এক্সপ্লোর

Canning Terrorist Arrested: মুর্শিদাবাদের পর ক্যানিং, গ্রেফতার সন্দেহভাজন কাশ্মীরি জঙ্গি

Kashmiri Terrorist Arrested: ক্যানিংয়ে আত্মীয়ের বাড়িতে এসেছিল জাভেদ আহমেদ মুন্সি। ধৃত সন্দেহভাজন জঙ্গি জাভেদ শ্রীনগরের চানপুরার বাসিন্দা।

ক্যানিং: ক্যানিং থেকে গ্রেফতার সন্দেহভাজন কাশ্মীরি জঙ্গি। জম্মু কাশ্মীর পুলিশ এবং রাজ্য পুলিশের যৌথ উদ্যোগে ক্যানিং থেকে গ্রেফতার করা হয়েছে সন্দেহভাজন এই ব্যক্তিকে। ধৃতের নাম জাভেদ আহমেদ মুন্সি। ক্যানিংয়ে আত্মীয়ের বাড়িতে এসেছিল জাভেদ। ধৃত সন্দেহভাজন জঙ্গি জাভেদ শ্রীনগরের চানপুরার বাসিন্দা। সে তেহরিক-উল-মুজাহিদিনের সদস্য বলে অনুমান। ধৃত জাভেদ আহমেদ মুন্সি আইইডি তৈরিতে পারদর্শী, এমনটাই জানা গিয়েছে সূত্র মারফৎ। ধৃতের বিরুদ্ধে আগেই রাষ্ট্রদ্রোহিতার ধারায় মামলা রয়েছে বলে খবর। ক্যানিং হাসপাতাল মোড় এলাকায় গুলশান হাউস নামের একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে সন্দেহভাজন এই ব্যক্তিকে। জামাইবাবুর বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে জাভেদ আহমেদ মুন্সিকে। কয়েকদিন আগে ক্যানিংয়ে এসেছিল সন্দেহভাজন এই কাশ্মীরি জঙ্গি। ক্যানিং থেকে বাংলাদেশে পাড়ি দেওয়ার ছক ছিল জাভেদের, দাবি তদন্তকারীদের। ধৃত জাভেদের সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তান যোগও ছিল, দাবি তদন্তকারীদের। বাংলাদেশ, পাকিস্তান ও নেপালে যাতায়াত ছিল জাভেদের, জেরায় স্বীকার ধৃতের। ধৃত সন্দেহভাজন কাশ্মীরি জঙ্গির ৩১ ডিসেম্বর পর্যন্ত ট্রানজিট রিমান্ড দেওয়া হয়েছে। 

এর আগে মুর্শিদাবাদ থেকেই গ্রেফতার হয়েছে এক সন্দেহভাজন জঙ্গি 

ভারত জুড়ে স্লিপার সেল তৈরি করতে বাংলাদেশ থেকে ঢুকেছিল বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী আনসারুল্লা বাংলার সদস্য মহম্মদ শাদ রাডি। বাংলাদেশের রাজশাহি থেকে এসে বানিয়ে ফেলেছিল ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্টও। আধার কার্ডের ঠিকানা, মুর্শিদাবাদের হরিহরপাড়া। ভোটার লিস্টে ঠিকানা, নওদা। পাসপোর্টের ঠিকানা আবার হরিহরপাড়া। আনসারুল্লা বাংলা টিমের এই জঙ্গি অস্ত্র জোগাড় ও স্লিপার সেলের সদস্য় বাড়ানোর কাজ চালিয়ে গেছে পশ্চিমবঙ্গে। আনসারুল্লা বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানির ডানহাত বলে পরিচিত ফারহান ইশরাকের নির্দেশে বাংলা এবং কেরলে জঙ্গি কার্যকলাপ চালিয়ে গেছে শাদ রাডি। এমনই জানিয়েছেন গোয়েন্দারা। 

শুধু জাল পাসপোর্ট নয়, ভোটার লিস্টেও নাম তুলেছিল মহম্মদ শাদ রাডি। রাজ্যে ২ বিধানসভার ভোটার লিস্টে আনসারুল্লা বাংলার জঙ্গির নাম
হরিহরপাড়া ও নওদার ভোটার লিস্টে নাম বাংলাদেশি জঙ্গির। নওদায় মহম্মদ শাদ রাডির পিসির বাড়ি, হরিহরপাড়ায় ধৃত জঙ্গির কাকার বাড়ি। ভারতীয় পরিচয় পত্র বানিয়ে নাশকতার ঘুঁটি সাজাচ্ছিল আনসারুল্লা বাংলার জঙ্গি। আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট বানিয়ে মুর্শিদাবাদে ঘাঁটি গাড়ে জঙ্গি মহম্মদ শাদ রাডি। সাব সেখের নামে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট বানিয়েছিল মহম্মদ শাদ রাডি। 

আরও পড়ুন- আধার কার্ড থেকে পাসপোর্ট তৈরি, ভারতে এসে নাশকতার ঘুঁটি সাজাচ্ছিল আনসারুল্লা বাংলার জঙ্গি! 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja Saptami : সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?
সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget