এক্সপ্লোর

Police Attacked: জলপাইগুড়িতে পুলিশকে লক্ষ্য করে শ্যুটআউট, চোপড়ায় ধারালো অস্ত্রের কোপ! আক্রান্ত 'আইনের রক্ষকরা'

West Bengal Police News: জলপাইগুড়ি থেকে চোপড়া, দুষ্কৃতীকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ। 

রাজা চট্টোপাধ্যায় এবং সুদীপ চক্রবর্তী, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর: বাংলায় ফের আক্রান্ত পুলিশ। রাজ্যের দুই জেলায় চিত্র যেন একই। জলপাইগুড়ি থেকে চোপড়া, দুষ্কৃতীকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ (West Bengal Police)।                                       

উত্তর দিনাজপুরের চোপড়ায় কী ঘটেছে? 

অপহরণে অভিযুক্তকে ধরতে গিয়ে উত্তর দিনাজপুরের চোপড়ায় আক্রান্ত পুলিশ। ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগ উঠল অভিযুক্তের পরিবারের বিরুদ্ধে।জখম চার পুলিশ কর্মী। যদিও পুলিশ সুপার জানিয়েছেন, ২ জন পুলিশ কর্মী আহত হয়েছেন। তাঁদের শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। 

অপহরণ মামলায় অভিযুক্তকে ধরতে গতকাল গভীর রাতে আমতলা এলাকায় হানা দেয় চোপড়া থানার পুলিশ। অভিযুক্তর বাড়িতে পৌঁছলে তার পরিবারের লোকজন ধারালো অস্ত্র নিয়ে পুলিশ কর্মীদের ওপর চড়াও হয়। আহতদের মধ্যে পুলিশের গাড়ির চালকও রয়েছেন। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে চোপড়া থানার পুলিশ। অভিযুক্ত পলাতক। 

আরও পড়ুন, মিনিবাসের ইঞ্জিন থেকে গলগল করে ধোঁয়া! অফিস টাইমে চলন্ত বাসে আগুন আতঙ্ক


জলপাইগুড়িতে পুলিশকেই 'শ্যুটআউট' 

পুলিশকে লক্ষ্য করে জলপাইগুড়িতে 'শ্যুটআউট'। সন্দেহজনক গাড়ি ধাওয়া করতেই পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। গতকাল গভীর রাতে পেট্রলিংয়ের সময় সন্দেহজনক গাড়ি দেখে ধাওয়া করে পুলিশ। পাল্টা পুলিশকে লক্ষ্য করে দুষ্কৃতীরা ৩-৪ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে কোতয়ালি থানার পুলিশ। জেলার বাণিজ্য কেন্দ্র দিনবাজারে ডাকাতির ছক? উঠছে প্রশ্ন। 

গভীর রাতে এলাকায় সন্দেহজনক গাড়ি, ধাওয়া করতেই পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। গতকাল রাত আড়াইটে নাগাদ জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, নাইট পেট্রলিংয়ের সময় একটি গাড়িতে ৪-৫ জনকে দেখে সন্দেহ হয়। ধাওয়া করতেই ওই গাড়ি থেকে গুলি ছুটে আসে। গাড়ি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। প্রায় ৩-৪ রাউন্ড গুলি চলেছে বলে পুলিশ সূত্রে খবর। কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ। জেলার বাণিজ্য কেন্দ্র দিনবাজারে ডাকাতির ছক? উঠছে প্রশ্ন। আতঙ্কিত ব্যবসায়ীরা। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Baranagar News: ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Suvendu Adhikari : 'তাঁদের ফেরত পাঠানো হবে', জনগণনার সেল্ফ এন্যুমারেশন শুরুর আগেই বড় বার্তা শুভেন্দু অধিকারীর
'তাঁদের ফেরত পাঠানো হবে', জনগণনার সেল্ফ এন্যুমারেশন শুরুর আগেই বড় বার্তা শুভেন্দু অধিকারীর
Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget