এক্সপ্লোর

Kashmir News: ১৫ দিন আগে খোলা নতুন দোকান, কেন ঠিক বৈসরণে হামলার দিনই বন্ধ রইল? উত্তর খুঁজছে NIA

Pahamgam News: এবার, NIA স্ক্যানারে বেশ কয়েকটি দোকান। বৈসরণে যেহেতু পর্যটকদের আগমন খুব বেশি, সেই কারণে জীবিকা খুঁজতেই সেখানে দোকান খুলে বসেছিলেন অনেক স্থানীয়রাই

কলকাতা: ২২ এপ্রিল। কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরণ ভ্যালিতে সেদিন আর পাঁচটা দিনের মতোই জন সমাগম ছিল। সময়টা ছিল দুপুর নাগাদ। শীতের আমেজে সবাই তখন রোদ গায়ে মাখছেন, কেউ বা ক্যামেরাবন্দি করে রাখতে চাইছিলেন নৈসর্গিক সৌন্দর্য্য। কেউ আবার পছন্দের খাবারটা চেখে দেখে নিতে চাইছিলেন। মুহূর্তের মধ্যে বদলে গিয়েছিল সেই ছবিটা। চিৎকার, আতঙ্ক, রক্ত... কয়েক মিনিটের মধ্যে বৈসরণ ভ্যালি যে আতঙ্কপুরী। কাশ্মীরের বৈসরণে জঙ্গি হামলায় ঝরে গিয়েছে ২৬টা তাজা প্রাণ। আর এই হামলার সঙ্গে পাকিস্তানের যোগ খুঁজে পাওয়া গিয়েছে। তবে শুধুই কি পাকিস্তানের জঙ্গিরা দায়ী? এতজন জঙ্গি কীভাবে রেইকি করে নির্ভুলভাবে বেছে নিয়েছিল বৈসরণ ভ্যালিকে? এত কম সময়ের মধ্যে অপারেশন চালিয়ে কীভাবে সুচারুভাবে গা ঢাকা দিল তারা? গোয়েন্দারা আন্দাজ করছে, এই হামলার সঙ্গে যুক্ত রয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের মদত না পেলে, পর্যটকে ভরা এলাকায় এত নিখুঁত অপারেশন চালানো কার্যত অসম্ভব জঙ্গিদের পক্ষে। 

আর এবার, NIA স্ক্যানারে বেশ কয়েকটি দোকান। বৈসরণে যেহেতু পর্যটকদের আগমন খুব বেশি, সেই কারণে জীবিকা খুঁজতেই সেখানে দোকান খুলে বসেছিলেন অনেক স্থানীয়রাই। পোশাক থেকে শুরু করে খাবার, বিভিন্ন জিনিস বিক্রির দোকান ছিল বৈসরণে। কিন্তু তদন্তে দেখা যাচ্ছে, হামলার দিন বৈসরণ ভ্যালিতে বেশ কয়েকটি দোকান বন্ধ ছিল। কী কারণে দোকান বন্ধ রাখা হয়েছিল? ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে NIA-র তরফ থেকে। তদন্তে জানা যাচ্ছে, জঙ্গি হামলার ঠিক ১৫দিন আগে নতুন ২টি দোকান খুলেছিল। নতুন ২টি দোকানের মধ্যে একটি পোশাক ও আরেকটি খাবারের দোকান। আশ্চর্যজনকভাবে হামলার দিন নতুন ২টি দোকানও বন্ধ ছিল। 

গোয়েন্দাদের সন্দেহ, স্থানীয়রা অনেকেই যুক্ত ছিলেন এই হামলার সঙ্গে। ওই দুটি দোকানের দোকানিরা কি তবে আগে থেকেই জানতে পেরেছিলেন হামলার কথা? সেই কারণেই হামলার দিনে বন্ধ রেখেছিলেন দোকান? তা না হলে বৈসরণ ভ্যালি যখন পর্যটক পূর্ণ, তখন কেন বন্ধ থাকবে ওই দুটি দোকান? সেটাই এখন ভাবাচ্ছে NIA-কে। শুধু দোকানদার নয়, একাধিক টাট্টু চালককেও জিজ্ঞাসাবাদ করেছে NIA। প্রশ্নের মুখে পড়তে হয়েছে সেই জিপ লাইনার চালককেও যিনি ঠিক হামলার মুহূর্তে 'আল্লা হো আকবর' বলেছিলেন। সমস্ত দিক খতিয়ে দেখছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। অন্যদিকে নরেন্দ্র মোদি জানিয়েছেন, এই হামলার সঙ্গে যাঁরা যুক্ত রয়েছেন, তাঁদের উপযুক্ত শাস্তি হবে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget