এক্সপ্লোর

Kolkata Police: 'পরীক্ষা দিতে চাই', কলকাতা পুলিশের সহায়তায় ১০ মিনিটে পরীক্ষাকেন্দ্রে পৌঁছল ছাত্র

পাইলট সমেত ‘গ্রিন করিডর’ করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতাল থেকে সোজা পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হয় স্যোমাশীষকে।

কলকাতা: হাসপাতালে শুয়ে থাকতে চায়নি সে । স্কুলে গিয়ে পরীক্ষা দেওয়ার আর্জি জানিয়েছিল বাবাকে । আর তাতেই তড়িঘড়ি ব্যবস্থা হল। মাত্র ১০ মিনিটে অ্যাম্বুলেন্সে (Ambulance) চেপে স্কুলে পৌঁছল সৌম্যাশীষ । 
 
আজ থেকে শুরু হয়েছে দশম শ্রেণীর সিবিএসই (CBSE) পরীক্ষা । অথচ গত ২২ ফেব্রুয়ারি থেকে লিভারের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিল সাউথ পয়েন্ট হাই স্কুলের (South Point High School) ছাত্র, কসবা এলাকার বাসিন্দা সৌম্যাশীষ দত্ত । তবে মন পড়েছিল পরীক্ষা হলেই । অসুস্থ হওয়া সত্বেও বাবার কাছে স্কুলে গিয়ে পরীক্ষা দেওয়ার আর্জি জানায় ছোট্ট সৌম্যাশীষ । সোমবার সকাল হতেই সে বলে, 'যে করে হোক পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দাও' ।
 
এরপর বাবা স্নেহাশীষ দত্ত ছেলের নাছোড় বায়নায় কিছু না ভেবেই যোগাযোগ করেন কসবা ট্রাফিক গার্ডের (Kasba Trafic Gaurd) ওসি ইনস্পেকটর অমরেশ ঘোষের সঙ্গে । জানান, কোনওভাবে বাইপাসের (Bypass) ধারের হাসপাতাল থেকে বালিগঞ্জে (Ballygaunj) তাঁর স্কুলে পৌঁছে দেওয়া সম্ভব কিনা ?
 
আর এ কথা শোনা মাত্রই রাজি হয়ে যান ইনসপেক্টর অমরেশ ঘোষ । এর পর সৌম্যাশীষকে স্কুলে পৌঁছে দেওয়ার দায়িত্ব পড়ে সাউথ ইস্ট ট্রাফিক গার্ডের ইনস্পেকটর আশীষ রায়ের ওপর । তড়িঘড়ি পাইলট সমেত ‘গ্রিন করিডর’ (Green Corridor) করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতাল থেকে সোজা পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হয় সৌম্যাশীষকে ।
 
রাসবিহারী (Rasbihari) কানেক্টরের গ্রিন করিডর (Green Corridor) ধরে ১০ মিনিটের মধ্যে স্কুলে একটি অ্যাম্বুলেন্সে করে স্কুলে পৌঁছে পরীক্ষা দিল সৌম্যাশীষ । পর পর পাইলট হিসেবে সঙ্গ দেন কসবা ট্রাফিক গার্ডের সার্জেন্ট সুজয় কুমার সাহা ও সাউথ ইস্ট ট্রাফিক গার্ডের সার্জেন্ট দেবজ্যোতি বিশ্বাস । সৌম্যাশীষের মনের জোর এবং সঙ্কল্পকে কুর্নিশ জানিয়েছে গোটা পুলিশ ফোর্স, কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে জানানো হয়েছে অসুস্থ স্যোমাশীষ পরীক্ষার পর আবার হাসপাতালে ফিরে গিয়েছে । আর্জি বাস্তবায়নের জন্য কলকাতা পুলিশকে ধন্যবাদ জানিয়েছে স্যোমাশীষের গোটা পরিবার । সোমবার এই গোটা ঘটনাটি নিজেদের ফেসবুক (Facebook) পেজে দিয়ে সৌম্যাশীষকে শুভেচ্ছাবার্তা জানিয়েছে কলকাতা পুলিশ । 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
Flood Panic : এই বুঝি সব ভেসে গেল, সুবর্ণরেখার ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে ৩০০ পরিবার
বাড়ছে সুবর্ণরেখার জল, যে কোনও মুহূর্তে বড় ভাঙন ! প্রমাদ গুনছে ৩০০ পরিবার

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget