এক্সপ্লোর

Weather Today: বর্ষা-নিম্নচাপের জোড়া ফলা? সন্ধ্যে থেকেই জেলায় জেলায় শুরু বিক্ষিপ্ত বৃষ্টি

Rain Forecast: হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। বৃষ্টির সম্ভাবনাও বাড়বে।

কলকাতা: পূর্বাভাস ছিলই। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছিল শুক্রবারই পা রাখছে বর্ষা (Monsoon)। সেই মতো বৃহস্পতিবার থেকেই আকাশে কালো মেঘের ঘনঘটা। আবহাওয়া দফতর সূত্রে খবর, বিহার থেকে অসম পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা। দখিনা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। তার ফলে দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।                                                             

আবহাওয়া দফতরের তরফে এও জানান হয়েছে,  বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে। যা এই সপ্তাহের শেষে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, এর জেরে সপ্তাহান্তেও বাড়তে পারে বৃষ্টির (Rain) পরিমাণ। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বাড়বে ভারী বৃষ্টির পরিমাণ। হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। বৃষ্টির সম্ভাবনাও বাড়বে। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে নিবিড় বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা নদীয়া ও মুর্শিদাবাদে।

অন্যদিকে, উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় ভারী বৃষ্টি চলবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টি চলবে। মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। আগামী কয়েক দিন মালদা ও দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কমবে। শনিবার দিনাজপুরে ভারী বৃষ্টি সম্ভাবনার কথা জানান হয়েছে আবহাওয়া দফতরের তরফে। 

আরও পড়ুন, 'গরিব হকারদের কাছে থেকে চাঁদা তুলবেন না', বৈঠকে নেতা-পুলিশদের কড়া বার্তা মমতার

তবে বাতাসে জলীয় বাষ্পর উপস্থিতি ৫৪ শতাংশ। বেলা বাড়লে যা পৌঁছতে পারে ৮৭ শতাংশে। বিকেলের দিকে তা আরও বেড়ে ৯০ শতাংশে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সময় যত গড়বে ততই বাড়বে আর্দ্রতার অস্বস্তিকর পরিস্থিতি।           

আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৫ ডিগ্রি বেশি। পাশাপাশি দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৪ ডিগ্রি বেশি।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: ২ আগস্টেও টাকা পাননি? এই ৮টি কারণে আটকে থাকতে পারে ৩ হাজার টাকা, জেনে নিন কী করবেন?
২ আগস্টেও টাকা পাননি? এই ৮টি কারণে আটকে থাকতে পারে ৩ হাজার টাকা, জেনে নিন কী করবেন?
Samik Bhattacharya:
" পুলিশই হোক, আর BJP-র নেতা, এসব করলে পার্টি রেয়াত করবে না ", নাম না করে দলীয় কর্মীদের একাংশকে কড়া বার্তা শমীকের
News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Annapurna Yojana : এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা ? যোগাযোগ করতে পারেন এই ফোননম্বরগুলি বা ইমেল আইডি-তে
এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা ? যোগাযোগ করতে পারেন এই ফোননম্বরগুলি বা ইমেল আইডি-তে

ভিডিও

Birbhum News: এখনও অধরা টুলু, আত্মীয়ের পর এবার গ্রেফতার ম্যানেজার
Jalpaiguri News: জলপাইগুড়ির গড়ালবাড়িতে আক্রান্ত বিজেপি কর্মী
Malda News: তৃণমূল নেতার অনুগামীদের বাড়িতে টাকার পাহাড়ের সন্ধান
TMC News: তোলাবাজি, লুঠপাট, ভাঙচুর সহ ভুরি ভুরি অভিযোগ, আলিপুরদুয়ারে গ্রেফতার তৃণমূল নেতা
Blood Donation Camp:West Bengal Audit & Accounts Service Officers' Association-এর তরফে রক্তদান শিবির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget