এক্সপ্লোর

Police Harassed: জেলা আলাদা, তবে পুলিশ নিগ্রহের ছবিটা একই... বেহালা থেকে চুঁচুড়া, ভিড় রাস্তাতেই মার খেলেন পুলিশকর্মীরা

Police Harassed News: বেহালায় ট্রাফিক সিগন্যাল ভাঙায় বাইককে আটকানোয় পুলিশকে মারধর ! অন্যদিকে, চুঁচুড়া হাসপাতালের সামনে মার খেতে হল পুলিশকে।

Police Harassed: রাজ্যের দুই প্রান্তে আক্রান্ত পুলিশ। দু'ক্ষেত্রেই নিয়ম না মানায় পদক্ষেপ নিতে চেয়েছিলেন দায়িত্বে থাকা ট্র্যাফিক পুলিশকর্মী। কর্তব্য করতে যাওয়াই কাল হয়েছে তাঁদের। প্রকাশ্যে মার খেতে হয়েছে দুই পুলিশকর্মীকে। ভরা রাস্তায় হেনস্থা, নিগ্রহের শিকার হতে হয়েছে। স্বভাবতই এভাবে বারংবার পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনায় প্রশ্ন উঠছেই। পুজোর আগে এই ধরনের ঘটনা দেখে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বেশ চিন্তিত সাধারণ মানুষের একটা বড় অংশ। সম্প্রতি পুলিশকে মার খেতে হয়েছে কলকাতার বেহালা এবং হুগলির চুঁচুড়াতে। জেলা আলাদা হলেও পুলিশ নিগ্রহের ছবিটা প্রায় একই। দুই ঘটনাতেই অবশ্য অভিযুক্তরা আটক হয়েছে। 

বেহালায় আক্রান্ত ট্র্যাফিক সার্জেন্ট, ছেলের বাইক আটকানোয় বাবা এসে মেরে গিয়েছেন পুলিশকর্মীকে 

বেহালায় ট্রাফিক সিগন্যাল ভাঙায় বাইককে আটকানোয় পুলিশকে মারধর ! ট্রাফিক সার্জেন্টের বডি ক্যামেরা ও বাইকের চাবি কেড়ে নেওয়ার অভিযোগ। অভিযুক্ত বাইক চালককে গ্রেফতার করল বেহালা থানার পুলিশ। গতকাল সন্ধেয় পুলিশ নিগ্রহের ঘটনাটি ঘটে বেহালা ১৪ নম্বর বাসস্ট্যান্ডের কাছে। সিগন্যাল ভাঙায় এক তরুণের বাইক আটকান ট্রাফিক সার্জেন্ট। দেখা যায়, বাইক চালকের লাইসেন্স নেই, বিমা এবং পলিউশন সার্টিফিকেটেরও মেয়াদ ফুরিয়েছে। এই অবস্থায় বাবাকে ফোন করে ডাকেন বাইক চালক। অভিযোগ, অভিযুক্তের বাবা এসে ট্রাফিক সার্জেন্টের ওপর চড়াও হয়ে মারধর শুরু করেন। পুলিশ পেটানোর অভিযোগে ছেলে গ্রেফতার হলেও বাবা পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। 

হাসপাতালের সামনেই দিনের আলোয় চরম হেনস্থার শিকার পুলিশকর্মী 

চুঁচুড়া হাসপাতালের সামনে মার খেতে হল পুলিশকে। হাসপাতাল রোডে হেলমেট না পরা বাইক আরোহীকে ধরার পর উত্তেজনা। বাইক আরোহীর সঙ্গীরা এসে পুলিশের উপর চড়াও হয় বলে অভিযোগ। রাস্তার উপরেই পুলিশকে মার, পাল্টা পুলিশের বিরুদ্ধেই দুর্ব্যবহারের অভিযোগ। এই ঘটনায় ১ মহিলা-সহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সামান্য ঘটনাকে কেন্দ্র করে পুলিশকে মারধর, প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা। হেলমেট পরে মোটরবাইক চালানোই নিয়ম। সেই নিয়ম না মানায় বাইক আটকেছিল পুলিশ। আর তার জেরেই মাঝরাস্তায় পুলিশকর্মীকেই চরম হেনস্থার শিকার হতে হল। মারধরের পাশাপাশি আঙুল উঁচিয়ে, তারস্বরে চলে শাসানিও। আশপাশে ততক্ষণে ভিড় জমেছে সাধারণ মানুষের। অথচ আক্রান্ত পুলিশকর্মীকে সাহায্য করতে এগিয়ে আসেননি কেউই। পরিস্থিতি এমনই ছিল যে দেখে মনে হবে, সকলে যেন তামাশা দেখতেই দাঁড়িয়ে রয়েছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি আদালত থেকে বেরোতেই
রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি আদালত থেকে বেরোতেই
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যু, সেই সময় কারা ছিলেন সেখানে? কীভাবে পেলেন ইঞ্জেকশন? সিসিটিভিতে দেখা গেল?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, সেই সময় কারা ছিলেন সেখানে? কীভাবে পেলেন ইঞ্জেকশন? সিসিটিভিতে দেখা গেল?
West Bengal Weather : যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget