এক্সপ্লোর

Jobs And Recruitments: সিআইএসএফ- এর হেড কনস্টেবল পদে নিয়োগ, কত শূন্যপদ রয়েছে?

CISF Head Constable Recruitment 2023: ১৮ থেকে ২৩ বছরের মধ্যে থাকা যে কেউ আবেদন করতে পারবেন। 

Jobs And Recruitments: সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ (CISF)- এর তরফে জানানো হয়েছে যে হেড কনস্টেবল (Head Constable) পদে নিয়োগ করা হবে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। এর জন্য তাঁদের সিআইএসএফ- এর অফিশিয়াল ওয়েবসাইট cisfrectt.cisf.gov.in- এখানে যেতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে ৩০ অক্টোবর। আর তা চালু থাকবে ২৮ নভেম্বর পর্যন্ত। মোট ২১৫টি শূন্যপদে নিয়োগ করা হবে। 

আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা কেমন হতে হবে, বয়স সীমাই বা কত হওয়া প্রয়োজন 

যাঁরা এই চাকরির জন্য আবেদন করবেন তাঁদের দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে একটি পরিচিত এবং স্বীকৃতপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে। এর পাশাপাশি রাজ্য / জাতীয় / আন্তর্জাতিক স্তরের খেলাধুলোয় যোগ দিয়েছেন এই রেকর্ড থাকতে হবে। ১৮ থেকে ২৩ বছরের মধ্যে থাকা যে কেউ আবেদন করতে পারবেন। 

কীভাবে বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীদের 

সিআইএসএফ- এর হেড কনস্টেবল পদে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে ট্রায়াল টেস্ট, প্রফিসিয়েন্সি টেস্ট (দক্ষতা), ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট (পিএসটি), ডকুমেন্টেশন এবং মেডিক্যাল পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। নিয়োগের বিভিন্ন স্তরে পরীক্ষার জন্য যে সমস্ত কল লেটার বা অ্যাডমিট কার্ড প্রয়োজন তা অনলাইন মাধ্যমেই পাবেন প্রার্থীরা। সিআই এসএফ- এর রিক্রুটমেন্ট ওয়েবসাইটে এইসব কল লেটার এবং অ্যাডমিট কার্ড পাওয়া যাবে। 

অ্যাপ্লিকেশন ফি কোন প্রার্থীদের জন্য কত ধার্য করা হয়েছে 

অসংরক্ষিত শ্রেণি,ওবিসি এবং অর্থনৈতিক ভাবে অনগ্রসর শ্রেণির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি ১০০ টাকা ধার্য করা হয়েছে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এবং তফশিলি জাতি ও তফশিলি উপজাতিদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি মকুব করা হয়েছে। সিআইএসএফ- এর অফিশিয়াল ওয়েবসাইটে এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য পাওয়া যাবে।

অসম রাইফেলসে নিয়োগ

অসম রাইফেলসে (Assam Rifles) নিয়োগ করা হবে গ্রুপ বি (Group B) এবং গ্রুপ সি (Group C) এই দুই বিভাগের পদে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা (শর্তাবলী অনুসারে) অসম রাইফেলসের অফিশিয়াল ওয়েবসাইট assamrifles.gov.in এখানে গিয়ে অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। ১৬১টি শূন্যপদের জন্য নিয়োগ করতে চলেছে অসম রাইফেলস। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে।

আরও পড়ুন- প্রকাশিত আইবিপিএস পিও মেনস ২০২৩- এর অ্যাডমিট কার্ড, কবে পর্যন্ত ডাউনলোড করা যাবে?

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: ৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন
দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন
Success Story: বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
Another Paper Leak: ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget