এক্সপ্লোর

GATE 2022 Exam: ফেব্রুয়ারিতেই হবে GATE, জানিয়ে দিল IIT খড়্গপুর

আইআইটি খড়্গপুরের অফিশিয়াল প্রেস রিলিজ বলছে, ফেব্রুয়ারির ৫,৬,১২,১৩ তারিখে হবে এই পরীক্ষা। টেস্টের বিষয়ে বিশদে জানতে  iitkgp.ac.in ওয়েবসাইটে লগ ইন করতে হবে পরীক্ষার্থীদের।

খড়্গপুর: গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং (GATE) পরীক্ষার দিন ঘোষণা করল IIT খড়্গপুর। আগামী ফেব্রুয়ারিতেই হতে চলেছে এই পরীক্ষা। 

এপ্রসঙ্গে খড়্গপুর আইআইটির ডিরেক্টর ভিকে তিওয়ারি বলেন, 'আগামী শিক্ষাবর্ষ থেকেই নতুন দু'টি বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে চলেছে আইআইটি। এই দু'টি বিষয় হল জিওম্যাটিক্স ইঞ্জিনিয়ারিং ও নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং।' 

তিওয়ারির মতে, এই নতুন দুটি বিষয় সরাসরি আইআইটি স্নাতকদের সুবিধা করে দেবে। বর্তমানে দেশে জাহাজ নির্মাণ শিল্পে দক্ষ লোকের প্রয়োজন। যাদের জিও ইনফরমেটিক্সের সঙ্গে এই শিল্পের বিষয়ে জ্ঞান থাকবে, তাঁরা সহজেই শিপ বিল্ডিংয়ের সঙ্গে যুক্ত হতে পারবেন।

এই বলেই অবশ্য থেমে থাকেননি খড়্গপুর আইআইটি-র অধিকর্তা। তিনি বলেন, 'GATE পরীক্ষার এখনও একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে। অনেক বিদেশি বিশ্ববিদ্যালয়ও এখনও ভারতের পড়ুয়াকে নেওয়ার সময় তাদের GATE-এর স্কোর দেখে।'

আইআইটি খড়্গপুরের অফিশিয়াল প্রেস রিলিজ বলছে, ফেব্রুয়ারির ৫, ৬, ১২ ও ১৩ তারিখে হবে এই পরীক্ষা। পরীক্ষার বিষয়ে বিশদে জানতে iitkgp.ac.in ওয়েবসাইটে লগ-ইন করতে হবে পরীক্ষার্থীদের।

সূত্রের খবর, শীঘ্রই ২০২২ সালের GATE পরীক্ষার জন্য অনলাইনে আবেদনপত্র প্রকাশ করবে আইআইটি খড়্গপুর। কম্পিউটার বেস মোডে হবে এই পরীক্ষা। 

সব মিলিয়ে ১৮০ মিনিটের প্রবেশিকা পরীক্ষায় বসতে হবে পরীক্ষার্থীদের। এই পরীক্ষার জন্য ইতিমধ্যেই ১৯৫টি সেন্টারকে বাছা হয়েছে। যেখানে ২০২২ সালের প্রবেশিকায় বসবেন পরীক্ষার্থীরা।

দেশের সাম্প্রতিক পরিস্থিতি বলছে, করোনার জেরে গত ২ বছর ধরে স্থগিত রাখতে হয়েছে বেশকিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা। লকডাউন বা সংক্রমণ বৃদ্ধির ফলে পরীক্ষার দিন পিছোতে হয়েছে প্রতিষ্ঠানগুলিকে। যার জেরে শিক্ষাবর্ষ পিছিয়ে গিয়েছে বহু শিক্ষা প্রতিষ্ঠানের। 

তবে করোনার ভ্যাকসিন আসার পর থেকেই একে একে স্বাভাবিক হতে চলেছে পরিস্থিতি। বহু প্রতিষ্ঠানই নতুন করে প্রবেশিকা চালু করেছে। ইতিমধ্যেই স্কুল চালুর কথা ভাবছে সরকার। মনোবিদরা বলছেন, অনলাইন ক্লাসে সিলেবাস শেষ হলেও খামতি থেকে যাচ্ছে শিশুদের মানসিক বিকাশে। সমাজ স্বাভাবিক ছন্দে ফিরলেই ফের সেই অনুভূতি ফিরে পাবে তারা।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
Another Paper Leak: ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
Success Story: ৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
Success Story: স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন
স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget