এক্সপ্লোর

R G Kar Protest: রাজপথে প্রতিবাদের ঢেউ, বিচারের দাবিতে মিছিল শহরে

West Bengal News: কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত নাগরিক মিছিলে পা মেলালেন অভিনেতা চন্দন সেন, বাদশা মৈত্র, গায়ক পটা সহ বিশিষ্টরাও।

কলকাতা: আর জি কর-কাণ্ডের (R G Kar News) ২০ দিন। রাজপথে প্রতিবাদের ঢেউ। বিচারের দাবিতে মিছিল। কলেজ স্ট্রিট, শিয়ালদা থেকে শ্যামবাজার। দিকে দিকে প্রতিবাদ মিছিল। প্রতিবাদ মিছিলে দেখা গেল প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর সন্তানকেও। বিক্ষোভ সল্টলেকেও।

বিচারের দাবিতে মিছিল: কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত নাগরিক মিছিলে পা মেলালেন অভিনেতা চন্দন সেন, বাদশা মৈত্র, গায়ক পটা সহ বিশিষ্টরাও। চন্দন সেন বলেন, "যদি সরকার মনে করে যে তাদের হুমকি, ডাক্তারদের প্রতি হুমকি এইগুলো দিয়ে মানুষ চুপ করে যাবে তাহলে তাঁরা ভুল করছেন। কারণ এটা আর শুধুমাত্র কলকাতার বিষয় নেই, শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিষয় নেই। এটা সারা দেশের বিষয় হয়ে গেছে এবং দেশের বাইরের বিষয় হয়ে গেছে। সুতরাং এটা এত সহজে চেপে দেওয়া যাবে না।'' অভিনেতা বাদশা মৈত্রর কথায়, "বিচার মানে কোনও একজনের সাতদিনে ফাঁসি নয়। বিচার হচ্ছে এই জাতীয় অপরাধ কারা সংগঠিত কারা করে, কাদের কাদের মদত থাকে এর পিছনে। কতদিন ধরে এই অভিযোগগুলো এসেছে? এই যে সুপার যার সম্পর্কে ডেপুটি সুপার এক বছর আগে অভিযোগ করেছিলেন। কেন কোনও পদক্ষেপ নেওয়া হয়নি? সরকারের কোন স্তর এর সঙ্গে যুক্ত আছে। প্রশাসন কীভাবে জড়িত। এইসবটার বিচার চাই।''

আর জি কর-কাণ্ডের প্রতিবাদে নাগরিক সমাজ থেকে বিশিষ্টজন, প্রতিবাদে মিলল সমাজের সব অংশের স্বর। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে পথে নামলেন মহিলারা। এদিন কলেজ স্কোয়ার থেকে শ্য়ামবাজার পর্যন্ত অঙ্গীকার যাত্রা করেন তাঁরা। পরিচালক শতরূপা সান্য়াল বলেন, "বিচার মিলতেই হবে। কারণ মানুষ খেপে গেছে। এটা অনেকটা সহ্য়ের সীমা ছাড়িয়ে যাচ্ছে। ৯ তারিখের ঘটনা। আজকে ২৯ তারিখ। ২১ দিন পেরিয়ে তিন সপ্তাহ পেরিয়ে গেছে। আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়েছে দোষীদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে। সত্য়কে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মানুষ খেপে গেছে।''

শিয়ালদা থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত নাগরিক দ্রোহ করে নাগরিক সমাজ। নাগরিক মিছিলের আহ্বায়ক মৃন্ময় সেনগুপ্ত বলেন, "বিভিন্নরকম সামাজিক, সাংসকৃতিক, পরিবেশ আন্দোলনের সংগঠকরা মিলে আমরা আজকে বিদ্রোহী কবি নজরুল ইসলামের প্রয়াণ দিবসে আমরা আর জি কর-কাণ্ড সহ যাবতীয় সারা ভারতবর্ষে যেরকমভাবে নারী নির্যাতনের ঘটনা ঘটছে তার ন্য়া বিচারের দাবিতে এবং তার পাশাপাশি সামাজিক ন্য়ায়ের দাবিতে আজকে নাগরিক দ্রোহের নাম দিয়ে আজকের এই মিছিলের ডাক দিয়েছি।'' হেদুয়ায় বেথুন কলেজের সামনে থেকে শ্য়ামবাজার পর্যন্ত মিছিল করে পশ্চিমঙ্গ রাজ্য় সরকারি পেনশনার্স সমিতি। কর্মস্থলে নারীদের সুরক্ষা ও আর জি কর-কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে বিদ্য়ুৎভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মৌন মিছিল করে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড ইঞ্জিনিয়ার্স অ্য়াসোসিয়েশন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Police Officer Injured: ফাটেনি রেটিনা, এখনও জমাট বেঁধে রক্ত, কেমন আছেন নবান্ন অভিযানে আহত পুলিশকর্মী?

সেরা শিরোনাম

News Live Updates: কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
Chorabagan Stampede: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
Chorbagan Stampede: 'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
Chorbagan Stampede: শুধুই কি মাইকে ঘোষণা নাকি অন্য কিছু, ঠিক কোন কারণে বিপর্যয় চোরবাগান সর্বজনীনে? 
শুধুই কি মাইকে ঘোষণা নাকি অন্য কিছু, ঠিক কোন কারণে বিপর্যয় চোরবাগান সর্বজনীনে? 

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget