এক্সপ্লোর

West Bengal Weather : আগামীকালই প্রতীক্ষার শেষ, বৃষ্টি আসছে কালই, ভিজবে কলকাতাও? জানাল আবহাওয়া দফতর

weather Update Today : পরশু থেকেই তাপপ্রবাহের কবলের বাইরে চলে যাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা।

ঝিলম করঞ্জাই , কলকাতা : তীব্র গরমের পর স্বস্তির সংকেত। অবশেষে বৃষ্টির দিনক্ষণ জানাল আবহাওয়া দফতর। সেই বহু প্রতীক্ষিত দিন আগামীকাল, শনিবার। এদিন থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হবে বৃষ্টি। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার রাজ্যের সব জেলায় বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া ।  পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনায় আগামিকাল বৃষ্টির পূর্বাভাস  রয়েছে। রবিবার কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। পরশু থেকেই তাপপ্রবাহের কবলের বাইরে চলে যাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। ফলে গরম থাকলেও, প্রাণান্তকর কষ্টটুকু কমবে। তবে এখনই নিস্তার মিলবে না ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও বীরভূমের। শনিবার পর্যন্ত চলবে তীব্র তাপপ্রবাহ । 

কমতে শুরু করল তাপমাত্রা 

পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প ঢোকার অনুকূল পরিস্থিতি হতেই কমতে শুরু করেছে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। একই সঙ্গে সমগ্র দক্ষিণবঙ্গের ও তাপমাত্রাও নিম্নমুখী। উত্তরবঙ্গে ও একই চিত্র।   ৫ মে অর্থাৎ রবিবার বিকেল থেকেই তাপপ্রবাহের কবলের বাইরে চলে যাবে বহু জেলা। যদিও দক্ষিণবঙ্গের অনেক জেলায় শনি ও রবি  তাপপ্রবাহ বা তার অনুরূপ পরিস্থিতি বজায় থাকবে।  ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও বীরভূমে আগামীকাল পর্যন্ত তীব্র তাপপ্রবাহ থাকবে। 

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া 

উত্তরে পার্বত্য এলাকায় বৃষ্টি বহাল থাকবে।  মালদা ও দুই দিনাজপুরে তাপপ্রবাহ চলবে আজও। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টি হবে। আর শনিবার থেকেই  দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে। পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, দুই দিনাজপুরে বৃষ্টির স্বস্তি মিলবে শিগগিরিই। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইবে। ৫ মে দুই ২৪ পরগণা নদিয়া মুর্শিদাবাদে বৃষ্টি শুরু হবে, সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া  ৬ মে রাজ্যের সমস্ত জেলায় বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইবে। একই সঙ্গে দাপট কমবে পশ্চিমা বাতাসের। বাড়বে বঙ্গোপসাগর থেকে আসা পর্যাপ্ত জলীয় বাষ্পপূর্ণ হাওয়ার দাপট। তবে সেই সেই বৃষ্টি তাপপ্রবাহ কে পরবর্তী কতদিন ঠেকিয়ে রাখতে পারবে সেটা এখনই বলা সম্ভব নয়। সেটা সম্পূর্ণ নির্ভর করছে উষ্ণ এবং জলীয় হাওয়ার সংঘাতে কতটা ঘন মেঘ তৈরি হচ্ছে তার ওপর। শনি ও রুবে দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় সন্ধ্যার পর হালকা বৃষ্টির হতে পারে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Howrah Death News: ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget