এক্সপ্লোর

WB SIR Row: ফের SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ, এবার নদিয়ায়, মানসিক অবসাদে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ পরিবারের

Bengal SIR: SIR ঘোষণার পর থেকে মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি। বিভিন্ন সময়ে আত্মহত্যা করার কথা বলতেন ওই বৃদ্ধ, ভুগছিলেন শ্বাসকষ্টজনিত রোগে।

সুজিত মণ্ডল, নদিয়া : ফের SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ। এবার অভিযোগ এসেছে নদিয়া জেলা থেকে। জানা গিয়েছে, নদিয়ার তাহেরপুর থানা অন্তর্গত এলাকায় শ্যামল সাহা নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, বাংলায় SIR হওয়ার ঘোষণার পর থেকেই মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি। বিভিন্ন সময়ে আত্মহত্যা করার কথা বলতেন ওই বৃদ্ধ। তিনি ভুগছিলেন শ্বাসকষ্টজনিত রোগে। SIR- এর জেরে মানসিক অবসাদে মৃত্যু হয়েছে শ্যামল সাহার, দাবি মৃতের পরিবারের। ২০০২ সালে ভোটার তালিকায় নাম না থাকায় আতঙ্কে ছিলেন শ্যামল সাহা, দাবি তাঁর পরিবারের। পানিহাটি থেকে টিটাগড়, ইলামবাজার থেকে সাঁইথিয়া, উলুবেড়িয়া, ভাঙড়-সহ বিভিন্ন জায়গায় SIR আতঙ্কে একের পর এক মৃত্যুর অভিযোগ ঘিরে তপ্ত রাজনীতি। 

ফের SIR-আতঙ্কে মৃত্যুর অভিযোগ। এবার নদিয়ার তাহেরপুরে, SIR-আতঙ্ক থেকে মানসিক অবসাদের জেরে সত্তরোর্ধ বৃদ্ধের মৃত্যুর অভিযোগ তুলল পরিবার। নাম শ্যামল সাহা(৭২)। পরিবারের অভিযোগ, SIR-ঘোষণার পর থেকেই মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি। পরিবারের দাবি, ২০০০ সালের বন্যার আগে বাংলাদেশ থেকে নদিয়ায় আসে তাঁর পরিবার। ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকলেও, ২০০৭ সালের ভোটার তালিকাতেও তাদের নাম উঠেছিল। যেহেতু এ বছরের SIR প্রক্রিয়ায় ২০০২ সালের ভোটার তালিকাই গণ্য করা হবে বলে জানায় নির্বাচন কমিশন, সে নিয়ে আতঙ্কে ছিলেন শ্যামল সাহা। এ নিয়ে তৃণমূলের দাবি, মৃত শ্যামল সাহা তৃণমূলেরই একজন সক্রিয় তৃণমূল কর্মী। তৃণমূলের অভিযোগ, গোটা রাজ্য জুড়ে বিজেপি আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। সেজন্যই একের পর এক মৃত্যু হচ্ছে জেলায় জেলায়। যদিও বিজেপির পাল্টা দাবি, মানুষের মনে ভয়-আতঙ্ক তৈরি করছে তৃণমূল। তবে শ্বাসকষ্টজনিত কারণ নাকি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কিনা, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। 

SIR-NRC আতঙ্কে একাধিক মৃত্যুর অভিযোগকে হাতিয়ার করে, ময়দানে নেমেছে তৃণমূল। এ নিয়ে ইতিমধ্যেই মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে টিম তৈরি করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মতো রবিবার, রাজ্যের একাধিক জেলায় মৃতদের বাড়িতে যায় তৃণমূলের প্রতিনিধি দল। যা নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। অন্যদিকে, রাজ্যে SIR নিয়ে রাজনীতির হাওয়া সরগরম। এরই মধ্যে এবার হুগলির ধনেখালিতে মেয়েকে বিষ খাইয়ে এক তরুণী আত্মহত্যার চেষ্টা করেছেন বলে দাবি করল পরিবার।  SIR আতঙ্কে আত্মহত্যার চেষ্টা বলে দাবি করে সরব হয়েছে তৃণমূল। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। 

সেরা শিরোনাম

Jadavpur University : যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
Amit Shah : 'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget