এক্সপ্লোর

WB School Reopen: আগামীকাল থেকে রাজ্যে খুলছে স্কুল, জেলায় জেলায় শেষ মুহূর্তের প্রস্তুতি

West Bengal School Reopen: শহরের পাশাপাশি ব্যস্ততার ছবি দেখা গেল জেলার স্কুলগুলিতেও। ক্লাসঘর স্যানিটাইজ (Sanitize) করা হচ্ছে।দূরত্ব-বিধি বজায় রাখতে মেঝেয় গোল দাগ ও ক্লাসঘরের বেঞ্চে আসন মার্কিং করা হয়।

প্রকাশ সিনহা, সমীরণ পাল ও জয়দীপ হালদার: করোনা আবহে (Corona) আগামীকাল থেকে রাজ্যে (West Bengal) স্কুল খুলছে (School Reopen)। চলছে প্রস্তুতি। সল্টলেকের (Saltlake) বিধাননগর মিউনিসিপ্যাল স্কুল (Bidhannagar Municipal School) ও ভারতীয় বিদ্যাভবনে (Bharatiya Vidya Bhavan) ক্লাসঘর স্যানিটাইজ (Sanitize) করা হচ্ছে। দূরত্ব-বিধি বজায় রাখতে মেঝেয় গোল দাগ ও ক্লাসঘরের বেঞ্চে আসন মার্কিং করা হয়। স্কুলের বাইরে যাতে আবর্জনা না জমে, তার জন্য সতর্ক করা হচ্ছে পুরসভার তরফে। এলাকায় ব্লিচিং পাউডার ছড়ানোর পাশাপাশি, মশা মারার তেল স্প্রে করা হয়।

শুধু শহরের বুকেই নয়, একইসঙ্গে ব্যস্ততার ছবি দেখা গেল জেলার স্কুলগুলিতেও। পাশাপাশি ক্রমিক সংখ্যা (Roll Number) অনুযায়ী ৫০ শতাংশ ছাত্র-ছাত্রীদের নিয়ে আগামীকাল থেকে চালু হচ্ছে সোদপুরের একটি ইংরেজি মাধ্যম স্কুল। তার জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ল্যাবরেটরি (Laboratory) থেকে স্কুল বাস (School Bus) সব জায়গায় চলছে স্যানিটাইজেশনের কাজ।

দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) সাগরের  বামনখালী  মধুসূদন  পেয়ারী মোহন  পঞ্চানন হাইস্কুলেও চলছে প্রস্তুতি।  স্কুল সংস্কারের কাজে  শিক্ষকদের (Teachers) সাহায্য করতে হাত লাগিয়েছে পড়ুয়ারা (Students)। স্কুলের ক্লাস রুম থেকে স্কুল প্রাঙ্গন সমস্ত তাই স্যানিটাইজার করা হচ্ছে।  স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে  প্রতিটি বেঞ্চে দুজন করে ছাত্র-ছাত্রী বসতে পারবে। বেঞ্চের উপর  বসার জন্য নির্দিষ্ট জায়গা চিহ্নিত করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে মাস্ক রাখা হয়েছে স্কুলে। পাশাপাশি প্রতি ঘণ্টায় স্যানিটাইজেশনের ব্যবস্থাও করা হয়েছে। হুগলির (Hooghly) শ্রীরামপুর কলেজে দমকলের তরফে ক্লাসঘর স্যানিটাইজ করা হয়। ছাত্র সংসদের (Students Union) তরফে লাগানো হয়েছে সতর্কতামূলক পোস্টার। মালদার (Malda) বিভিন্ন স্কুলেও চলছে স্যানিটাইজেশন। স্কুল চত্বর পরিষ্কার করা হয়।

উল্লেখ্য, রোজকার ক্লাসের রুটিন বেঁধে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোম থেকে শনি, প্রতিদিনই ক্লাস হবে। নবম ও একাদশ শ্রেণির পড়ুয়া স্কুলে আসবে সকাল সাড়ে নটায়। সকাল ১০টা থেকে তাঁদের ক্লাস শুরু হবে। চলবে দুপুর সাড়ে তিনটে পর্যন্ত। দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা স্কুলে আসবে সকাল সাড়ে দশটায়। ক্লাস শুরু হবে ১১টায়, চলবে বিকেল সাড়ে চারটে পর্যন্ত।

আরও পড়ুন: West Midnapur: মেদিনীপুর স্টেশনে ওভারব্রিজের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট যুবক, ঘটনাস্থলেই মৃত্যু

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget