এক্সপ্লোর

West Midnapur News: বাসকে পাস দিতে গিয়ে উল্টে গেল অটো, মৃত ১, আহত ৫

West Midnapur Road Accident News: শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে খড়গপুর গ্রামীণ থানার অন্তর্গত সতকুই এলাকায়। স্থানীয় সূত্রে খবর, যাত্রীবাহী একটি সরকারি বাসকে পাস দেওয়ার সময় ওই অটোটি উল্টে যায়।

অলোক সাঁতরা, বিশ্বজিৎ দাস,পশ্চিম মেদিনীপুর: খড়্গপুরে (Kharagpur) পথ দুর্ঘটনা (Road Accident) প্রাণ কাড়ল একজনের।অটো উল্টে গিয়ে এই  ঘটনায় আহত আরও পাঁচজন। জানা গেছে, দ্রুত গতিতে আসছিল একটি সরকারি বাস। এই বাসটিকে পাস দেওয়ার সময়   নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে উল্টে যায় যাত্রীভর্তি ওই অটো। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যুবকের। আহত আরও পাঁচজনকে ভর্তি করা হল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। আহতদের মধ্যে রয়েছে এক শিশুও। 

শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে খড়গপুর গ্রামীণ থানার অন্তর্গত সতকুই এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যাত্রীবাহী একটি সরকারি বাসকে পাস দেওয়ার সময় ওই অটোটি উল্টে যায়। অটোটিতেও ছিলেন যাত্রীরা।  অটো নিয়ন্ত্রণ হারিয়ে ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় রবিউল মাল(২৫) নামে এক যুবকের। উত্তর২৪ পরগনার বাসিন্দা রবিউল সপরিবারে মেদিনীপুর শহর সংলগ্ন আমতলা ঘাট এলাকায় থাকতেন। তিনি পেশায় ছিলেন শ্রমিক। 

ঘটনার পর স্থানীয়রা সকলকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। উল্লেখ্য, কয়েক বছর আগে একই রকম একটি যাত্রী ভর্তি অটো ও বাসের দুর্ঘটনায় সতকুই এলাকাতেই ৫ জনের বেশি যাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছিল। ফের একই ঘটনায় প্রশ্ন  অটো চালকদের বেপরোয়া মানসিকতা নিয়ে।

উল্লেখ্য, কিছুদিন আগেই দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডবারবারে যাত্রী ভর্তি অটো ও মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছিল এক ব্যক্তির। পুলিশ জানিয়েছিল, মৃতের নাম পরেশ বেরা (৫০)। গুরুতর জখম অবস্থায় আরও ৭ জন যাত্রীকে দুমড়ে মুচড়ে যাওয়া অটোর ভেতর থেকে উদ্ধার করে স্থানীয়রা ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনাটি ঘটেছিল ফলতা থানার দোস্তিপুরের কাছে ১১৭ নম্বর জাতীয় সড়কে। অটোটি যাত্রীদের নিয়ে দোস্তিপুরের দিকে যাচ্ছিল। কলকাতার দিক থেকে ডায়মন্ড হারবারের দিকে আসছিল মারুতি ভ্যানটি। নিয়ন্ত্রণ হারিয়ে মারুতি ভ্যানটি অটোতে গিয়ে ধাক্কা মারলে দুমড়ে-মুচড়ে জাতীয় সড়কের পাশে উল্টে যায় অটোটি। দুর্ঘটনার পর মারুতি ভ্যান নিয়ে পালানোর চেষ্টা করলে চালক সহ মারুতি ভ্যানকে আটক করে ডায়মন্ড হারবার থানার পুলিশ।

সেরা শিরোনাম

Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?

ভিডিও

Durga Puja 2026 : মহাষষ্ঠীতে ত্রিধারা সম্মিলনীর প্যান্ডেলে জনজোয়ার | ABP Ananda | Tridhara Sammilani
Durga Puja 2026 : শ্রীরামপুরের চাতরা দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget