এক্সপ্লোর

JEE Result : বড় খবর ! আজই জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ, সঙ্গে মেধাতালিকাও !

JEE Result Today : এই বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল ২৭ এপ্রিল। প্রায় ৪ মাসের মাথায় বেরোচ্ছে ফল। 

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা :  জয়েন্ট এন্ট্রান্স নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। আর তারপরই জানানো হয় বড় সিদ্ধান্ত। সরকারি সূত্রে খবর, জয়েন্ট এন্ট্রান্সের ফল আজই প্রকাশ পাবে। সেই সঙ্গে আজই মেধাতালিকা প্রকাশ হবে। সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পরেই জয়েন্টের ফলপ্রকাশের সিদ্ধান্ত রাজ্যের, খবর সূত্রের। এই বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল ২৭ এপ্রিল। প্রায় ৪ মাসের মাথায় বেরোচ্ছে ফল। দুপুর ২ টোয় জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ হবে।  বিকেল ৪টেয় সরকারি কলেজগুলির ভর্তির মেধাতালিকা প্রকাশ, খবর সূত্রের। OBC জটের কারণে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল এতদিন আটকে থাকায় ক্রমেই পিছিয়ে যাচ্ছিল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি প্রক্রিয়া। চরম অনিশ্চয়তায় পড়েন ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হল।  

কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ জানিয়ে দেন, OBC 'A' এবং OBC 'B' ক্যাটিগরির ভিত্তিতে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড যে মেধা তালিকা তৈরি করেছে, তা প্রকাশ করা যাবে না। ৭ শতাংশ সংরক্ষণের নীতি মেনেই প্রকাশ করতে হবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল। ৬৬টি অন্যান্য অনগ্রসর শ্রেণিকে নিয়েই তৈরি করতে হবে মেধাতালিকা। একইসঙ্গে ১৫ দিনের মধ্যে জয়েন্ট এন্ট্রান্সের নতুন মেধাতালিকা তৈরি করতে রাজ্য় সরকারকে নির্দেশ দেন বিচারপতি।  তার ২৪ ঘণ্টার মধ্য়ে শিক্ষামন্ত্রী জানিয়ে দিলেন, কলকাতা হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে রাজ্য সরকার। এরপর আজ, ২২ অগাস্ট, শীর্ষ আদালত রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ নিয়ে এবার হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করে।  

২০২২ সালে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স হয়েছিল ৩০ এপ্রিল, রেজাল্ট বেরিয়েছিল ১৭ জুন। ২০২৩ সালে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স হয়েছিল ৩০ এপ্রিল, তার ফল বেরিয়েছিল ২৬ মে। ২০২৪ সালে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল ২৮ এপ্রিল। রেজাল্ট আউট হয় ৬ জুন।এবছর, ২০২৫ সালে রাজ্য় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল ২৭ এপ্রিল। ফল বের হতে লেগে গেল প্রায় চারটি মাস। এর মধ্যে বহু ছাত্রছাত্রী রাজ্য ছেড়েছেন। ভিনরাজ্যের কলেজে ভর্তি হয়েছেন অনেকেই। প্রথম সারির সরকারি কলেজে সুযোগ পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী হলেও  জয়েন্টের রেজাল্ট বেরোতে দেরি হওয়ায় আর অপেক্ষা করতে পারেননি অনেকেই। অবশেষে ফল বেরনোয় তাদের অপেক্ষা শেষ হল।  বিকেল ৪টেয় সরকারি কলেজগুলির ভর্তির মেধাতালিকা প্রকাশিত হয়ে যাবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
West Bengal News Live : কংগ্রেস ও তৃণমূলের সমর্থনে বিজেপির দখলে পঞ্চায়েত সমিতি
কংগ্রেস ও তৃণমূলের সমর্থনে বিজেপির দখলে পঞ্চায়েত সমিতি
বিরাট ভূমিকম্পের পর ৭০ টা আফটারশক ! লম্বা হচ্ছে মৃত্যুমিছিল, ভয়াবহ ছবি কলম্বিয়ায়
বিরাট ভূমিকম্পের পর ৭০ টা আফটারশক ! লম্বা হচ্ছে মৃত্যুমিছিল, ভয়াবহ ছবি কলম্বিয়ায়
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget