এক্সপ্লোর

South Bengal Weather: উত্তরের তাপমাত্রাকেও হার মানাচ্ছে দক্ষিণের শীত? আরও জাঁকিয়ে পড়বে ঠান্ডা?

Weather, South Bengal: পারদ-পতনে উত্তরকে ছাপিয়ে গিয়েছে দক্ষিণ?

কলকাতা: কলকাতায় (Kolkata) এক ধাক্কায় পারদ নামল ১৫ ডিগ্রিতে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। ঘূর্ণিঝড় মিগজাউমের পরোক্ষ প্রভাব কাটিয়ে রাজ্যজুড়ে শীতের আগমনী।

উত্তরবঙ্গের (North Bengal) থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে মোটামুটি সারাবছরই তাপমাত্রা একটু বেশি থাকে। পশ্চিমবঙ্গকে (West Bengal) যদি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভাগ করা যায়, তাহলে রাজ্যের দক্ষিণের ১৫টি জেলা পড়ে দক্ষিণবঙ্গের আওতায়। দক্ষিণবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান।       

দক্ষিণবঙ্গের আবহাওয়া

পারদ-পতনে উত্তরকে ছাপিয়ে গিয়েছে দক্ষিণ। কালিম্পং যেখানে ১১ দশমিক ৫ ডিগ্রি, সেখানে বর্ধমানের তাপমাত্রা ১০ দশমিক ৮। শ্রীনিকেতন ১১ দশমিক ৪, মেদিনীপুর ১৩ দশমিক ১, দিঘা ১৩ দশমিক ৬। আবার কোচবিহার আর কৃষ্ণনগরের তাপমাত্রা ১৪ দশমিক ৬ হলে, তার সঙ্গে পাল্লা দিচ্ছে দমদম। শীতে কাঁপছে শৈলশহর। দার্জিলিঙে পারদ নেমেছে ৫ ডিগ্রিতে। আগামী কয়েকদিন বাধাহীন উত্তুরে হাওয়ার দাপটে উত্তর থেকে দক্ষিণ, গোটা রাজ্যেই শীতের 
শিরশিরানি বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।                                                         

কোন জেলায় কেমন আবহাওয়া? 

জেলা   তাপমাত্রা, আর্দ্রতা
উত্তর ২৪ পরগনা ২৪ ডিগ্রি, ৬৩% আর্দ্রতা
দক্ষিণ ২৪ পরগনা ২৪ ডিগ্রি, ৬৮% আর্দ্রতা
পূর্ব মেদিনীপুর ২৫ ডিগ্রি, ৬৭% আর্দ্রতা
হাওড়া ২৪ ডিগ্রি, ৫৬% আর্দ্রতা
কলকাতা ২৫ ডিগ্রি, ৫২% আর্দ্রতা
হুগলি ২৪ ডিগ্রি, ৫৬% আর্দ্রতা
পুরুলিয়া ২৩ ডিগ্রি, ৬৭% আর্দ্রতা
ঝাড়গ্রাম ২৫ ডিগ্রি, ৬১% আর্দ্রতা
পশ্চিম মেদিনীপুর ২৪ ডিগ্রি, ৬৪% আর্দ্রতা
বাঁকুড়া  ২৪ ডিগ্রি, ৬৭% আর্দ্রতা
পশ্চিম বর্ধমান ২৫ ডিগ্রি, ৬৫% আর্দ্রতা
পূর্ব বর্ধমান ২৪ ডিগ্রি, ৬৯% আর্দ্রতা
বীরভূম ২৪ ডিগ্রি, ৬8% আর্দ্রতা
মুর্শিদাবাদ ২৪ ডিগ্রি, ৬২% আর্দ্রতা
নদিয়া ২৫ ডিগ্রি, ৬১% আর্দ্রতা

                                                         

আরও পড়ুন, অফিসে পদোন্নতি পেতে চান? অবশ্যই খেয়াল রাখুন এই বাস্তু-বিষয়গুলি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
Jadavpur Case: সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
Panihati News: পানিহাটিতে ব্যবসায়ীর ওপর 'হামলা', প্রতিবাদ করতে গিয়ে প্রাণ গেল BJP কর্মীর
পানিহাটিতে ব্যবসায়ীর ওপর 'হামলা', প্রতিবাদ করতে গিয়ে প্রাণ গেল BJP কর্মীর
Swapan Dasgupta: তোলাবাজি এখনও চলছে, আক্ষেপ রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর
তোলাবাজি এখনও চলছে, আক্ষেপ রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Embed widget