এক্সপ্লোর

West Bengal Weather: বইছে কনকনে হাওয়া, রাজ্যজুড়েই শীতের আমেজ, কত ডিগ্রি নামল সর্বনিম্ন তাপমাত্রা?

Kolkata Winter: কলকাতা আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪৩ থেকে ৮৯ শতাংশ।

কলকাতা: অবাধ উত্তর পশ্চিমের শীতল হাওয়া। দক্ষিণবঙ্গ জুড়েই শীতের আমেজ। চলতি সপ্তাহে শুষ্ক আবহাওয়াই থাকবে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উইকেন্ডে জমিয়ে থাকবে শীতের আমেজ। কলকাতা ও সংলগ্ন জেলাতে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কমে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। গতকাল শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গে প্রধানত কুয়াশা পরে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। দৃশ্যমানতা দু'এক জায়গায় ২০০ মিটার পর্যন্ত নামতে পারে। পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে।

পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় আপার এয়ার সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা চলছে। একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যার সঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে জম্মু কাশ্মীর এলাকায়।

জমিয়ে শীতের আমেজ। তাপমাত্রা অনেকটাই কমেছে। স্বাভাবিকের নিচে রয়েছে রাত ও দিনের তাপমাত্রা। শীতের আমেজ বাড়ছে। আগামী সাতদিন এমনই থাকবে তাপমাত্রা। বড়সড় তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কম। সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশা থাকবে, পরে পরিষ্কার আকাশ। আপাতত শুষ্ক আবহাওয়া; বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

কলকাতায় আজ ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে পারদ। আজ জেলায় ১০-১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে। গতকাল বীরভূমের শ্রীনিকেতনে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছিল পারদ। তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। শীতের আমেজ চলবে। তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন নেই। সকালে ও রাতে শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীতের অনুভূতি কমবে।

দার্জিলিংয়ের তাপমাত্রা ৫ ডিগ্রির নিচে নামল পারদ। মালদাতে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। খুব সকালে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। পার্বত্য এলাকায় কোথাও কোথাও দৃশ্যমানতা ৯০০ থেকে ২০০ মিটার পর্যন্ত হতে পারে। উপকূলের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে।

কলকাতায় সকালে হালকা কুয়াশা ছিল। পরে পরিষ্কার আকাশ। শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকাল-সন্ধ্যে শীতের আমেজ। দিনেও শীতের অনুভূতি। রাত ও দিনের দুটো সময়ের তাপমাত্রা স্বাভাবিকের নিচে।

শীতের আমেজ চলবে। উত্তর পশ্চিমের শীতল হাওয়ায় পারা-পতন কলকাতায়। আপাতত ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে তাপমাত্রা। চলতি সপ্তাহে অর্থাৎ আগামী সাতদিনে তাপমাত্রা এরকমই থাকবে। মূলত পরিষ্কার আকাশ।

কলকাতা আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪৩ থেকে ৮৯ শতাংশ।

শৈত্য প্রবাহের পরিস্থিতি ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ, ওড়িশা ও বঢোদরায়। ঘন কুয়াশার সম্ভাবনা হিমাচল প্রদেশে। উত্তর-পূর্ব ভারতের অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরাতেও ঘন কুয়াশার দাপট। কুয়াশা থাকবে ওড়িশাতেও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kharagpur News : হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget