এক্সপ্লোর

Rakhi Purnima: রাজনীতিতে উৎসবের মিশেল, রাখির বন্ধনে বাঁধা পড়লেন সুকান্ত, ফিরহাদরা

Raksha Bandhan Celebration: গোটা দেশের পাশাপাশি রাজ্য়েও সাড়ম্বরে পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব।

কলকাতা: শুধু নির্বাচনী মরশুমেই নয়, বছরভরই রাজনৈতিক আঁচ অনুভূত হয় আজকাল। উৎসবের মরশুমে কিছুটা হলেও প্রলেপ পড়ল তাতে।কলকাতা থেকে জেলা, রাখি বন্ধন উৎসবে শামিল হলেন রাজনীতিকরাও। জলপাইগুড়ির ধূপগুড়িতে রাখি উৎসবকে সামনে রেখে বিধানসভা উপনির্বাচনের মেগা প্রচার সারলেন সুকান্ত মজুমদার (Sukanta MAjumdar)। পশ্চিম মেদিনীপুরে তৃণমূল (TMC) বিধায়ক সূর্যকান্ত অট্টকে রাখি পরালেন মহিলা বিজেপি (BJP) কর্মীরা।  (Rakhi Purnima)

গোটা দেশের পাশাপাশি রাজ্য়েও সাড়ম্বরে পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব। সৌভ্রাতৃত্বের এই উৎসবে মাতলেন রাজনীতিকরাও। বুধবার রাখি বন্ধন উৎসবে সামিল হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লিতে তাঁর হাতে রাখি পরিয়ে দেয় স্কুল ছাত্রীরা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) বিরোধীদের বৈঠকে যোগ দিতে গিয়ে মুম্বইয়ে রাখি পূর্ণিমা পালন করেন। বাড়িতে গিয়ে রাখি পরান অমিতাভ বচ্চনকে। তার পর উদ্ধব ঠাকরে থেকে বিজেপি বিরোধী শিবিরের অন্য নেতাদেরও রাখি পরান তিনি। (Raksha Bandhan Celebration)

এদিকে, রাখি বন্ধন উৎসবকে সামনে রেখে জলপাইগুড়ির ধূপগুড়িতে বিধানসভা উপনির্বাচনের প্রচার সারেন সুকান্ত। বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্তের হাতে রাঁখি বাঁধেন ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী তাপসী রায়। মেদিনীপুরে এলাকার সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh) পথ চলতি মানুষের হাতে রাখি পরিয়ে দেন। সৌজন্য়ের নজির গড়েন মহিলা বিজেপি কর্মীরাও। তৃণমূল বিধায়ক সূূর্যকান্ত অট্টকে রাখি পরান তাঁরা।

আরও পড়ুন: Mamata Banerjee: স্বাগত জানাতে বেরিয়ে এলেন ঐশ্বর্যা-আরাধ্যাও, অমিতাভের 'জলসা'য় মমতা, রাখি বাঁধলেন 'বিগ বি'র হাতে

কলকাতায় আবার পুরোদস্তুর বাঙালি পোশাকে নিজের ওয়ার্ডে রাখিবন্ধন উৎসবে সামিল হন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। চেতলা রাখি সঙ্ঘের বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলান পুর ও নগরোন্নয়নমন্ত্রী। লেকটাউন দক্ষিণদাঁড়িতে নিজের বিধানসভা এলাকায় রাখি বন্ধন উৎসবে সামিল হন দমকলমন্ত্রী সুজিত বসু। এলাকার বিভিন্ন ভাষাভাষী মহিলাদের হাতে রাখি পরেন তিনি।

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ক্রীড়া ও যুব কল্যাণ দফতর আয়োজিত রাখি বন্ধন উৎসবে যোগ দেন অরূপ বিশ্বাস। অনুষ্ঠানে চাঁদের হাট বসেছিল। উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, দিব্য়েন্দু বড়ুয়া, ঝুলন গোস্বামী, তিতাস সাধু সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা। অরূপ সেখানে বলেন, "বাংলাকে কোনও ভাবে মণিপুর হতে দেব না। মণিপুরে যেভাবে রাজনীতি হচ্ছে, তা বাংলায় নেই। আমরা রবীন্দ্রনাথের বাংলায় বিশ্বাসী।"

এদিন কলকাতা মেডিক্যাল কলেজে রাখিবন্ধন অনুষ্ঠানে যোগ দেন চিকিৎসক সাংসদ শান্তনু সেন।  সব মিলিয়ে সৌভ্রাতৃত্বের উৎসবে মাতলেন সকল রাজনৈতিক দলের নেতারাই।

সেরা শিরোনাম

Chingrighata Flyover: রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
News Live Update : উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
Durga Puja: অস্ত্র নয়, মা দুর্গার দশ হাতে পদ্মফুল! বিশ্বশান্তির বার্তা সোনাঝুরি জঙ্গলে
অস্ত্র নয়, মা দুর্গার দশ হাতে পদ্মফুল! বিশ্বশান্তির বার্তা সোনাঝুরি জঙ্গলে
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ

ভিডিও

Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP
Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget