এক্সপ্লোর

Central Bank Of India Recruitment 2024: সেন্ট্রাল ব্যাঙ্কে চাকরির সুযোগ, নিয়োগ হবে ৪৮৪টি শূন্যপদে, কোন পদে নিয়োগ হতে চলেছে?

Jobs And Recruitments: ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে আবেদনকারীদের দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। দশম শ্রেণির সমতুল্য কোনও পরীক্ষায় উত্তীর্ণ হলেও আবেদন করা যাবে। 

Central Bank Of India Recruitment 2024: সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (Central Bank of India) সাফাই কর্মচারী, সাব-স্টাফ (Safai Karmachari cum Sub-Staff And/ Or Sub-Staff Posts) এবং সাব-স্টাফ পদে নিয়োগের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া পুনরায় শুরু হতে চলেছে আগামী ২১ জুন, ২০২৪। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট centralbankofindia.co.in এখানে গিয়ে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৭ জুন, ২০২৪। যাঁরা আগের দফায় ইতিমধ্যেই আবেদন করে ফেলেছেন তাঁদের জন্য আগামী ২১ জুন থেকে উপলব্ধ হতে চলেছে এডিট অপশন। ৪৮৪টি শূন্যপদের জন্য নিয়োগ করতে চলেছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 

আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা কেমন হওয়া প্রয়োজন 

ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে আবেদনকারীদের দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট থাকতে হবে আবেদনকারীদের কাছে। দশম শ্রেণির সমতুল্য কোনও পরীক্ষায় উত্তীর্ণ হলেও আবেদন করা যাবে। 

আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেওয়া হবে 

একটি অনলাইন পরীক্ষা দিতে হবে আবেদনকারীদের। এই পরীক্ষার আয়োজন করবে আইবিপিএস, ইন্সটিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন। এছাড়াও পরীক্ষা হবে স্থানীয় ভাষার। এই পরীক্ষার আয়োজন করবে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই দুই পরীক্ষায় আবেদনকারীরা যা নম্বর পাবেন তার ভিত্তিতেই তৈরি হবে মেধাতালিকা। অর্থাৎ মেধার ভিত্তিতেই যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। অনলাইন পরীক্ষায় প্রতিটি বিষয়ে ন্যূনতম কাট-অফ মার্কস পেলে তবেই নির্বাচিত হবেন ওই প্রার্থী। এর পাশাপাশি স্থানীয় ভাষার পরীক্ষার ক্ষেত্রে ন্যূনতম মোট নম্বর পাওয়ার নিরিখেও যোগ্য প্রার্থীদের নাম শর্টলিস্ট করা হবে। অনলাইন পরীক্ষা হবে ৭০ নম্বরের। আর স্থানীয় ভাষার পরীক্ষা হবে ৩০ নম্বরের।  

অ্যাপ্লিকেশন ফি কাদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে, দেখে নিন 

তফশিলি জাতি,তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম এবং অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য ১৭৫ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য হয়েছে। আর অন্যান্য আবেদনকারীদের জন্য অ্যাপ্লিকেশন ফি ৮৫০ টাকা। বাকি খুঁটিনাটি যাবতীয় বিবরণ বিশদে দেওয়া রয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে। 

আরও পড়ুন- ভারতীয় বায়ুসেনায় 'অগ্নিবীরবায়ু' নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, কবে থেকে শুরু হচ্ছে আবেদন প্রক্রিয়া? 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
Another Paper Leak: ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
Success Story: ৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
Success Story: স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন
স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget