এক্সপ্লোর

West Burdwan: প্রায় ৪ বছর পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার কুখ্যাত লোহা মাফিয়া গোপাল জয়সওয়াল 

তাকে জিজ্ঞাসাবাদ করে লোহার কালো কারবারের সমস্ত তথ্য পাওয়া যাবে বলে অনুমান পুলিশের...

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: প্রায়  ৪ বছর পলাতক থাকার পরে কুখ্যাত লোহা মাফিয়া গোপাল জয়সওয়ালকে গ্রেফতার করল দুর্গাপুর থানার পুলিশ। তাকে ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় শনিবার। আদালত ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

দুর্গাপুরের বিধাননগরের বাসিন্দা গোপাল জয়সওয়াল কুখ্যাত লোহা মাফিয়া বলে পরিচিত। দীর্ঘদিন যাবৎ একাধিক বন্ধ কারখানাসহ বিভিন্ন জায়গায় ধাতব লোহার নির্মিত বস্তু চুরি হচ্ছিল দুর্গাপুর-আসানসোল এলাকায়। 

অভিযোগ, এই চুরির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল গোপাল। দাবি, চুরি করা বস্তু গোপালের কাদারোড এলাকার লোহার কাঁটায় জমা হতো। সেখান থেকেই লোহা ও ধাতব বস্তু চলে যেত বিভিন্ন জায়গায়। 

পুলিশের দাবি, চোরাই লোহা ও বিভিন্ন ধাতব বস্তুর এই অবৈধ কারবারের জন্য একটি "সিন্ডিকেট" তৈরি করেছিল গোপাল জয়সওয়াল। ২০১৭-১৮ সালে দুর্গাপুরের ডিটিপিএস ফাঁড়িতে গোপালের বিরুদ্ধে অভিযোগ জমা হলে পুলিশ গত চার বছর ধরে তার খোঁজ চালাচ্ছিল।

এতদিনে তার খোঁজ পেল পুলিশ। গোপালের বিরুদ্ধে অন্ডাল, কোকওভেন থানাতেও অভিযোগ রয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে। যদিও আজ আদালতে তোলার সময় গোপাল নিজেকে নির্দোষ বলে জানায়। 

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি(পুর্ব) অভিষেক গুপ্তা জানান, গোপাল জয়সওয়াল এর বিরুদ্ধে পুরানো মামলা ছিল। তাকে গতকাল গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে লোহার কালো কারবারের সমস্ত তথ্য পাওয়া যাবে বলে অনুমান পুলিশের।

এর আগে, আজ থেকে ঠিক ৯ আগে, ২০১২ সালের সেপ্টেম্বরে দুর্গাপুরের বিভিন্ন রাষ্ট্রয়ত্ত ও বেসরকারি বন্ধ কারখানার যন্ত্রাংশ চুরির অভিযোগে গ্রেফতার করা হয় লোহা মাফিয়া রাজা গুন ওরফে সুদীপ্ত গুনকে৷ 

তার ঠিক ২ মাস আগে, দুর্গাপুর কোকওভেন থানা এলাকার শিল্পতালুক থেকে ১৫ মেট্রিকটন টিএমটি বার বোঝাই লরি ছিনতাই করার অভিযোগে  রাণিগঞ্জ থেকে ৫ জনকে গ্রেফতার করে পুলিশ৷ পুলিশের দাবি করেছিল, ধৃতরা কুখ্যাত লোহা মাফিয়া এবং তাদের সঙ্গে আন্তঃরাজ্য লোহা মাফিয়া চক্রেরও যোগাযোগ ছিল৷ 

আরও পড়ুন: 'নেই আর সুদিন', ধুঁকছে শিল্পনগরী দুর্গাপুর, বিশ্বকর্মা পুজোয় চারিদিক শুনশান

আরও পড়ুন: রাজ্যে ৪০ শতাংশ কর্মসংস্থান বেড়েছে: মমতা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, NEET-এর প্রশ্ন ফাঁসকাণ্ডে ইস্তফা
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, NEET-এর প্রশ্ন ফাঁসকাণ্ডে ইস্তফা
Dharmatala Protest: স্কুলের গণ্ডি পেরিয়েছে কিনা সন্দেহ... বেশভূষা দেখলেই বোঝা যাচ্ছে..., ধর্মতলায় ধন্ধুমার, কী বলছেন কৌস্তভ বাগচী
স্কুলের গণ্ডি পেরিয়েছে কিনা সন্দেহ... বেশভূষা দেখলেই বোঝা যাচ্ছে..., ধর্মতলায় ধন্ধুমার, কী বলছেন কৌস্তভ বাগচী
Dilip Ghosh : পঞ্চায়েত ব্যবস্থায় আসছে বিরাট বদল? প্রধানের হাত থেকে বেরিয়ে যাচ্ছে এই ক্ষমতা, আজই বিল পেশ
পঞ্চায়েত ব্যবস্থায় আসছে বিরাট বদল? প্রধানের হাত থেকে বেরিয়ে যাচ্ছে এই ক্ষমতা, আজই বিল পেশ
NEET-এর প্রশ্ন ফাঁস কাণ্ডে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ, এবার গুজরাতেও প্রতিবাদ-বিক্ষোভে আন্দোলনকারীরা
NEET-এর প্রশ্ন ফাঁস কাণ্ডে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ, এবার গুজরাতেও প্রতিবাদ-বিক্ষোভে আন্দোলনকারীরা

ভিডিও

Suvendu Adhikari:
Suvendu Adhikari : 'ধর্মতলাকাণ্ডে দায়ের মামলাগুলিতে গুন্ডাদমন আইন প্রয়োগ', জানালেন মুখ্যমন্ত্রী
NEET Protest: এ মেয়ের এক হাতই যেন কাফি! তিনি রিয়া আহির...
PM Modi: শুক্রবার রাতে ফের Video বার্তা প্রধানমন্ত্রীর, যা বললেন... | NEET Paper Leak Controversy
Sonam Wangchuk:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget