এক্সপ্লোর

West Bengal Weather : রাজ্যজুড়ে তাপপ্রবাহের আশঙ্কা, ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে কলকাতার গরম

বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা ক্রমশ বাড়বে। জলীয় বাষ্প থাকায় বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : এবার বৃষ্টির জন্য হাপিত্যেশ। চৈত্র শেষে আরও বাড়বে গরম। বুধ থেকে শনিবার কলকাতায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। শহরে ৪০ ডিগ্রির ঘরে পৌঁছবে পারদ।

 তাপপ্রবাহের আশঙ্কা

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী সপ্তাহের শুরু থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলা, উপকূল সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের ( Heat Wave )  আশঙ্কা রয়েছে। ৬-৭টি জেলায় স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তারও বেশি থাকবে তাপমাত্রা। শনিবার থেকে উত্তরবঙ্গেও গরম বাড়বে। সব মিলিয়ে গরমে হাঁসফাঁস করতে করতেই কাটবে এবারের পয়লা বৈশাখ।

আবহাওয়া দফতর সূত্রে খবর,  দুই পর্যায়ে বাড়বে তাপমাত্রা। রবিবার এপ্রিল পর্যন্ত ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। এরপর ১০- ১৫ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা সহ উপকূল সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। আগামী সোমবার থেকে শনিবার পর্যন্ত  বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা।

স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি তাপমাত্রা 

পশ্চিমবঙ্গের ৬ থেকে ৭ জেলায় স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তারও  বেশি থাকতে পারে তাপমাত্রা। ১৫ ই এপ্রিল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। দক্ষিণবঙ্গের দু এক জেলায় খুব সামান্য ছিটে-ফোঁটা বৃষ্টির সম্ভাবনা।

উত্তরবঙ্গে পশলা বৃষ্টি

আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ থেকে সামগ্রিকভাবে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা কম। ক্রমশ বাড়বে তাপমাত্রা। 

কলকাতার তাপমাত্রা

কলকাতায় আজ মূলত পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা ক্রমশ বাড়বে। জলীয় বাষ্প থাকায় বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আগামী কয়েকদিন শুকনো গরম থাকবে। আগামী সপ্তাহে কলকাতাও ৪০ ডিগ্রি ছুঁয়ে তাপপ্রবাহের কবলে পড়তে পারে। শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি।

আগামী কয়েকদিন কলকাতায় কেমন তাপমাত্রা থাকবে জানাচ্ছে আবহাওয়া দফতরের ওয়েবসাইট

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
08-Apr 27.0 37.0 West Bengal Weather : রাজ্যজুড়ে তাপপ্রবাহের আশঙ্কা, ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে কলকাতার গরম Partly cloudy sky
09-Apr 28.0 38.0 West Bengal Weather : রাজ্যজুড়ে তাপপ্রবাহের আশঙ্কা, ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে কলকাতার গরম Mainly Clear sky
10-Apr 28.0 38.0 West Bengal Weather : রাজ্যজুড়ে তাপপ্রবাহের আশঙ্কা, ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে কলকাতার গরম Partly cloudy sky
11-Apr 28.0 39.0 West Bengal Weather : রাজ্যজুড়ে তাপপ্রবাহের আশঙ্কা, ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে কলকাতার গরম Partly cloudy sky
12-Apr 28.0 40.0 West Bengal Weather : রাজ্যজুড়ে তাপপ্রবাহের আশঙ্কা, ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে কলকাতার গরম Mainly Clear sky
13-Apr 28.0 40.0 West Bengal Weather : রাজ্যজুড়ে তাপপ্রবাহের আশঙ্কা, ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে কলকাতার গরম Hot & Humid day
14-Apr 28.0 41.0 West Bengal Weather : রাজ্যজুড়ে তাপপ্রবাহের আশঙ্কা, ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে কলকাতার গরম Hot & Humid day

 

আরও পড়ুন :

মেঘ কাটিয়ে হাসছে রোদ, মন খারাপের দিন পেরিয়ে ঝলমলে দার্জিলিং পাহাড়

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget