগুলিকে ভাগ করা হয়েছে চারটি জোনে। কলকাতার হাসপাতালগুলিকে নিয়ে জোন-১। কলকাতা সংলগ্ন জেলাগুলিকে নিয়ে ‍জোন-২। পশ্চিমাঞ্চলের জেলাগুলিকে নিয়ে জোন-৩। উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে জোন-৪। স্বাস্থ্য দফতরের তরফে বলা হয়, ‘কলকাতা এবং সংলগ্ন জেলার চিকিৎসকদের। চাকরিজীবনের ৫০ শতাংশ সময় পশ্চিমাঞ্চল ও উত্তরবঙ্গে কাজ করা বাধ্যতামূলক। চাকরিজীবনের শুরুতে পছন্দের জেলায় ডিউটি করতে পারবেন চিকিৎসক’। এদিন এমনটাই জানাল স্বাস্থ্য ভবন। 

সম্প্রতি কাজের সময় বেঁধে দেওয়ার পাশাপাশি কোন চিকিৎসকের কবে, কোথায় ডিউটি থাকছে সেই বিষয়েও নজরদারি চালাবে স্বাস্থ্য ভবন এমনটা জানান হয়েছিল। সূত্রের খবর, যে হাসপাতালে যত চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী আছেন, তাঁদের সবাইকে যথাযথ ভাবে ব্যবহার করতে চাইছে দফতর। তবে কারও উপরে যাতে বেশি চাপ না পড়ে, সে দিকটিও লক্ষ রাখা হচ্ছে।                                                      

সেই নিয়মে কী বলা হয়েছিল? ক'জন সরকারি চিকিৎসককে সপ্তাহে ন্যূনতম ৪০ ঘণ্টা কাজ করতেই হবে। তবে সারা দিনে টানা ১২ ঘণ্টা এবং রাতে টানা ৮ ঘণ্টার বেশি ডিউটি কাউকে দেওয়া যাবে না। বিভিন্ন সময়ে সরকারি হাসপাতালে চিকিৎসকের অভাবে পরিষেবা বিঘ্নিত হওয়ার বিষয়টি বার বার নজরে আসছে স্বাস্থ্য দফতরেরও। এর পরই নয়া সিদ্ধান্ত নেওয়া হয় বলে খবর।

প্রত্যেক হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সাপ্তাহিক ডিউটি রস্টার তৈরি করে স্বাস্থ্য ভবনের নির্দিষ্ট পোর্টালে ইমেল করে আপলোড করতে হবে। পাশাপাশি সেই তালিকা হাসপাতালের সব চিকিৎসক এবং নার্সকে দিতে হবে।                   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Live: 'হর ঘর তিরঙ্গা যাত্রা' উদযাপনের ডাক দিয়ে পথে মুখ্যমন্ত্রী, শুরু হল পদযাত্রা, লাইভ আপডেট
'হর ঘর তিরঙ্গা যাত্রা' উদযাপনের ডাক দিয়ে পথে মুখ্যমন্ত্রী, শুরু হল পদযাত্রা, লাইভ আপডেট
Debraj Chakraborty: দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের
দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের
Abhishek Banerjee : কলকাতা হাইকোর্টে ধাক্কা! চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক
কলকাতা হাইকোর্টে ধাক্কা! চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক
West Bengal Live News Update: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget