এক্সপ্লোর

West Midnapore: দীর্ঘ দশ বছর পর শিকলমুক্ত মানসিক ভারসাম্যহীন যুবক, নিয়ে যাওয়া হল চিকিৎসার জন্য

AMP Impact: দীর্ঘ ১০ বছর ধরে মানসিক ভারসাম্যহীন সাতাশ বছরের প্রশান্তকে তাঁর মা ছবি পূজারী বাধ্য হয়ে বাড়ির উঠোনের খুঁটিতে বেঁধে রাখতেন। ছেলের চিকিৎসা করানোর জন্য তিনি বাড়ি বাড়ি ভিক্ষাও করেছেন।

সোমনাথ দাস, চন্দ্রকোনা : দীর্ঘ ১০ বছর পর অবশেষে আপাতত শিকলবন্দি জীবন থেকে মুক্ত বছর সাতাশের মানসিক ভারসাম্যহীন যুবক। চন্দ্রকোনার কুঁয়াপুরের শিকলবন্দি যুবক প্রশান্ত পূজারীকে নিয়ে যাওয়া হল চিকিতসার জন্য। সংবাদমাধ্যমে খবর প্রকাশের পরই গতকাল বিকেলে ওই যুবকের পরিবারের সঙ্গে দেখা করেন ব্লকের বিডিও, জয়েন্ট বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি। রাতে দেখা করতে যান চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধারাও। তাঁরা কথা বলেন যুবকের মায়ের সঙ্গে। এরপরই আজ শিকলবন্দি প্রশান্তকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।  

স্থানীয় সূত্রে খবর, দীর্ঘ ১০ বছর ধরে মানসিক ভারসাম্যহীন সাতাশ বছরের প্রশান্তকে তাঁর মা ছবি পূজারী বাধ্য হয়ে বাড়ির উঠোনের খুঁটিতে বেঁধে রাখতেন। ছেলের চিকিৎসা করানোর জন্য তিনি বাড়ি বাড়ি ভিক্ষাও করেছেন। ছেলের চিকিৎসা করানো এবং সংসার চালাতে গিয়ে চরম দুর্দশার মধ্যে দিন কাটছিল তাঁর। রেশন ছাড়া কোনও সরকারি সাহায্যই পাননি বলে জানিয়েছিলেন ছবি দেবী। অবশেষে গতকাল সংবাদমাধ্যমে খবর প্রকাশের পরই টনক নড়েছে জেলা থেকে ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দফতরের। 

সূত্রের খবর, রবিবার সকালে প্রথমে চন্দ্রকোনা দুই নম্বর ব্লক স্বাস্থ্য দফতরের অধিনে থাকা চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের বিএমওএইচের নির্দেশে এদিন শিকলবন্দি যুবক প্রশান্ত পূজারীর বাড়িতে যান আরবিএসকে-র মেডিক্যাল অফিসার ড. অমল পান ও স্বাস্থ্যকর্মীরা। যুবকের মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলেন তাঁরা। এরপর মানসিক পরিস্থিতি যাচাই করতে গল্পের ছলে দীর্ঘক্ষণ প্রশান্ত পূজারীর সঙ্গে কথা বলেন ড. অমল পান। যুবকের স্বাস্থ্য পরীক্ষাও করিয়ে তা পাঠানো হয় চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ ও ব্লক প্রশাসনের কাছে। এর কিছুক্ষণ পরই বিডিও অমিত ঘোষ, চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ ড. গৌতম প্রতিহার ও মহকুমাশাসকের দফতরের এক আধিকারিক যুবকের বাড়িতে অ্যাম্বুলেন্স নিয়ে যান। মা ছবি পূজারী শিকল খুলে তাঁকে স্নান করিয়ে নতুন পোশাক পরিয়ে তৈরি করে দেন। অ্যাম্বুলেন্সে যুবকের সঙ্গে তাঁর মা-ও যান। বিডিও এবং হাসপাতালের বিএমওএইচ-র পক্ষ থেকে জানা যাচ্ছে, চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে প্রথমে যুবকের প্রাথমিক চিকিতসা করানো হবে এবং আরও কিছু পরীক্ষা করানো হবে। পরবর্তীকালে প্রয়োজন মতো চিকিতসার প্রয়োজনে তাকে অন্যত্র নিয়ে যাওয়াও হতে পারে। এতদিন ধরে ভিক্ষে করে করে ছেলের চিকিৎসা করিয়েছেন। এবার সরকারি উদ্যোগে ছেলের চিকিৎসা হবে, এই আশায় বুক বেঁধেছেন মা ছবি পূজারী।

আরও পড়ুন-

শিকলে বাঁধা মানসিক ভারসাম্যহীন ছেলে, দোরে দোরে ভিক্ষা করে অসহায় মা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: সব জেলায় হালকা-মাঝারি নয়, এখনও ভুগতে হতে পারে কিছু জেলাকে, রাজ্যের এই অংশে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করল IMD
সব জেলায় হালকা-মাঝারি নয়, এখনও ভুগতে হতে পারে কিছু জেলাকে, রাজ্যের এই অংশে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করল IMD
News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Birbhum Money Gold Recovered: সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
Birbhum Money Gold Recovered: ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট

ভিডিও

Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget