এক্সপ্লোর

CPIM: পাখির চোখ পঞ্চায়েত, দুই সরকারের ব্যর্থতা তুলে জনসংযোগে উদ্যোগী সিপিএম

বিধানসভা ভোটে রাজ্যে শূন্যে নেমে গেলেও, গত পুরভোটে নদিয়ার তাহেরপুর পুরসভা দখল করে চমক দিয়েছে সিপিএম। পাশাপাশি বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে বিজেপিকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: পঞ্চায়েত ভোটকে (Panchayet Election) সামনে রেখে জনসংযোগ কর্মসূচি। মে ও জুন মাসে বাড়ি বাড়ি গিয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা তুলে ধরবে সিপিএম (CPIM)। সিপিএমের এই কর্মসূচিকে আমল দিতে চাইছে না তৃণমূল (TMC) ও বিজেপি (BJP)।

জনসংযোগ কর্মসূচিতে জোর: বিধানসভা ভোটে রাজ্যে শূন্যে নেমে গেলেও, গত পুরভোটে নদিয়ার তাহেরপুর পুরসভা দখল করে চমক দিয়েছে সিপিএম। পাশাপাশি বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে বিজেপিকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা। এই প্রেক্ষাপটে এবার ২৩-এর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ বাড়াতে রাস্তায় নামছে সিপিএম। মে-জুন মাস রাজ্য জুড়ে বাড়ি বাড়ি যাওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে।  লক্ষ্য, সাধারণ মানুষের কাছে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ব্যর্থতা তুলে ধরা।

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, “মে-জুন ধরে পরিবারের কাছে যেতে হবে। কেন্দ্র ও রাজ্যের অপদার্থতা মানুষকে জানানো হবে। যারা সরে গেছেন, দূরে গেছেন তাদের কাছেও যাব।’’ বিধানসভা ভোটে কংগ্রেস ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা ISF-এর সঙ্গে জোট করে লড়াই করেছিল বামেরা। কিন্তু পরের পুরভোটে একাই লড়াই করেছে তারা। কিন্তু পঞ্চায়েত ভোটে কী হবে? এ নিয়ে অবশ্য এখনই ভাবতে নারাজ সিপিএম। এবিষয়ে মহম্মদ সেলিম বলেছেন, “নদীর ধারে যাও তারপরে ঠিক করে নদীটা কীভাবে পার করবে। সেখানে ব্রিজ আছে কিনা, ফেরি আছে কি না, আমাদের বাহিনীকে সাজাব, লুঠ করতে দেব না।’’

জনসংযোগে সিপিএম, যা নিয়ে তুঙ্গে তরজা। বিজেপি তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেন, “তৃণমূল সিপিএমকে যতই অক্সিজেন দিক না কেন তৃণমূলের পথে চেষ্টা করছে সিপিএম। সিপিএমের পথে চলছে তৃণমূল। দুই দলের থেকেই পরিত্রাণ চাইছে রাজ্যবাসী।‘’ মহিষাদলের তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী বলেন, “ওদের মধ্যে কে দ্বিতীয়, তৃতীয় হবে সেই নিয়ে লড়াই চলছে। সিপিএম বাংলাকে পিছিয়ে দিয়েছে, উঠে দাঁড়াতে পারবে না। বিজেপি তাসের ঘরের মতো ভাঙছে।’’ পঞ্চায়েত ভোটকে সামনে রেখে সিপিএমের এই জনসংযোগ কর্মসূচি ভোটবাক্সে কি প্রভাব ফেলবে? উত্তর মিলবে ভোটের ফল বেরনোর পরেই।

আরও পড়ুন: Rampurhat Fire: ৪০ দিনের লড়াই শেষ, প্রয়াত বগটুইয়ে অগ্নিদগ্ধ আতাহারা বিবি, মৃত বেড়ে ১০

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WB Assembly Election 2026: ''অভয়ার মা ওঁদের জেল খাটিয়ে ছাড়বে
''অভয়ার মা ওঁদের জেল খাটিয়ে ছাড়বে", বিক্ষোভের মুখেও কড়া বার্তা পানিহাটির বিজেপি প্রার্থীর
Trinamool and ECI:
"তুমি কার সঙ্গে খেলা খেলছ জানো না", "আমাদের বলেছে... গেট আউট", অভিযোগ ডেরেকের! "ভয় মুক্ত, হিংসা মুক্ত নির্বাচন হবে", বলছে কমিশন
News Live Update: প্রচারে বেরিয়ে ক্ষোভের মুখে পানিহাটির বিজেপি প্রার্থী অভয়ার মা রত্না দেবনাথ
প্রচারে বেরিয়ে ক্ষোভের মুখে পানিহাটির বিজেপি প্রার্থী অভয়ার মা রত্না দেবনাথ
West Bengal Assembly Election 2026: 'মা, বাবার নাম আছে, আমার নাম নেই কেন? প্রচারে বেরনো দিলীপের দিকে ধেয়ে এল প্রশ্ন, এরপর..
'মা, বাবার নাম আছে, আমার নাম নেই কেন? প্রচারে বেরনো দিলীপের দিকে ধেয়ে এল প্রশ্ন, এরপর..

ভিডিও

GhantaKhanek Sange Suman(০৭.০৪.২৬) পর্ব ২ | দেব বনাম স্বরূপ বিশ্বাস, অনির্বাণের 'ব্যান' নিয়ে সাংবাদিক বৈঠকেই প্রকাশ্যে মতানৈক্য
GhantaKhanek Sange Suman(০৭.০৪.২৬) পর্ব ১ | SIRএ ডিলিট ৯০লক্ষ,ভোটে অ্যাডভান্টেজ কার? | ABP Ananda LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৬.০৪.২৬) পর্ব ২: 'আজই যাবতীয় বিচারাধীন নামের নিষ্পত্তি', নির্দেশ সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৬.০৪.২৬) পর্ব ১: 'রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কী করতে হবে জানি', মালদাকাণ্ডে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের
WB Assembly Election 2026: কী বলছেন ভবানীপুর ও কলকাতা বন্দর বিধানসভার সাধারণ মানুষ? ABP Ananda Live

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Artemis 2 Mission: অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
Provident Fund New Rule : ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
8th Pay Commission : ২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
BIMA Sugam : বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
Gold Price Today : সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
Gold Lab : হিরের মতো সোনা তৈরি হবে ল্যাবে ! গয়নার দাম কম হবে ; না বেশি ?
হিরের মতো সোনা তৈরি হবে ল্যাবে ! গয়নার দাম কম হবে ; না বেশি ?
Humayun Kabir: বাবরি মসজিদ নির্মাণে হাত দিয়েছেন, প্রচার করবেন হেলিকপ্টারেও, হুমায়ুন কবীর কত সম্পত্তির মালিক? মিলল হিসেব
বাবরি মসজিদ নির্মাণে হাত দিয়েছেন, প্রচার করবেন হেলিকপ্টারেও, হুমায়ুন কবীর কত সম্পত্তির মালিক? মিলল হিসেব
Liquor Policy Case: আদালতে নিজে সওয়াল করবেন অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়ই কি পথ দেখালেন?
আদালতে নিজে সওয়াল করবেন অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়ই কি পথ দেখালেন?
Embed widget