এক্সপ্লোর

Mamata on Board Exam Evaluation:কীভাবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের মূল্যায়ন, ঘোষণা কাল, ফল জুলাইয়ের মধ্যে, জানালেন মুখ্যমন্ত্রী

কীভাবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের মূল্যায়ন,   তা কাল ঘোষণা করা হবে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা:  কীভাবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের মূল্যায়ন,   তা কাল ঘোষণা করা হবে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি বলেছেন, জুলাইয়ের মধ্যেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ করা হবে।

 করোনা আবহে সিবিএসই সহ অন্যান্য বোর্ডের মতো এবার এ রাজ্যেও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়ে গিয়েছে। ফলে স্বাভাবিকভাবেই মূল্যায়নের ভিত্তিতে ফলপ্রকাশ হবে।

৬ সদস্যের বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট ও জনমতের ওপর ভিত্তি করেই রাজ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। কীভাবে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর মূল্যায়ন করা হবে, তা নিয়ে আর কিছুদিনের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। 

 উল্লেখ্য, এদিনই সুপ্রিম কোর্টে  সিবিএসই জানিয়েছে,  ৩১ জুলাইয়ের মধ্যে হবে সিবিএসই ফল ঘোষণা করা হবে। এদিন শীর্ষ আদালতে সিবিএসই-র হয়ে সওয়াল করতে গিয়ে অ্যাটর্নি জেনারেল কেকে বেণুগোপাল বলেন, দশম থেকে দ্বাদশ শ্রেণির পারফরমেন্সের ভিত্তিতে ঠিক হবে সিবিএসই দ্বাদশের ফল। ৩০ শতাংশ ওয়েটেজ থাকবে দশম শ্রেণির পারফরমেন্সে। ৪০ শতাংশ ওয়েটেজ থাকবে একাদশ ও দ্বাদশের পারফরমেন্সে।

তিনি আরও জানান, দশমের ক্ষেত্রে ৫টি বিষয়ের মধ্যে সেরা তিনটি বিষয়ের নম্বর নেওয়া হবে। অন্যদিকে, দ্বাদশের ক্ষেত্রে ইউনিট, টার্ম প্র্যাকটিক্যাল পরীক্ষার ফলও থাকবে নজরে। তিনি যোগ করেন, কোনও ছাত্র-ছাত্রী নিজের নম্বর বা গ্রেডেশন নিয়ে অখুশি থাকলে, কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলে বা স্কুল কর্তৃপক্ষের নির্ধারিত সময়ে সশরীরে পরীক্ষায় বসে তা শুধরে নিতে পারবে।

এদিন, বিচারপতি এএম খানউইলকর ও বিচারপতি নীনেশ মহেশ্বরীর বেঞ্চে সিবিএসই শুনানি চলছিল। সেখানে সিবিএসই-র তরফে দ্বাদশ পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে আদালতকে অবগত করা হয়। বলা হয়েছে, দ্বাদশের মূল্যায়নের ক্ষেত্রে শেষ তিন বছর -- অর্থাৎ, দশম থেকে দ্বাদশ শ্রেণির অভ্য়ন্তরীণ মূল্যায়নকে গুরুত্ব দেওয়া হবে। 
১২ সদস্যের সিবিএসই কমিটি জানিয়েছে, মূল্যায়েনর জন্য ৪০ শতাংশ নম্বর দ্বাদশের প্রি-বোর্ড বা দ্বাদশ টেস্ট পরীক্ষা থেকে নেওয়া হবে। এছাড়া, একাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষা থেকে ৩০ শতাংশ নম্বর নেওয়া হবে। বাকি ৩০ শতাংশ নম্বর নেওয়া হবে দশম শ্রেণির ফাইনাল পরীক্ষার সেরা তিন বিষয়ে প্রাপ্ত নম্বর থেকে। এছাড়া, স্কুলের জমা দেওয়া প্র্যাকটিক্যাল নম্বর জুড়ে দেওয়া হবে মূল্যায়নে। সিবিএসই জানিয়েছে, যদি কোনও পরীক্ষার্থী তিন বছরের এই যোগ্যতা নির্ধারণ পদ্ধতিতে সফল না হতে পারে, তাহলে তাকে বাধ্য়তামূলক পুনর্মূল্যায়ন বা কম্পার্টমেন্ট ক্যাটেগরিতে রাখা হবে। এছাড়া, সিবিএসই-র মূল্যায়ন পদ্ধতিতে যদি কোনও পরীক্ষার্থী নিজের নম্বরে অখুশি থাকে, তাহলে সশরীরে পরীক্ষার বন্দোবস্তও রয়েছে সেখানে। বলা হয়েছে, কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলে, দেশে করোনা সংক্রমণ কমে গেলে এবং স্কুল সময় ঠিক করলে, সংশ্লিষ্ট পড়ুয়া সশরীরে পরীক্ষা দিয়ে নিজের পুনর্মূল্যায়ন করতে পারে।

 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Bank Of Baroda Jobs: ২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
Railway Jobs : ৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
Success Story: বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget