এক্সপ্লোর

Weather Update: ফের নিম্নচাপের ভ্রূকুটি, এখনই কমছে না দুর্যোগ, আগামী কয়েকদিনে বাড়বে দুর্ভোগ

Weather Forecast: মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া জেলার দু-এক জায়গায়।

Weather Update: ফের নিম্নচাপের ভ্রূকুটি। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর নিম্নচাপের প্রভাব রয়েছে। এই নিম্নচাপ ক্রমশ অগ্রসর হচ্ছে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে। বিগত ৬ ঘণ্টা ধরে ৮ কিলোমিটার গতিবেগে এগোচ্ছে এই নিম্নচাপ। আজ বিকেল সাড়ে পাঁচটা নাগাদ কেন্দ্রীভূত হয়েছিল এই নিম্নচাপ ওই একই অঞ্চলে। নিম্নচাপ কেন্দ্রীভূত হওয়া অঞ্চলের অবস্থা ২৩.৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৮.৪ পূর্ব দ্রাঘিমাংশ, কলকাতার উত্তর দিক থেকে ৯০ কিলোমিটার এবং বর্ধমান থেকে ৫০ কিলোমিটার পূর্বে অবস্থিত ওই এলাকা। 

আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বরাবর আরও পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এই নিম্নচাপ। আর এই নিম্নচাপের প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে মূলত উপকূলবর্তী এলাকায় যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এমনিতেও আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেও বৃষ্টি হতে পারে। অল্প কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিই হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। 

অন্যদিকে একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে উত্তর-পূর্ব রাজস্থান এবং সংলগ্ন উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশের উপর। এটি অগ্রসর হচ্ছে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে। আজ ১৪ জুলাই বিকেল ৫টা ৩০মিনিট নাগাদ এই নিম্নচাপের অবস্থান ছিল উত্তর-পূর্ব রাজস্থানের উপর। আগামী ২ দিন এই নিম্নচাপ ক্রমশ অগ্রসর হবে রাজস্থান বরাবর পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে। 

মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া জেলার দু-এক জায়গায়। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে মঙ্গলবার। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান - এই জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধু দক্ষিণবঙ্গে নয়, আগামী কয়েকদিন বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার- উত্তরবঙ্গের উপর দিকের এই ৫ জেলাতেই মূলত চলবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত। 

সেরা শিরোনাম

West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget