এক্সপ্লোর

Potato Crisis: রাজ্য জুড়ে এবার আলুর সঙ্কট? ব্যবসায়ীদের কর্মবিরতিতে বাজারে বড় প্রভাব?

West Bengal Potato Crisis: ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে অহেতুক জটিলতা তৈরীর অভিযোগ তুলে ফের কর্মবিরতির পথে হাঁটার কথা ঘোষণা

তুহিন অধিকারী, বাঁকুড়া: ফের কর্মবিরতির ঘোষণা আলু ব্যবসায়ী সমিতির। রাজ্য জুড়ে বাজারগুলিতে দেখা দিতে পারে সঙ্কট।

ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে অহেতুক জটিলতা তৈরীর অভিযোগ তুলে ফের কর্মবিরতির পথে হাঁটার কথা ঘোষণা করল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। 

আজ রাত থেকেই রাজ্য জুড়ে এই কর্মবিরতি শুরু করা হবে বলে জানিয়েছে আলু ব্যবসায়ী সমিতির রাজ্য নেতৃত্ব। এই কর্মবিরতির জেরে ফের রাজ্যের বাজারগুলিতে আলুর সঙ্কট দিতে পারে বলে আশঙ্কা তৈরী হয়েছে। 

আরও পড়ুন, 'সবাইকে দেখে আবেগপ্রবণ হয়ে করে ফেলেছি', RG Kar-এ ভাঙচুরের ঘটনায় বিস্ফোরক স্বীকারোক্তি ধৃতর!

ভিন রাজ্যে আলু রফতানির ক্ষেত্রে পুলিশের বাধার অভিযোগ তুলে জুলাই মাসের ২০ তারিখে রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দেয় প্রগতিশীল আলু ব্যবসায়ী। টানা পাঁচ দিন ধরে চলে সেই কর্মবিরতি। কর্মবিরতির জেরে বাজারে দেখা দেয় আলুর তীব্র সঙ্কট। রাজ্য জুড়ে কার্যত শুরু হয়ে যায় আলুর আকাল। 

কর্মবিরতির পঞ্চম দিনে সরকারের তরফে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার ও কৃষি বিপনন মন্ত্রী বেচারাম মান্না আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে সমস্যা সমাধানের আস্বাস দিলে কর্মবিরতি প্রত্যাহার করে নেয় আলু ব্যবসায়ীরা। কিন্তু সেই ঘটনার এক মাস যেতে না যেতে ফের শনিবার থেকে কর্মবিরতির কথা ঘোষণা করলো প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি।

জুলাই মাসেই আলুর দাম বৃদ্ধি হতেই কড়া বার্তা দিয়েছিল নবান্ন। বৈঠকে মুখ্যসচিব বলেছিলেন, হিমঘরে বেশিদিন আলু মজুত করে রাখা যাবে না।দরকারে হিমঘরে অভিযান করতে হবে। এদিকে নবান্নের কড়া বার্তার পরপরই দুপুরে বৈঠকের পর কর্মবিরতি তুলে নিয়েছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। রাজ্য সরকারের তরফে বলা হয়েছে, হিমঘরে ২০ শতাংশ আলু রাজ্য সরকারের মালিকানাধীন। সেই শতাংশ আলু বাজারে এনে আলুর জোগান বাড়াতে হবে। এরপরও প্রয়োজন হলে, রাজ্য সরকার ২৬ টাকা কিলোদরে আলু কিনে সুফল বাংলা ও সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে বিক্রি করবে।                                                                     

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Govt Employee: সরকারি কাজে গাফিলতি বরদাস্ত নয়, নির্ধারিত সময়ে পরিষেবা না দিলে আধিকারিকদের শোকজ
সরকারি কাজে গাফিলতি বরদাস্ত নয়, নির্ধারিত সময়ে পরিষেবা না দিলে আধিকারিকদের শোকজ
West Bengal News LIVE: বিচারব্যবস্থাকে আক্রমণ, অভিষেকের ভূূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট, 'কোন কোন বিচারক বিজেপির, আর কে কে তৃণমূলের?'
বিচারব্যবস্থাকে আক্রমণ, অভিষেকের ভূূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট, 'কোন কোন বিচারক বিজেপির, আর কে কে তৃণমূলের?'
Cyclone News: বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা! ১৮ নভেম্বরের মধ্যে শক্তিশালী সাইক্লোন? কলকাতায় কী প্রভাব?
বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা! ১৮ নভেম্বরের মধ্যে শক্তিশালী সাইক্লোন? কলকাতায় কী প্রভাব?
বালি হল্টে বিধ্বংসী আগুন, পাশের লাইনেই ছিল মালগাড়ি, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন
বালি হল্টে বিধ্বংসী আগুন, পাশের লাইনেই ছিল মালগাড়ি, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget