এক্সপ্লোর

West Bengal SIR: 'খালি হয়রানি করা...' SIR শুনানিতে ডাক পেয়ে ক্ষোভ উগরে দিলেন মেহতাব, শুরু রাজনৈতিক তরজা

Mehtab Hossain: রবিরার শুনানির জন্য ডাকা হলেও সেদিন ব্যক্তিগত কাজ থাকায় সেখানে যেতে পারবেন না বলেই জানিয়েছেন মেহতাব হোসেন।

কলকাতা: বাংলার ফুটবলের পরিচিত মুখ তিনি। দুই প্রধানের বছরের পর বছর ময়দান কাঁপিয়েছেন। সেই মেহতাব হোসেনকেই (Mehtab Hossain) এবার SIR-র (West Bengal SIR) শুনানিতে ডাকা হল। শুনানিতে ডাক পেয়ে রীতিমতো ক্ষুব্ধ, বিরক্ত ভারতের প্রাক্তন ফুটবলার।

 ২০০২ সালের তালিকায় মেহতাবের নাম ছিল তারপরেও তাঁকে ডেকে পাঠানো হয়েছে। শুনানিতে ডাক পাওয়া নিয়ে মেহতাব বলেন, 'ময়দানে ২৫ বছর কেটেছে। ইস্টবেঙ্গল, মোহনবাগান মিলিয়ে মোট ১৭ থেকে ১৮ বছর খেলেছি। তারপর তো জাতীয় দলে ১০ বছর আছেই। তারপরেও যদি আমাদেরকে ডাকা হয়! শুধু আমি নই, বহু বিশ্ববিখ্যাত লোককেও ডেকে পাঠানো হয়েছে। এগুলি খালি হয়রানি করা, বিব্রত করা, তাছাড়া আর কিছু নয়। এর আগে তো আধার কার্ডের সময়ও লাইনে দাঁড় করালাম। শুধু আমি তো একা নয়, প্রতিটি বাঙালি এর জন্য বিরক্ত হচ্ছেন।'

 

গতকালই হাতে নোটিস পেয়েছেন মেহতাব। রবিবার মল্লিকপুরের আব্দুস শকুর হাইস্কুলের শুনানিকেন্দ্রে তাঁকে ডেকে পাঠানো হয়েছে। তবে ব্যক্তিগত কাজ থাকায় সেইদিন তিনি যেতে পারবেন না, সোমবার শুনানিকেন্দ্রে যাবেন তিনি। এই ঘটনায় মেহতাব নিজে বেশ খানিকটা হতবাকই বটে। ১লা ফেব্রুয়ারি মল্লিকপুরে মেহতাবকে শুনানির জন্য যেতে হবে। তিনি আপাতত নিউ টাউনে থাকেন। তবে মেহতাবের আদি বাড়ি কিন্তু মল্লিকপুরেই। তিনি এখনও সেখানেরই ভোটার। তাই শুনানিতেও তাঁকে সেখানেই ডেকে পাঠানো হয়েছে।

কিন্তু কেন ডাক পেলেন মেহতাব? সেই নিয়ে প্রাক্তন ফুটবলার নিজেই খোলসা করে সবটা জানান। মেহতাব হোসেন জানান নামের গড়মিলের জেরেই তিনি শুনানিতে ডাক পেয়েছেন। এর আগে তাঁর মাকেও শুনানির জন্য ডেকে পাঠানো হয়েছিল বলে জানান মেহতাব। এই বিষয়ে প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy) বলেন, 'ওরা শুধু বাঙালিদের বিব্রত করবে। এসআইআরের পুরো প্রক্রিয়াটাই ভোট কাটার একটা চেষ্টা। বিশিষ্ট বাঙালিদের ডেকে, অপমান করে, গোটা প্রক্রিয়াটা ছাড়খাড় করে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এটা ওদের বিরুদ্ধেই যাবে।'

পাল্টা  বিজেপির সাংসদ, তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) দাবি, 'পদ্মশ্রী স্বপন দাশগুপ্তও ডাক পেয়েছেন। মিল না থাকলে যে কেউ ডাক পেতে পারেন। মিল না থাকলে আমিও ডাক পেতে পারি। এঁরা তো ভোট দেন না কি দেন না? ভোট দিতে গেলে তো তাঁদের সেখানে যেতে হয়।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
News Live: গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
Nirmal Ghosh Arrested: 'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
Ayushman Bharat: কবে থেকে চালু হবে 'আয়ুষ্মান ভারত' প্রকল্প ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
কবে থেকে চালু হবে 'আয়ুষ্মান ভারত' প্রকল্প ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget