এক্সপ্লোর

Kunal Ghosh: শীতকালে স্কিনে সমস্যা হচ্ছে, একটু ভেসলিন মাখুন শুভেন্দু: কুণাল ঘোষ

West Bengal News: শুভেন্দু অধিকারী পোস্টে উল্লেখ করেছেন, রাজীব কুমারের কাজ যাতে কোনওভাবে বিঘ্ন না হয় তাই অবৈধ পোস্টিং দেওয়া হয়েছে নন্দিনী চক্রবর্তীকে। এই ইস্যুতে কটাক্ষ ছুড়ে দিয়েছেন কুণাল ঘোষ

কলকাতা: নতুন স্বরাষ্ট্র সচিবের পোস্টিং অবৈধ বলে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার এই ইস্যুতে কটাক্ষ ছুঁড়ে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। কুণালের (Kunal Ghosh) 'পরামর্শ' ভেসলিন মাখুন শুভেন্দু।  

কী বললেন কুণাল ঘোষ? 

শুভেন্দু অধিকারী তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্টে উল্লেখ করেছেন, অবৈধভাবে রাজ্যের ডিজিপি হয়েছেন রাজীব কুমার। আর তাঁর কাজ যাতে কোনওভাবে বিঘ্ন না হয় তাই অবৈধ পোস্টিং দেওয়া হয়েছে নন্দিনী চক্রবর্তীকে। এই নিয়োগ সম্পূর্ণ অবৈধ বলেও উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী। আর এই ইস্যুতে পাল্টা তোপ দাগলেন কুণাল ঘোষ। তিনি বলেন, "ওঁর গা জ্বলছে। শীতকাল স্কিনে সমস্যা হচ্ছে। একটু ভেসলিন মাখুন শুভেন্দু। কে ডিজি হয়েছে, কে স্বরাষ্ট্রসচিব হয়েছে। তাও ওঁর সহ্য হচ্ছে না। শীতকালে কারও কারও ত্বকে সমস্যা হয়। ভেসলিন বা সাবান যদি মাখে, ঠিক হয়ে যাবে। স্নান করলে, সাবান মাখলে ঠিক হবে।''

 

রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব হয়েছেন নন্দিনী চক্রবর্তী। ১৯৯৪ ব্যাচের আইএএস অফিসার নন্দিনী। বাম আমলেও রাজ্যে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। এই নিয়োগের কয়েকদিন আগেই রাজ্যের ডিজিপি করা হয়েছে রাজীব কুমারকে। সারদা মামলায় নাম জড়ানোর পর তাঁর বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শহরের রাস্তায় ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যা নিয়ে এবার বিস্ফোরক দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। পোস্টে লিখেছেন, 'অবৈধভাবে রাজ্যের ডিজিপি হয়েছেন রাজীব কুমার। রাজীব কুমার যাতে নির্বিঘ্নে কাজ করতে পারেন সেজন্য আরও একটি অবৈধ পোস্টিং দেওয়া হল। অবৈধভাবে জুনিয়র আইএএস অফিসার নন্দিনী চক্রবর্তীকে স্বরাষ্ট্র দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি হিসাবে দায়িত্ব দেওয়া হল। তাঁর থেকে সিনিয়র ১৩ জন অতিরিক্ত মুখ্যসচিব এবং আরও ৫ জন প্রিন্সিপাল সেক্রেটারিকে ডিঙিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে নন্দিনী চক্রবর্তীকে। ২০১৭ সালে আইএএস অফিসারদের পদ সম্পর্কিত বিজ্ঞপ্তিতে পরিষ্কার বলা হয়েছে স্বরাষ্ট্র সচিবকে পদমর্যাদায় অতিরিক্ত মুখ্য সচিব হতেই হবে। এর অর্থই হল নন্দিনী চক্রবর্তীর নিয়োগ সম্পূর্ণ অবৈধ।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Recruitment Scam: প্রাথমিকে নিয়োগে দুর্নীতি মামলায় মুখবন্ধ খামে CBI-এর রিপোর্ট পেশ

 

সেরা শিরোনাম

West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
Durgapur News: দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
Sandip Ghosh ED Summon: আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ

ভিডিও

Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget