এক্সপ্লোর

Rampurhat Violence Live Updates: থানার সাব ইন্সপেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট সাবইন্সপেক্টরকে জিজ্ঞাসবাদের জন্য তলব সিবিআইয়ের

Rampurhat Violence: রামপুরহাট হত্যাকাণ্ডে পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সিবিআই।

Key Events
West Bengal Rampurhat Violence cbi interrogates police and others related to incident Rampurhat Violence Live Updates: থানার সাব ইন্সপেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট সাবইন্সপেক্টরকে জিজ্ঞাসবাদের জন্য তলব সিবিআইয়ের
ফাইল চিত্র

Background

 

বীরভূম: স্বয়ং মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) নিজে তাঁকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন। যদিও নিজেকে ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছেন আনারুল হোসেন (Anarul Hossain)। কিন্তু এ বার তাঁর বিপত্তি আরও বাড়ালেন ভাদু শেখ খুনে (Bhadu Sheikh Murder)  ধৃতদের মধ্যে এক জনের আত্মীয়া। তাঁর অভিযোগ, দাউ দাউ করে পর পর বাড়িগুলি (Rampurhat Bogtui Arson) জ্বলতে থাকলেও, গ্রামে পুলিশকে ঢুকতে দেননি আনারুলই। ওই দিন ভাদু খুন হওয়ার পরেও চারিদিকে বোমা ফাটছিল বলে দাবি করেছেন তিনি।

রামপুরহাটের বগটুই গ্রামে তৃণমূলের (TMC) উপপ্রধান ভাদু শেখের খুনের ঘটনায় আরও তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে তৃণমূলের উপপ্রধান খুনের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল চার। এর মধ্যে ঘটনার প্রত্যক্ষদর্শী তথা ধৃত সঞ্জু শেখের পিসি চাঞ্চল্যকর দাবি করেছেন। তাঁর বক্তব্য, “ওই দিন দাউদাউ করে আগুন জ্বলছিল। কান্নাকাটি চলছিল ভাদু শেখের বাড়িতে। আনারুলই গ্রামে পুলিশ ঢুকতে দেয়নি। ওই সব করিয়েছে। চারদিকে বোমা ফাটছিল। আমরা প্রাণভয়ে খাটের তলায় লুকিয়েছিলাম।”

পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন শেরা শেখ, সঞ্জু শেখ, এবং রাজা শেখ নামের তিন দুষ্কৃতী। মঙ্গলবার, এই তিন জনকে গ্রেফতার করে বীরভূম জেলা পুলিশ। এই চার জনকে বোমা ছুড়তে দেখা গেছিল।যদিও ধরা পড়ার পর সংবাদমাধ্যমের ক্যামেরার উদ্দেশে তাঁরা বলেন, “আমরা নির্দোষ”।

এ দিকে, বুধবারই রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে জে পি নাড্ডার (JP Nadda) কাছে রিপোর্ট পেশ করল বিজেপির (BJP) পাঁচ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধিদল। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টে উল্লেখ, সাধারণ মানুষের বেঁচে থাকা ও স্বাধীনতার মৌলিক অধিকার রক্ষায় ব্যর্থ তৃণমূল সরকার। বালি, পাথর, কয়লা এবং অন্যান্য মাফিয়ার টাকা তৃণমূলের সর্বস্তরের নেতাদের কাছে যায়। বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদলের রিপোর্টে উল্লেখ।

তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিজেপির রিপোর্ট সিবিআই তদন্তকে দুর্বল করবে, প্রভাবিত করবে। এই ধরনের রিপোর্ট তদন্তকে ভুল পথে চালিত করবে। রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদলের রিপোর্ট পেশ নিয়ে  দার্জিলিঙে মন্তব্য মুখ্যমন্ত্রীর।  তাঁর দাবি রামপুরহাটকাণ্ড বিজেপির বড় ষড়যন্ত্র।

00:38 AM (IST)  •  01 Apr 2022

Rampurhat Violence Live: রামপুরহাটকাণ্ডে ১৮ বছরের বেশি পুরনো হত্যালীলার স্মৃতি ফিরল আলিপুরদুয়ারের দলগাঁও চাবাগানে

রামপুরহাটকাণ্ডে ১৮ বছরের বেশি পুরনো হত্যালীলার স্মৃতি ফিরল আলিপুরদুয়ারের দলগাঁও চাবাগানে। ২০০৩ সালের ৬ নভেম্বর জনরোষের জেরে এক সিটু নেতার কোয়ার্টারে ২২ জনকে পুড়িয়ে খুনের অভিযোগ ওঠে। রামপুরহাটের বগটুই গ্রামের নৃশংস ঘটনা উসকে দিয়েছে সেই হাড়হিম করা আতঙ্কের স্মৃতি। 

23:15 PM (IST)  •  31 Mar 2022

Rampurhat Violence Live Updates: ঘরছাড়ারা এখনও গ্রামে ফেরার সাহস পাচ্ছেন না

নয় নয় করে পার হয়ে গিয়েছে এক সপ্তাহ। ঢের আগেই নিভে গিয়েছে দাউদাউ (Rampurhat Fire) করে জ্বলতে থাকা আগুন। কিন্তু জতুগৃহের উত্তাপ এখনও ভালই বোধ হচ্ছে সর্বত্র। রাজনৈতিক কচকচানি, সিবিআই-পুলিশের আনাগোনায়, এখনও গমগম করছে গোটা এলাকা। তার মধ্যেই আতঙ্ক গ্রাস করেছে সকলকে। ঘরছাড়ারা এখনও গ্রামে ফেরার সাহস পাচ্ছেন না। আবার গ্রামে যাঁরা রয়েছেন, বাড়ির বাইরে পা রাখার সাহস জুটিয়ে উঠতে পারছেন না তাঁরাও।

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jadavpur University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget