এক্সপ্লোর

West Midnapur: মেদিনীপুর স্টেশনে ওভারব্রিজের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট যুবক, ঘটনাস্থলেই মৃত্যু

West Midnapur: মেদিনীপুর শহরের রেল স্টেশনে ওভারব্রিজের কাজ চলছিল। সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই যুবকের। যুবকের নাম পরিচয় এখনও জানা যায়নি। যুবকের নাম-ধাম জানার চেষ্টা করছে রেল পুলিশ।

অলোক সাঁতরা, পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুর (Medinipur) স্টেশনে ওভারব্রিজের (Overbridge) কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের (Youth Death)। 

মেদিনীপুর শহরের রেল স্টেশনে ওভারব্রিজের কাজ চলছিল। সেই কাজ করছিলেন ঠিকাদারের নিযুক্ত কর্মীরা। সোমবার বেলা সাড়ে বারোটা নাগাদ হঠাৎই ঘটে দুর্ঘটনা। কাজ করার সময় বছর তিরিশের এক যুবক ট্রেন লাইনের ওভারহেডের তারের সঙ্গে কোনওভাবে স্পৃষ্ট হয়ে যায়। ঘটনাস্থলেই ঝলসে গিয়ে মৃত্যু হয় ওই যুবকের। যুবকের নাম পরিচয় এখনও জানা যায়নি। যুবকের নাম-ধাম জানার চেষ্টা করছে রেল পুলিশ।

অন্যদিকে কলকাতার (Kolkata) বুকে প্রাণ কাড়ল ম্যানহোল। দমদমে খোলা ম্যানহোলে পড়ে, মর্মান্তিক মৃত্যু হয় এক ব্যক্তির। মৃত রঞ্জন সাহা পেশায় অটোচালক ছিলেন। দক্ষিণ দমদম পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বেদিয়াপাড়ায় থাকতেন তিনি। শুক্রবার রাতে মালিকের বাড়িতে অটো রেখে ফিরছিলেন রঞ্জন। পরিবারের দাবি, ফুটপাথ ধরে হেঁটে আসার সময়, সেভেন ট্যাঙ্কসের কাছে, ফুটপাথে খোলা ম্যানহোলে পড়ে যান তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে, আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে (R G Kar Medical College) নিয়ে গেলে, সেখানেই মৃত্যু হয় ৫১ বছরের রঞ্জন সাহার।

আরও পড়ুন: Brucellosis Infection: গবাদি পশুকে ইঞ্জেকশন দিতে গিয়ে বিপত্তি, রাজ্যে ব্রুসেলোসিসে আক্রান্ত আরও ৪

কিন্তু, এই ঘটনার জন্য দায়ী কে? তা নিয়ে শুরু হয় টানাপোড়েন। এই মৃত্যুর জন্য, সরাসরি পুরসভার (Kolkata Municipal Corporation) দিকে আঙুল তোলে তাঁর পরিবার। অন্যদিকে, স্থানীয় ওয়ার্ড কো-অর্ডিনেটর (Co-Ordinator) কার্যত দায় চাপান এলাকাবাসীর একাংশের ঘাড়েই। পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর পুষ্পালি সিনহা বলেন, “মর্মান্তিক মৃত্যু, ঢাকনা চুরি হয়ে যাচ্ছে, নজরদারি বাড়াতে বলেছি। বস্তির লোকজন সরিয়ে টয়লেট করার জন্য ঢাকনাগুলিকে সরিয়ে দেয়, চুরি হয়ে যায়।’’

তৃণমূলের ওয়ার্ড কো-অর্ডিনেটর যখন কার্যত স্থানীয়ের একাংশের ঘাড়ে দায় ঠেলেছেন, তখন কলকাতা পুরসভা আবার পূর্ত দফতরের কোর্টে বল ঠেলে। পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের সদস্য তারক সিংহ বলেন, “পুরসভার ব্যপার নেই, দেখভাল করে পিডব্লুইডি, স্ল্যাব খোলা ছিল, ঢালাই, চিঠি দিয়ে জানিয়েছিল, ওরা ঠিক করেছিল, চিঠি দিয়ে জানিয়েছিল, প্রশ্ন হচ্ছে- খবর পেয়ে তদন্ত করে দেখেছি, ম্যানহোল নেই, মেনটেন বাই পিডব্লুইডি, পুরসভার বিষয় নেই। যদিও শেষমেশ ফিরল টনক।’’

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
Amit Shah : দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
Sandip Ghosh : লড়তে পারেন বর্তমান সরকারের সঙ্গেও! সন্দীপ ঘোষের জামিন হতেই বিস্ফোরক অভয়ার বাবা
লড়তে পারেন বর্তমান সরকারের সঙ্গেও! সন্দীপ ঘোষের জামিন হতেই বিস্ফোরক অভয়ার বাবা

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget