এক্সপ্লোর

Weather Today: আবহাওয়ার বড় আপডেট, চরম তাপদাহের মাঝেই স্বস্তির বৃষ্টির পূর্বাভাস

Weather Updates: এপ্রিলেই কলকাতার তাপমাত্রা পেরিয়েছে ৪০ ডিগ্রি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দমদমে।

ঝিলম করঞ্জাই, কলকাতা: ক্রমশ বাড়ছে তাপমাত্রা। একে পারদ ঊর্ধ্বমুখী, তার ওপর আর্দ্রতা, সব মিলিয়ে দিনভর গলদঘর্ম অবস্থা। কিছুতেই যেন মিলছে না স্বস্তি। এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের পাঁচজেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। কলকাতায় জারি করা হয়েছে হলুদ সতকর্তা। 

আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে কলকাতা সহ একাধিক জেলায়। সোমবার-মঙ্গলবার দুই মেদিনীপুর, ও ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা। 

এপ্রিলেই কলকাতার তাপমাত্রা পেরিয়েছে ৪০ ডিগ্রি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দমদমে। সেখানে পারদ ছুঁয়েছে ৪২ ডিগ্রির ঘর। স্বাভাবিকের থেকে যাকা ৫.৯ ডিগ্রি বেশি। জেলার মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পানাগড় ৪৫.১। স্বাভাবিকের থেকে ৮.৩ ডিগ্রি বেশি। বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৬.৬ ডিগ্রি বেশি। কলাইকুণ্ডার তাপমাত্রা ছিল ৪৩.৬। স্বাভাবিকের থেকে ৬.৭ বেশি।

দক্ষিণবঙ্গের ৮টি জেলায় গতকাল পারদ ছিল ৪২ ডিগ্রির ওপরে। আজ ও কাল চরম তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায়। দক্ষিণবঙ্গের সব জেলায় সোমবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে। এর মধ্যেই সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের ১০টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের কয়েকটি জেলা বৃষ্টিতে ভিজতে পারে। 

আরও পড়ুন, নিজেকে 'রয়্যাল বেঙ্গল টাইগারের' সঙ্গে তুলনা মমতার, 'হরিদাস পাল' কটাক্ষ শুভেন্দুর

পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে কলকাতা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রামে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় থাকবে তাপপ্রবাহের পরিস্থিতি। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে। তবে সোমবার থেকে একটু বদলাতে পারে পরিস্থিতি।  

সোমবার ও মঙ্গলবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের বাকি জেলায় বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে।


এদিকে, পরিস্থিতি মোকাবিলায়, রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল এবং মেডিক্যাল কলেজকে পরামর্শ দেওয়া হয়েছে জরুরি বিভাগ, মেডিনসিন বিভাগে হিট স্ট্রোকে আক্রান্ত রোগীদের জন্য দুটো করে বেড বরাদ্দ রাখতে।                                     

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget