এক্সপ্লোর

IAF Agniveervayu Recruitment 2024: ভারতীয় বায়ুসেনায় 'অগ্নিবীরবায়ু' নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, কবে থেকে শুরু হচ্ছে আবেদন প্রক্রিয়া?

Jobs And Recruitments: ভারতীয় বায়ুসেনা বাহিনীর অগ্নিবীরবায়ু পদে নিয়োগের ক্ষেত্রে মহিলা এবং পুরুষ, উভয়েই আবেদন জমা দিতে পারবেন। আইএএফ অগ্নিবীরবায়ু- র রিক্রুটমেন্ট নোটিফিকেশনে তেমনই বার্তা দেওয়া হয়েছে।

IAF Agniveervayu Recruitment 2024: নিয়োগ করতে চলেছে ভারতীয় বায়ুসেনা (Indian Air Force)। প্রকাশিত হয়েছে অগ্নিবীরবায়ু (Agniveervayu) পদে নিয়োগের জন্য বিজ্ঞপতি। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা ভারতীয় বায়ুসেনা বাহিনীতে অগ্নিবীর (IAF Agniveer) হিসেবে নিযুক্ত হওয়ার জন্য অনলাইনে আবেদন (Online Application) জানাতে পারবেন। agnipathvayu.cdac.in এই অফিশিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে আবেদন জানানো যাবে। নিয়োগের জন্য বিজ্ঞপ্তি (Recruitment Notification) প্রকাশিত হলেও আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া এখনও শুধু হয়নি। আগামী ৮ জুলাই, ২০২৪ সকাল ১১টা থেকে খুলে যাবে অ্যাপ্লিকেশন উইন্ডো (Application WIndow)। আর এই অ্যাপ্লিকেশন উইন্ডো বন্ধ হবে আগামী ২৮ জুলাই রাত ১১টায়। ভারতীয় বায়ুসেনা বাহিনীর অগ্নিবীরবায়ু পদে নিয়োগের ক্ষেত্রে মহিলা এবং পুরুষ, উভয়েই আবেদন জমা দিতে পারবেন। আইএএফ অগ্নিবীরবায়ু- র রিক্রুটমেন্ট নোটিফিকেশনে তেমনই বার্তা দেওয়া হয়েছে। এর পাশাপাশি জানা গিয়েছে যোগ্য প্রার্থীদের নির্বাচনের জন্য পরীক্ষা শুরু হবে ১৮ অক্টোবর, ২০২৪ থেকে। 

আবেদনকারীদের যোগ্যতা কী হওয়া প্রয়োজন 

বয়স সীমা- আবেদনকারীদের জন্ম ২০০৪ সালের ৩ জুলাই থেকে ২০০৮ সালের ৩ জানুয়ারির মধ্যে হতে হবে। যাঁরা আবেদন করছেন তাঁদের বয়সের ঊর্ধ্বসীমা ২১ বছর (উল্লিখিত তারিখ অনুসারে)। নির্বাচন প্রক্রিয়ার সমস্ত পর্যায় অতিক্রম করে গেলে একজন প্রার্থীদের ক্ষেত্রে বয়সের এই ঊর্ধ্বসীমা দেখা হবে। 

বৈবাহিক পরিচয় এবং অন্তঃসত্ত্বা- শুধুমাত্র অবিবাহিতরাই ভারতীয় বায়ুসেনার অগ্নিবীরবায়ু পদে নিযুক্ত হওয়ার জন্য আবেদন জানাতে পারবেন। কেবলমাত্র অবিবাহিত অগ্নিবীরবায়ুরাই এয়ারম্যান হিসেবে রেগুলার ক্যাডার হিসেবে নির্বাচিত হতে পারবেন। মহিলাদের জন্য রয়েছে একটি বিশেষ শর্ত। চার বছরের যে এনগেজমেন্ট প্রোগ্রাম চলবে সেই পর্বে অন্তঃসত্ত্বা হওয়া চলবে না। 

আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা কেমন হওয়া প্রয়োজন 

বিজ্ঞানভিত্তিক বিষয়ের জন্য 

  • আবেদনকারীদের দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে অথবা সমতুল্য কোনও পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সেখানে গণিত, পদার্থবিদ্যা থাকতে হবে বিষয় হিসেবে। ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে দ্বাদশ শ্রেণি বা তার সমতুল্য পরীক্ষায়। এর পাশাপাশি ইংরেজি বিষয়ে পেতে হবে ৫০ শতাংশ নম্বর। 

অথবা 

  • তিন বছরের ডিপ্লোমা করা থাকলেও আবেদন করতে পারবেন আবেদনকারীরা। ইঞ্জিনিয়ারিংয়ে (মেকানিকাল/ইলেকট্রিকাল/ইলেকট্রনিক্স/অটোমোবাইল/কম্পিউটার সায়েন্স/ইন্সট্রুমেন্টেশন টেকনোলজি/ইনফরমেশন টেকনোলজি) ডিপ্লোমা করতে হবে। পেতে হবে ৫০ শতাংশ নম্বর। ডিপ্লোমা কোর্সেও ইংরেজিতে ৫০ শতাংশ নম্বর পেতে হবে। যদি ডিপ্লোমা কোর্সে ইংরেজি বিষয় না থাকে তাহলে ইন্টারমিডিয়েট অথবা ম্যাট্রিকুলেশন পরীক্ষায় ইংরেজিতে ৫০ শতাংশ নম্বর পেতে হবে। 

অথবা 

  • দু'বছরের ভোকেশনাল কোর্স করা থাকলেও আবেদন করা যাবে। এখানে থাকতে হবে অঙ্ক এবং পদার্থবিদ্যার মতো নন-ভোকেশনাল বিষয়। সেখানে পেতে হবে ৫০ শতাংশ নম্বর। ভোকেশনাল কোর্সেও ইংরেজিতে ৫০ শতাংশ নম্বর পাওয়া জরুরি। আর ভোকেশনাল কোর্সে ইংরেজি বিষয় না থাকলে ইন্টারমিডিয়েট অথবা ম্যাট্রিকুলেশন পরীক্ষায় ইংরেজিতে ৫০ শতাংশ নম্বর পেতে হবে। 

বিজ্ঞানভিত্তিক নয় এমন বিষয় 

  • দ্বাদশ শ্রেণি অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যেকোনও স্ট্রিমে বা বিষয় নিয়ে। ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে। আর ইংরেজিতে ৫০ শতাংশ নম্বর পেতে হবে। 

অথবা 

  • দু'বছরের ভোকেশনাল কোর্স করা থাকলেও আবেদন করা যাবে। সেখানে পেতে হবে ৫০ শতাংশ নম্বর। ভোকেশনাল কোর্সেও ইংরেজিতে ৫০ শতাংশ নম্বর পাওয়া জরুরি। আর ভোকেশনাল কোর্সে ইংরেজি বিষয় না থাকলে ইন্টারমিডিয়েট অথবা ম্যাট্রিকুলেশন পরীক্ষায় ইংরেজিতে ৫০ শতাংশ নম্বর পেতে হবে। 

আরও পড়ুন- 'কেউ দোষী প্রমাণিত হলে উপযুক্ত শাস্তি দেওয়া হবে...' নিট নিয়ে কড়া জবাব ধর্মেন্দ্র প্রধানের 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
Bank Of Baroda Jobs: ২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
Railway Jobs : ৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget