এক্সপ্লোর

Election Commission: ভোটার লিস্টে কারচুপি, ৪ অফিসারকে সাসপেন্ড করল রাজ্য!

যদিও এই ৪ জনকে সাসপেন্ড করতে এবং তাঁদের বিরুদ্ধে FIR দায়ের করতে নির্দেশ দেয় কমিশন।

রুমা পাল, কলকাতা: কোথাও ভুরি ভুরি মৃত ভোটার, কোথাও আবার তালিকায় নাম থাকা ভোটারের অস্তিত্বই নেই- ভোটার লিস্টে কারচুপি নিয়ে শোরগোল পড়েছে রাজ্যে।  টানাপোড়েনের সূত্রপাত ৫ অগাস্ট। মুখ্য নির্বাচনী আধিকারিকের রিপোর্টের ভিত্তিতে, ভোটার তালিকায় গরমিলের অভিযোগে, ২ জন ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ERO, ২জন অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা AERO-কে সাসপেন্ড করতে মুখ্যসচিবকে চিঠি দেয় নির্বাচন কমিশন।

এবার সেই ৪ অফিসারকে সাসপেন্ড করল রাজ্য। ২ WBCS অফিসার-সহ ৪ জনকে সাসপেন্ড করল রাজ্য। জাতীয় নির্বাচন কমিশনকে পদক্ষেপের কথা জানাল রাজ্য, সূত্রের খবর। যদিও এই ৪ জনকে সাসপেন্ড করতে এবং তাঁদের বিরুদ্ধে FIR দায়ের করতে নির্দেশ দেয় কমিশন। তবে, সাসপেন্ড হলেও ৪ অফিসারের বিরুদ্ধে FIR হল না। সাসপেন্ড বারুইপুর পূর্বের ERO দেবোত্তম দত্ত চৌধুরী। সাসপেন্ড বারুইপুর পূর্বের AERO তথাগত মণ্ডল। সাসপেন্ড ময়নার ERO বিপ্লব সরকার ও AERO সুদীপ্ত দাস। সূত্রের খবর, শুধুমাত্র ময়নার ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটরকে সাসপেনশনের পাশাপাশি তাঁর বিরুদ্ধে FIR-ও করা হয়েছে। সূত্রের দাবি, রাজ্য সরকারের তরফে নির্বাচন কমিশনকে চিঠিতে এমনটাই জানানো হয়েছে। 

মুখ্যসচিবকে পাঠানো নির্বাচন কমিশনের পাঠানো চিঠিতে বলা বলা হয়, এই ৪ জন সরকারি অফিসার ভোটার তালিকায় ভুলভাবে নাম তুলেছেন। তাঁরা শুধুমাত্র ERO কিংবা AERO হিসেবে দায়িত্ব পালনেই ব্যর্থ হননি, অন্যের হাতে 'লগ ইন' সংক্রান্ত তথ্য তুলে দিয়ে ডেটা সুরক্ষা নীতিও লঙ্ঘন করেছেন।

যদিও এই ইস্যুতে সুর চড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এর আগে বলেছিলেন, '২ জন WBCS অফিসার, ওঁরা সাসপেন্ড করে দিল, নির্বাচন ঘোষণাই হয়নি। কী সাহস!+এখন থেকে কী ভেবেছেন? এই NRC-র নাম করে, ব্য়াকডোরে যাকে ইচ্ছা অফিসারদের ভয় দেখাবেন? অফিসারদের পাশে সরকার ছিল, আছে এবং থাকবে।' 

তবে এরপর কড়া চিঠি দিয়ে নবান্নর ওপর পাল্টা চাপ তৈরি করে নির্বাচন কমিশন। অবশেষে বৃহস্পতিবার ৪ অফিসারকে সাসপেন্ড করে ব্যবস্থা নিল রাজ্য সরকার। 

বছর ঘুরলে বিধানসভা ভোট। তার আগে ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। ওয়াকিবহাল মহলের প্রশ্ন এই আবহে নবান্ন এবং নির্বাচন কমিশনের এই বেনজির সংঘাতের জল এবার কোনদিকে গড়াবে?                                 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Money Found: ১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?
Birbhum Money Found: ১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?
Suvendu Adhikari : 'উন্নয়ন হবে, সঙ্গে হিসেবও, কিচ্ছু ভুলিনি', গুরুপূর্ণিমার অনুষ্ঠান থেকে কাদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর ?
Suvendu Adhikari : 'উন্নয়ন হবে, সঙ্গে হিসেবও, কিচ্ছু ভুলিনি', গুরুপূর্ণিমার অনুষ্ঠান থেকে কাদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর ?
Madan Mitra: 'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
West Bengal News Live: কার দখলে জোড়াফুল? দ্রুত নিষ্পত্তি চেয়ে নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
কার দখলে জোড়াফুল? দ্রুত নিষ্পত্তি চেয়ে নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি

ভিডিও

Birbhum Money Recovery | অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর বাড়িতে কীভাবে সোনা-টাকার পাহাড়?
Birbhum News | রাজকোষে চুরি করে তৃণমূল আমলে দুর্নীতির মিনার তৈরি বাংলায়? | ABP ANANDA LIVE
Kalyan Banerjee |
7th Pay Commission | সপ্তম বেতন কমিশনের চেয়ারম্যান বদল, বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের
Chok Bhanga 6ta | রাজকোষে চুরি করে তৃণমূল আমলে দুর্নীতির মিনার তৈরি বাংলায়? | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget