এক্সপ্লোর

Bus Accident : দুরন্ত গতিতে এসে পিক-আপ ভ্যানের পিছনে ধাক্কা, পুরী থেকে ফেরার পথে দুর্ঘটনার মুখে বাস

West Midnapore Bus Accident : অভিযোগ, পুলিশ সামনে একটি পিক আপ ভ্যানকে হঠাৎ করে দাঁড় করিয়ে দেওয়ায় ,নিয়ন্ত্রণ হারিয়ে পিক আপ ভ্যানের পিছনে ধাক্কা মারে বাসটি।

অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: পুরী থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার মুখে বাস। ভোরবেলা ছড়াল আতঙ্ক। ৬৫ জন যাত্রীকে সঙ্গে নিয়ে বড়সড় বিপদের মুখে পড়ল ট্যুরিস্ট বাস।  কেশিয়াড়ি থানার কলাবনি জাতীয় সড়কে ঘটল দুর্ঘটনা। অভিযোগ, পুলিশ সামনে একটি পিক আপ ভ্যানকে হঠাৎ করে দাঁড় করিয়ে দেওয়ায় ,নিয়ন্ত্রণ হারিয়ে পিক আপ ভ্যানের পিছনে ধাক্কা মারে বাসটি। জখম হয়েছেন বেশ কয়েকজন। 

কী ঘটেছিল

পশ্চিম বর্ধমান থেকে ১৮ মার্চ ৬৫ থেকে ৭০ জন যাত্রী নিয়ে ট্যুরিস্ট বাসটি রওনা দেয়  পুরীর  উদ্যেশে। ফেরার সময় পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থানার কলাবনি ১৬ নং জাতীয় সড়কে দঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা মারে  যাত্রী বোঝাই ট্যুরিস্ট বাসটি। ঘটনায় আহত হয়েঠেন বাসের চালক সহ দুজন।  বাসে থাকা যাত্রীরাও অল্প বিস্তর আহত হয়েছেন। পথ দুর্ঘটনার ফলে জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যানজট সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং কেশিয়াড়ি থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করা হয়েছে। 

বাসযাত্রী রুবি ভান্ডারী জানান, তাঁরা সাত দিনের জন্য পুরী গিয়েছিলেন। পুরী থেকে বাড়ি ফেরার পথেই এই দুর্ঘটনা।  মাঝ রাস্তায় একটি ছোট পিকআপ ভ্যানকে পুলিশ দাঁড় করিয়ে দেয়। বাসটি বুঝতে না পেরে পিকআপ ভ্যানের পেছনে গিয়ে ধাক্কা মারে। বাসযাত্রীর অভিযোগ,  পিকআপ ভ্যানটিকে  টর্চ মেরে হঠাৎ দাঁড় করায় পুলিশ । সেই কারণেই দুর্ঘটনা ঘটে।

কেন দুর্ঘটনা

পুলিশের অভিযোগ,  দৃশ্যমানতা কম ছিল। তাছাড়াও সারা রাত গাড়ি চালিয়ে ক্লান্ত ছিলেন বাস ড্রাইভার। ঘুমে ঢুলে পড়েই এই দুর্ঘটনা। যদিও বাস যাত্রীদের কারও কারও দাবি, এতটা পথ খুব ভালই গাড়ি চালিয়েছেন চালক। কোনও কোনও যাত্রীর অভিযোগ, পুলিশ টাকা তুলছিল গাড়িকে আটকে, তার জেরেই এমন দুর্ঘটনা।   

অতীতেও বাস দুর্ঘটনা

মাস খানেক আগেই পুরী থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছিল আরও একটি ট্যুরিস্ট বাস, এই পশ্চিম মেদিনীপুরেই।  আহত হন একাধিক ব্যক্তি।  ভোর রাত তিনটে নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে ট্যুরিস্ট বাসটি। পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার বাঁধগোড়া এলাকায় একটি চলন্ত ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে বাসটি।   শিশু ও মহিলা-সহ বাসে ছিলেন ৭০ জনেরও বেশি।  দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং নারায়ণগড় থানার পুলিশ। আহতদের হাসপাতালে পাঠানো হয়।

সেরা শিরোনাম

News Live: 'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
Baruipur News: 'যারা এই ৩ কাণ্ড ঘটিয়েছেন, ভুগতে হবে', বারুইপুর কাণ্ডে বিপাকে এবার কারা ? কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'যারা এই ৩ কাণ্ড ঘটিয়েছেন, ভুগতে হবে', বারুইপুর কাণ্ডে বিপাকে এবার কারা ? কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Shyama Prasad Mukherjee: স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, বাংলার সিলেবাসে জুড়ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী, ঘোষণা শুভেন্দু অধিকারীর
স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, বাংলার সিলেবাসে জুড়ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী, ঘোষণা শুভেন্দু অধিকারীর
Ratna Debnath On Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, কী প্রতিক্রিয়া অভয়ার মা রত্না দেবনাথের ?
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, কী প্রতিক্রিয়া অভয়ার মা রত্না দেবনাথের ? "আমাদের সরকার.."

ভিডিও

Baruipur Incident : বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত-সহ ৩জন আটক, তদন্তে ৬ সদস্যের SIT গঠন
Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উঁচু মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শাহ
Suvendu Adhikari :
Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Baruipur Incident :বারুইপুর সংলগ্ন ৩টি থানা এলাকায় BNS-এর ১৬৩ নম্বর ধারা লাগু, কড়া নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget