এক্সপ্লোর

West Burdwan News: আবাস-সহ একাধিক দুর্নীতি ঘিরে বিক্ষোভ বর্ধমানে, বঞ্চিতদের পাশে বামেরা

West Burdwan Agitation: বঞ্চিত সরকারি আবাস যোজনার সুযোগ সুবিধে থেকে, মেলেনি একশো দিনের কাজের টাকা, আন্দোলনকে সমর্থন করে বঞ্চিতদের পাশে বামেরা

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: বঞ্চিত সরকারি আবাস যোজনার (PMAY Scam) সুযোগ সুবিধে থেকে, মেলেনি একশো দিনের কাজের (100 Days Project)  টাকা। এমনকি আশা কর্মী নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি (Corruption) হয়েছে। এইসব অভিযোগ তুলে আজ অন্ডাল বিডিও অফিসের সামনে তুমুল বিক্ষোভ এলাকার বঞ্চিত গ্রামবাসীদের। আন্দোলনকে সমর্থন করে বঞ্চিতদের পাশে সিপিআইএম। শুরু রাজনৈতিক তরজা (Political Clash)। 

 তালিকায় নাম ছিল ছবিও তোলা হয়েছিল কিন্তু আচমকা সরকারি আবাস যোজনার বাড়ি পাওয়া থেকে বঞ্চিত তারা, অথচ আর্থিক ভাবে ক্ষমতা সম্পন্নদের বাড়ি মিলেছে। প্রতিবাদে আজ অন্ডাল বিডিও অফিসের সামনে বসে পড়ে বিক্ষোভে সামিল হলো খনি এলাকার বিভিন্ন প্রান্তের গ্রামবাসীরা। অভিযোগ বারবার আবেদন নিবেদন করা হয়েছিল পার্টির নেতাদের কাছে, প্রশাসনের কাছে কিন্তু কাজ হয়নি। আজ অন্ডাল বিডিও অফিস কার্যত অবরুদ্ধ করে দিয়ে মূল গেটের সামনে বসে পড়েন আন্দোলনকারীরা।

এদের অভিযোগ শুধু সরকারি আবাস যোজনা নয়, বছর দেড়েক আগে একশো দিনের কাজ করেছিলেন তারা, কিন্তু সেই টাকাও মেলেনি আজও, রেশন কার্ডের সুবিধে মিলছে না, সর্বোপরি আশা কর্মী নিয়োগের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম হয়েছে, যোগ্যরা না পেয়ে অযোগ্যরা পেয়ে গেছে আশা কর্মীর কাজ সেটাও আবার বহিরাগতরা। অবিলম্বে আবাস যোজনার বাড়ি চাই নচেৎ তারা বিডিও অফিসের মূল গেটের সামনে থেকে উঠবেন না তারা, সরকারি সুযোগ সুবিধে থেকে বঞ্চিতদের এই আন্দোলনকে সমর্থন জানিয়ে জেলা সিপিআইএম নেতৃত্ব অন্ডাল বিডিও অফিসের সামনে চলে আসে।

বিশাল পুলিশ বাহিনী অন্ডাল বিডিও অফিসের গেট লাগিয়ে দিয়ে আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করেন, কিন্তু কোনোভাবেই এই দাবি থেকে তারা পিছু হটবেন না বলে সাফ জানিয়ে দেন। শেষে দাবি সম্বলিত স্মারকলিপি অন্ডালের বিডিও সুদীপ্ত বিশ্বাসের হাতে তুলে দেয় জেলা সিপিআইএম নেতৃত্ব, কিন্তু এরপরেও ফের দেখছি দেখবো করে যাওয়া হলে ধারাবাহিক আন্দোলন তো বটেই প্রয়োজনে অন্ডালে জাতীয় সড়ক অবরোধ করে চরম আন্দোলোনে সামিল হবেন তারা জানিয়ে দেন জেলা সিপিআইএম নেতৃত্ব।

আরও পড়ুন, সাংবাদিক বৈঠকে উঠল 'কুন্তল' প্রসঙ্গ, কাকে 'দালাল' বললেন শিক্ষামন্ত্রী ?

অন্যদিকে যাবতীয় অভিযোগ অস্বীকার করে অন্ডাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কৌশিক মন্ডল জানান, এর জন্য দায়ী কেন্দ্রীয় সরকার, ছড়িয়ে ছিটিয়ে নয় সবকটি রাজনৈতিক দলকে একজোট হয়ে রাজনীতির উর্ধে উঠে আন্দোলন করতে হবে, যদিও বিজেপি নেতৃত্ব তৃণমূল সরকারকে এই ইস্যুতে তুলোধোনা করেছেন। অন্ডালের বিডিও সুদীপ্ত বিশ্বাস জানান, অভিয়োগ পেয়েছি তদন্ত করে দেখবে প্রশাসন। সব মিলিয়ে শুক্রবার অন্ডাল বিডিও অফিসের সামনে  সরকারি সুযোগ সুবিধে থেকে বঞ্চিত মানুষজনদের এই আন্দোলনকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে, অন্ডাল বিডিও অফিসের সামনে এই বিক্ষোভ কর্মসুচিকে ঘিরে কোনওরকম অপ্রতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়ন ছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget