এক্সপ্লোর

West Medinipur: কুকুরের পায়ে বেঁধে দেওয়া হল শব্দবাজি, বিস্ফোরণে অঙ্গহানি পোষ্যর

West Bengal Dog Tortured: বাজি কেড়ে নিল এক নিরীহ পশুর পা। খড়গপুরের ছবিটি এতটাই ভয়ঙ্কর। কুকুরের পায়ে শব্দবাজি ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: খড়গপুরে একটি কুকুরের পায়ে শব্দবাজি বেঁধে দেওয়ায়, তার অঙ্গহানির অভিযোগ উঠেছে। এমনিতেই আদালতের নির্দেশিকাকে অবমাননা করে দেদারে ফাটছে বাজি। কিন্তু সেই বাজি কেড়ে নিল এক নিরীহ পশুর পা। খড়গপুরের ছবিটি এতটাই ভয়ঙ্কর। কুকুরের পায়ে শব্দবাজি ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। কুকুরটির পিছনের বাঁ পা এবং লেজের কিছু অংশ উড়ে গিয়েছে বিস্ফোরণের তীব্রতায়। 

মানুষ যে কতটা নৃশংস হতে পারে, তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে খড়গপুর শহরের খড়িদা এলাকার ঘটনা। জানা যায়, এক কুকুরের পায়ে শব্দবাজি বেঁধে ফাটিয়ে দেয় আর তাতেই একটি পা উড়ে যায় ওই কুকুরের । ক্ষতবিক্ষত হয় গোটা শরীর এর পরেই পশুপ্রেমীরা এসে ওই পুকুরের চিকিৎসা চালাচ্ছে।  কিন্তু কে এই ঘটনা ঘটিয়েছে তা নিয়েই প্রশ্ন উঠেছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর শহরের খরিদা  এলাকায়। বাজি ফাটাতে গিয়ে এইভাবে কুকুরের উপরে হামলা নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় পশুপ্রেমীদের অভিযোগ যারা এই ঘটনা ঘটিয়েছে অবিলম্বে খড়গপুর টাউন থানার পুলিশ তাঁদের খুঁজে অবিলম্বে গ্রেফতার করে।

এই ঘটনা পুলিশকে জানানো পর পুলিশ কুকুরটিকে দেখতে যায় এবং ওই এলাকার তদন্ত করে নয় জনকে আটক করেছে বলে পুলিশ সূত্রে খবর। কুকুরের মালিক কুশয়ান্ত তেওয়ারি বলেন, কুকুরের বাদিকের পা একেবারে নেই। মুখের সামনে বড় ফুটো। কিছু ছেলে ওর পায়ে বোম বেঁধে দিয়েছিল সেই কারণে ওর পা নষ্ট হয়ে গেছে। যেখানে ঘটনাটা ঘটেছে তারাই একথা বলেছেন। যারা এই কাজ করেছে তাদের ব্যাপারে জানতে পারলে পুলিশকে জানাব।

আরও পড়ুন, লন্ডনেও 'জয় জগন্নাথ', পুরীর আদলে মন্দির তৈরি হতে চলেছে টেমসের পাড়ে

একটি পশুপ্রেমী সংগঠনের উদ্যোগে জখম কুকুরটির চিকিৎসা চলছে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে। পশুপ্রেমী সংস্থার এক সদস্য কমলজিৎ সিং বলেন, আমার কাছে গত ৩ তারিখ ফোন আসে। কিন্তু আমি ব্যস্ত থাকার জন্য সেদিন যেতে পারিনি। আমি চার তারিখে গিয়ে দেখি, তখন কুকুরের পা চামড়ার মধ্যে ঝুলছিল। তারপর পা কেটে ওষুধ দেওয়া হয়। কুকুরটি যাদের বাড়িতে ছিল পুলিশ তাদের বাড়িতে যায়। ওই এলাকার মানুষের থেকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার ব্যাপারে। পুলিশ প্রশাসনের কাছে আমাদের দাবি যে এই কাজ করেছে তার যাতে জেল হয়। কুকুরকে এখন আমাদের এনজিওতে নিয়ে এসে আমরা চিকিৎসা করছি। খাওয়া-দাওয়া দিয়েছি।" 

খড়গপুর পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটর প্রদীপ সরকার বলেন, এটা অমানবিক কাজ, ন্যক্কারজনক কাজ। যে এই কাজ করেছে তার বিরুদ্ধে অভিলম্বে ব্যবস্থা নেয়া উচিত। আমরা পুলিশকে জানিয়েছি যারা এই ধরনের ঘৃণ্য মানসিকতার কাজ করেছে। তাদেরকে গ্রেফতার করে কড়া শাস্তি দেয়া হোক।

খড়গপুর সদরের বিজেপির বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায় বলেন, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। যারা এই কাজ করেছে তাদের মানুষ বলে বলা যায়না। তাদেরকে মানুষ হিসেবে সম্মান দেওয়া কারো উচিত নয়। বাজি ফাটানো তো বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপরে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিলেন, কিন্তু এইভাবে এক পশুর পাইপেনে দিয়ে যে নির্মমভাবে ঘটনা ঘটেছে তার ধিক্কার জানাই। যারাই কাজ করেছেন, তাদের পুলিশ খুঁজে বার করবে। সেরকম আইন করা উচিত, এসব মানুষকে সারা জীবন কারাদণ্ড দেয়া উচিত। যতক্ষণ না মানুষ নিজে সচেতন হবে এবং মানুষ নিজেরা এগিয়ে আসবে ততক্ষণ সমাজের পরিবর্তন হবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget