এক্সপ্লোর

West Bengal Weather : গরম কমবে অনেকটা, শনি - রবি ৯ জেলায় মুষলধারে বৃষ্টির সঙ্কেত

Kolkata Rain Update : সোমবার থেকে একই রকম তাপমাত্রা থাকবে পরবর্তী কয়েকদিন। আবহাওয়ার মতিগতি বলছে, শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে দক্ষিণবঙ্গে।

অরিত্রিক ভট্টচার্য, কলকাতা :  অবশেষে স্বস্তি। বৃষ্টির জন্য চাতক প্রায় অপেক্ষায় ছিল দক্ষিণবঙ্গবাসী ( South Bengal ) । তবে সেই খরা এবার কাটতে চলেছে । আবহাওয়া দফতরের ( Weather Office )  পূর্বাভাস, রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি চলতে পারে। 

বিরাট স্বস্তির খবর শোনাল আবহাওয়া দফতর। শনি ও রবিবার কলকাতা ( Kolkata Weather Update )  ও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তাপমাত্রা কমবে। দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। সোমবার থেকে একই রকম তাপমাত্রা থাকবে পরবর্তী কয়েকদিন। আবহাওয়ার মতিগতি বলছে, শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে দক্ষিণবঙ্গে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া 
এই দুই দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে । বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার দমকা ঝড়ো হওয়াও বইতে পারে।  সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। তাই বাজ পড়ার সময় বাড়ি থেকে না-বেরনোর পরামর্শ দিচ্ছে আবহাওয়া দফতর। কারণ, বর্ষা পড়ার আগেই কালবৈশাখীর বৃষ্টির সময় বাজ পড়ে পশ্চিমবঙ্গের জেলয় জেলায় মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তাই এবার আগাম সতর্ক থাকতে বলছে হাওয়া-অফিস। সপ্তাহান্তে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, হুগলি , পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। 

রবিবারেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে  বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলার কিছু অংশে। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে । এক জেলায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে আগামী ৪ থেকে ৫ দিন।

উত্তরবঙ্গের আবহাওয়া 
উত্তরবঙ্গের পার্বত্য এলাকা সহ উপরের দিকের পাঁচ জেলায় ভারী বৃষ্টি চলবে। জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টি চলবে। জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিন জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী কাল থেকে দু তিন দিনের মধ্যে।  মালদা উত্তর, দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। রবিবার থেকে মঙ্গলবার অবধি, মালদা ও দুই দিনাজপুরেও ভারী বৃষ্টি হতে পারে । আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমবে তারপর তাপমাত্রা একই রকম থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

কলকাতার আবহাওয়া
দিনভর মেঘলা আকাশ থাকবে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি হবে। বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তিও বজায় থাকবে। বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা বাড়বে আগামী ২৪ ঘন্টায়। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ শুক্রবার ৮৪ থেকে ৯৮ শতাংশ। বৃষ্টি হয়েছে প্রায় ৯০ মিলিমিটার। 

আরও পড়ুন : 

ভাঙা পা, শরীরজুড়ে জমাট রক্ত ! চোর সন্দেহে ছাত্রাবাসে যুবককে 'পিটিয়ে খুন' বউবাজারে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget