এক্সপ্লোর

Suvendu Adhikari: রতন টাটার প্রয়াণে সিঙ্গুরে মিছিল শুভেন্দুর, বিজেপি ক্ষমতায় এলে শিল্প ফিরিয়ে আনার দাবি

Singur News: সিঙ্গুরে মিছিল করে রতন টাটাকে তাড়ানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তোপ দাগলেন সিপিএমের বিরুদ্ধেও।

সিঙ্গুর: সম্প্রতি প্রয়াত হয়েছেন রতন টাটা (Ratan Tata)। শুক্রবার তাঁর ছবি নিয়ে সিঙ্গুরে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে শোক মিছিল করল বিজেপি (BJP)। হল সভাও। যেখানে থেকে সিঙ্গুর (Singur) থেকে টাটা গোষ্ঠীকে তাড়ানোর জন্য তৃণমূল কংগ্রেস (TMC) ও মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) দায়ী করে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি রাজ্যের ক্ষমতা এলে সিঙ্গুরে টাটা গোষ্ঠীকে ফিরিয়ে আনার দাবিও করলেন সভা মঞ্চ থেকে। সঙ্গে ছিলেন হুগলি লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ ও বিজেপির রাজ্য সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায়ও। তাঁদের সঙ্গে সিঙ্গুরের রাস্তায় রতন টাটার ছবি হাতে নিয়ে মিছিল করলেন বিজেপির স্থানীয় নেতা, কর্মী এবং সমর্থকরাও।

শুক্রবার এই বিষয়ে পুরনো দল তৃণমূল কংগ্রেসকে তোপ দেগে শুভেন্দু বললেন, "সিঙ্গুরে না হল শিল্প, না হল কৃষি। রতন টাটাজিকে তাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে সিঙ্গুরে ঢোকার সুযোগ করে দিয়েছিল বামেরা। সিপিএম সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে সিঙ্গুরে ঢোকার সুযোগ করে দিয়েছে। সেই সময় অনশনের নাটক করা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধর্না মঞ্চ থেকে মেরে তুলে দিলে আজ এই অবস্থা হত না। পাশাপাশি জমির বর্গাদারদের ক্ষতিপূর্ণ না দেওয়া সিদ্ধান্তও বড় ভুল ছিল সিপিএমের। তাদের ভুলভাল সিদ্ধান্ত আর উল্টোপাল্টা কাজের জন্য সুযোগ পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরে শিল্প গড়ার বদলে রাজ্য ছাড়তে হয়েছিল রতন টাটাজিকে। তাঁকে তাড়ানোর পরে জমি ফিরে পাওয়ার পরে তৃণমূল বলেছিল এই জমিতে মাছ চাষ করবে। কৃষকরা জমি ফেরত পেলে তাঁদের মুখেও হাসি ফুটে উঠবে। কিন্তু, আজও পর্যন্ত না হয়েছে চাষ না ফিরেছে কৃষকদের মুখে হাসি। আসলে এই জমির প্রকৃতি পরিবর্তন করা যাবে না। ইট,কাঠ আর লোহা রয়েছে জমির নিচে। সেখানে কি চাষ হয়। সেদিন টাটাদের তাড়ানো মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের সঙ্গে আজ বৈঠক করছেন সিপিএমের ডাক্তার নেতা। তাহলেই বুঝুন তলায় তলায় কী চলছে। এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে নির্মূল করতে হবে। তবে তার আগে নির্মূল করতে হবে সিপিএমকে।" 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Udayan Guha: 'শিরদাঁড়া' বেঁকিয়ে দেওয়ার হুঁশিয়ারি উদয়ন গুহের, কাদের নিশানা ?

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget