এক্সপ্লোর

Weather Updates: তীব্র তাপপ্রবাহের সতর্কতা জেলায় জেলায়, নবান্নে খোলা হল কন্ট্রোল রুম

Heatwave Alert: তাপপ্রবাহের পরিস্থিতি নিয়ে জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠকে বসেছেন মুখ্যসচিব।

ঝিলম করঞ্জাই, কলকাতা: ভোট উত্তাপের মাঝে রাজ্যে তীব্র তাপপ্রবাহের (Heatwave) ইঙ্গিত। এমনিতেই গরমে হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের (South Bengal)। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে ১২ জেলায় তাপপ্রবাহের (Heatwave Alert) সতর্কতা জারি হয়েছে। 

১৯ তারিখ রাজ্যে প্রথম দফার ভোট (Lok Sabha Election)। সেই দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের ১২টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দুই বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। এ ছাড়াও দুই মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। শুক্র ও শনিবার কলকাতায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বইতে পারে লু। বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের ৮-১০টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে।                                      

তবে ১৯ এপ্রিল ভোটের প্রথম দফায় উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ১৯ এপ্রিল আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহারে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।     

আরও পড়ুন, এবার নিশীথ প্রামাণিকের কনভয়ে চেকিং, পুলিশের সঙ্গে বচসায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

এদিকে তাপপ্রবাহের পরিস্থিতি নিয়ে জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠকে বসেছেন মুখ্যসচিব। পরিস্থিতি মোকাবিলার উদ্দেশে নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম। অফিসারদের সজাগ থাকার নির্দেশও দেওয়া হয়েছে।  যে কোনও পরিস্থিতির জন্য বিপর্যয় মোকাবিলা দলকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।                                       

এই পরিস্থিতিতে শিশু ও প্রবীণ নাগরিকদের খুব জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে।  যেখানে পানীয় জলের অভাব, সেই সব জায়গায় তার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। গরমের হাত থেকে বাঁচতে বেলা ১১ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদে না থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। হালকা পোশাক এবং ছাতা ব্যবহারেরও পরামর্শ দেওয়া হয়েছে। পর্যাপ্ত পরিমাণে জল ORS বা লেবুজল খাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।      

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Fake Currency Recovery: বর্ধমানে চারচাকা গাড়ি থেকে উদ্ধার ১ লক্ষ টাকার জাল নোট, গ্রেফতার মহিলা-সহ ৩
বর্ধমানে চারচাকা গাড়ি থেকে উদ্ধার ১ লক্ষ টাকার জাল নোট, গ্রেফতার মহিলা-সহ ৩

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget