এক্সপ্লোর

Jagannath Temple: লন্ডনেও 'জয় জগন্নাথ', পুরীর আদলে মন্দির তৈরি হতে চলেছে টেমসের পাড়ে

Jagannath temple in london: সবুজে ঘেরা মূল মন্দিরকে কেন্দ্র করে তৈরি হবে আরও অনেক মন্দির, ভবন। ওড়িশা থেকে নিমগাছের কাঠ নিয়ে গিয়ে তৈরি করা হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ।  

সৌমিক সাহা, লন্ডন: পুরীর (Puri) আদলে জগন্নাথদেবের মন্দির (Jagannath Temple) তৈরি হতে চলেছে টেমসের পাড়ে। সবুজে ঘেরা মূল মন্দিরকে কেন্দ্র করে তৈরি হবে আরও অনেক মন্দির, ভবন। ওড়িশা থেকে নিমগাছের কাঠ নিয়ে গিয়ে তৈরি করা হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ।  

লন্ডনে (London) ইউরোপের (Europe) সবথেকে বড় জগন্নাথ মন্দির তৈরির উদ্যোগ নিয়েছে জগন্নাথ সোসাইটি ইউকে (Jagannath Society UK)।  পরিকল্পনা রয়েছে, ২০২৪ সালে মন্দির প্রতিষ্ঠার। লন্ডনের জগন্নাথ সোসাইটির কোষাধ্যক্ষ ভক্তবত্‍সল পাণ্ডা বলেন, "২০২৪-এ জগন্নাথ দেবের মন্দির তৈরি করব। সাউথহলের শ্রীরামমন্দিরে জগন্নাথদেবের বিগ্রহ রেখেছি।  এখানে এখন পুজোও হবে।  ২০২২-এ জমি নেব। তুলসী বন হবে। রথযাত্রা হবে।  মাসীর বাড়ি থাকবে।" 

শুধু লন্ডনবাসী ওড়িশার (Odisha) বাসিন্দারাই নন, ভারতের অন্যান্য রাজ্যের লন্ডন প্রবাসীরাও এই উদ্যোগে সামিল। সেই লক্ষ্যে ইতিমধ্যেই লন্ডনের সাউথহলে  শ্রীরামমন্দিরে (Ram Mandir) প্রতিষ্ঠা করা হয়েছে জগন্নাথদেবের বিগ্রহ।  

জগন্নাথ, বলরাম, সুভদ্রার পুজোও শুরু হয়েছে।  নিবেদন করা হচ্ছে ভোগও। ভক্তবত্‍সল পাণ্ডা বলেন, "উদ্যোক্তাদের পরিকল্পনা,  ২০ থেকে ৪০ একর জমি নিয়ে পুরীর আদলে বড় মন্দির তৈরি করা।  ইতিমধ্যেই শুরু হয়েছে তহবিল সংগ্রহের কাজ।" অন্যদিকে, ট্রাস্টি সদস্য শরদ কুমার ঝা বলেন, "২০ থেকে ৪০ একর জমি নেওয়া হবে।  লাগানো হবে প্রচুর গাছ।  পুরীর মতোই ভগবতী বা অন্য মন্দির আলাদা আলাদা তৈরি হবে।  মন্দির হলে আলাদা মূর্তি প্রতিষ্ঠা করা হবে।" 

পুরীর জগন্নাথদেবের মন্দির বাঙালির অন্যতম তীর্থ।  লন্ডন প্রবাসী বাঙালিরা দেশে না এলে সেই তীর্থ দর্শনের সুযোগ পান না।  লন্ডনে নতুন মন্দির তৈরি হয়ে গেলে প্রবাসী বাঙালিরাও টেমসের পাড়ে জগন্নাথদেবের বিগ্রহ দর্শন, পুজো দেওয়ার সুযোগ পাবেন। তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।  

পুরী থেকে ৮ হাজার কিলোমিটারের বেশি দূরের লন্ডনে এখন পুজো হচ্ছে  জগন্নাথদেবের। প্রবাসে তিন দেব দেবীর চিরস্থায়ী পুজো পাওয়ার বন্দোবস্তও শুরু হয়েছে জোরকদমে। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US-Iran War: ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?
ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?
Berlin Pride Attack : উৎসবের ভিড়ে হঠাৎ ঢুকে পড়ল গাড়ি, মারাত্মক হামলায় বহু হতাহত ! ফের ইসলামিক স্টেটের নাম
উৎসবের ভিড়ে হঠাৎ ঢুকে পড়ল গাড়ি, মারাত্মক হামলায় বহু হতাহত ! ফের ইসলামিক স্টেটের নাম
Pakistan News : 'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget