এক্সপ্লোর

CBSE Toppers : নজরকাড়া সাফল্য, কী জানাচ্ছেন CBSE দশম-দ্বাদশে কৃতী ছাত্র-ছাত্রীরা

এবার, CBSE দ্বাদশে পাসের হার ৮৭.৩৩ শতাংশ। যা গতবারের তুলনায় ৫.৩৮ শতাংশ কম। আর CBSE-র দশমে পাস করেছে ৯৩.১২ শতাংশ পড়ুয়া। এই সংখ্যাও গতবারের তুলনায় কম। 

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : CBSE দশম-দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলপ্রকাশ। দুই পরীক্ষাতেই ছাত্রীদের পাসের হার ছাত্রদের তুলনায় বেশি। ২০২৪-এ সিবিএসই-র পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে। আগাম কোনও ঘোষণা ছাড়াই শুক্রবার সকালে প্রকাশিত হল CBSE-র দ্বাদশের রেজাল্ট। তারপরই প্রকাশিত হয় দশমের ফলও।

Central Board of Secondary Education- বা CBSE-র দুই পরীক্ষার ফলেই দেদার নম্বরের ছড়াছড়ি। তবে প্রকাশ করা হয়নি কোনও মেধা তালিকা। এবার, CBSE দ্বাদশে পাসের হার ৮৭.৩৩ শতাংশ। যা গতবারের তুলনায় ৫.৩৮ শতাংশ কম। আর CBSE-র দশমে পাস করেছে ৯৩.১২ শতাংশ পড়ুয়া। এই সংখ্যাও গতবারের তুলনায় কম। 

কলকাতার দিল্লি পাবলিক স্কুল রুবি পার্কের বাণিজ্য বিভাগের ছাত্র অরণ্য হালদার ৯৯ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছেন। অরণ্য জানিয়েছেন, 'স্কুলে ক্রমাগত পরীক্ষা নেওয়া দারুণভাবে প্রস্তুত হতে সাহায্য করেছে। আলাদা করে বাড়তি চিন্তা হয়নি বড় পরীক্ষার আগে।' এই স্কুলেরই ইপ্সা রায় সিবিএসই দশমের পরীক্ষায় ৯৯ শতাংশ নম্বর পেয়েছে। একই নম্বর পেয়েছে সাউথ পয়েন্টের কৃতিকা গুহ-ও। কৃতিকা জানিয়েছেন, 'বন্ধুদের থেকে খবরটা প্রথম পাই। অত্যন্ত খুশি হয়েছি।'

সল্টলেকের ভারতীয় বিদ্য়া ভবনের কলাবিভাগের ছাত্রী অক্ষিতা গুপ্তা। সিবিএসই দ্বাদশে তাঁর প্রাপ্ত নম্বর ৯৮.৮ শতাংশ। বিড়লা হাইসকুলের হর্ষিত কেডিয়া জানিয়েছেন, প্রাইভেট টিউটর ছাড়াই ৯৮.৬ শতাংশ নম্বর পেয়েছেন। একই নম্বর পেয়েছেন, লক্ষ্মীপত সিংহানিয়া অ্যাকাডেমির বিজ্ঞান বিভাগের ছাত্র মেঘল জৈন ও কুশা শ্রীবাস্তব। ওই সকুলেরই কলা বিভাগের পড়ুয়া অনিকেত চক্রবর্তীও সিবিএসই দ্বাদশের পরীক্ষায় ৯৮.৬ শতাংশ নম্বর পেয়েছেন। 

আরও পড়ুন- প্রাথমিকে ৩৬ হাজার অপ্রশিক্ষিত শিক্ষকের চাকরি বাতিল, ৩ মাসের মধ্যে নতুন নিয়োগ

প্রত্যেকবারের মতো সিবিএসই-তে ভাল ফল করেছে সাউথ পয়েন্ট স্কুল। বিজ্ঞান বিভাগে ৯৮.২ শতাংশ নম্বর পেয়েছেন সৌম্যাদিত্য চন্দ্র। কলা বিভাগের পড়ুয়া অনিশা ভট্টাচার্যর প্রাপ্ত নম্বর ৯৮ শতাংশ। ওই সকুলেরই বাণিজ্য বিভাগের ছাত্র কুন্দন হীরাওয়াত ৯৭.৬ শতাংশ নম্বর পেয়েছেন সিবিএসই দ্বাদশের পরীক্ষায়।                                                                  

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
Independence Day: দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
Free Online Coaching: শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ! সুযোগ পেতে কী কী লাগবে ? কী জানালেন প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ! সুযোগ পেতে কী কী লাগবে ? কী জানালেন প্রধানমন্ত্রী
UPSC Success Story: অভাবের সংসার, বাবার পেশা কৃষিকাজ, উটের গাড়ি চালাতেন, আজ IPS! কীভাবে বদলে গেল জীবন?
অভাবের সংসার, বাবার পেশা কৃষিকাজ, উটের গাড়ি চালাতেন, আজ IPS! কীভাবে বদলে গেল জীবন?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget