এক্সপ্লোর

IAS Success Story: সাইকেল সারিয়ে সংসার চালাতেন, দারিদ্র্য সয়েও আজ সফল IAS বরুণ- কতটা লড়াই ছিল ?

IAS Varun Baranwal: সারা দেশের মধ্যে আকর্ষণীয় র‍্যাঙ্ক করে নজির সৃষ্টি করেছেন মহারাষ্ট্রের বরুণ। বরুণ বারানওয়াল। একজন সামান্য সাইকেল কারিগর থেকে সফল আইএএস হয়ে উঠেছেন তিনি।

IAS Varun Baranwal: সাহস, আবেগ আর প্রবল আত্মবিশ্বাসের জীবন্ত উদাহরণ তিনি। খুবই সাধারণ পরিবারে বেড়ে ওঠা, আর্থিক টানাপোড়েন, ব্যক্তিগত বাধাবিপত্তি কাটিয়ে নিজের লক্ষ্যে অবিচল থেকে আইএএস (IAS Success Story) হয়ে উঠেছেন তিনি। সারা দেশের মধ্যে আকর্ষণীয় র‍্যাঙ্ক করে নজির সৃষ্টি করেছেন মহারাষ্ট্রের বরুণ। বরুণ বারানওয়াল। একজন সামান্য সাইকেল কারিগর থেকে সফল আইএএস হয়ে উঠেছেন তিনি। জানেন তাঁর জীবনের লড়াইয়ের কাহিনি ?

খুব সাধারণ নম্র ভদ্র পরিবার থেকে বড় হয়ে উঠেছেন বরুণ বারানওয়াল (IAS Varun Baranwal)। মহারাষ্ট্রের বইসারে বেড়ে উঠেছেন বরুণ। তাঁর বাবা পেশায় ছিলেন একজন সাইকেল মেরামতকারী। তিনিই ছিলেন তাঁর পরিবারের একমাত্র উপার্জনকারী। ২০০৬ সালে আকস্মিকভাবেই বরুণের বাবার মৃত্যু ঘটে। তাঁদের পরিবারের (IAS Success Story) আর্থিক সংস্থান জুটতো এই সাইকেল সারানোর দোকান থেকেই। তাই পড়াশোনা ছাড়তে বাধ্য হন বরুণ। শুরু করেন সাইকেল মেরামতির কাজ। ছোটবেলা থেকে ডাক্তার হতেই চাইতেন বরুণ। বাবার মৃত্যুর পর পড়াশোনা পাট চুকিয়ে সাইকেল মেরামতির কাজে নামেন তিনি, দশম শ্রেণির পড়া শেষ করেছিলেন বরুণ।

পরে বরুণের মা সেই দোকানের দায়িত্ব নেন এবং বরুণকে ফের পড়াশোনা শুরু (IAS Success Story) করার প্রেরণা জোগান। কিন্তু একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রচুর অর্থের দরকার ছিল বরুণের। সেই টাকা ছিল না তাঁদের পরিবারে। ফলে আবার চিন্তায় পড়তে হয় বরুণকে (IAS Varun Baranwal)। কিন্তু উদ্দেশ্য সৎ হলে ঠিকই সাহায্য জুটে যায়। যে ডাক্তার তাঁর বাবার চিকিৎসা করেছিলেন, এবার তাঁর পরিবারের এমন দুর্দিনে তিনিই ১০ হাজার টাকা দিয়ে বরুণের পড়াশোনার খরচ মেটান।

প্রাথমিক শিক্ষা শেষ করার পর মেডিকেল পড়ার জন্য ভর্তি হয়েছিলেন বরুণ বারানওয়াল, কিন্তু মেডিকেল পড়া অনেক ব্যয়বহুল হওয়ার কারণে ইঞ্জিনিয়ারিং পড়তে শুরু করেন বরুণ। পুনের এমআইটিতে ভর্তি হন বরুণ এবং স্কুল থেকে বৃত্তি পাওয়ার জন্য তাঁর ইঞ্জিনিয়ারিং কেরিয়ারের প্রাথমিক পর্বে অনেক চেষ্টা করেছিলেন বরুণ। পরে একটি স্কুলবৃত্তির সাহায্যে ইঞ্জিনিয়ারিং কোর্স শেষ করতে সক্ষম হন তিনি।

ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জনের পর একটি মাল্টি ন্যাশানাল কোম্পানিতে চাকরি পান বরুণ বারানওয়াল (IAS Varun Baranwal)। কিন্তু তিনি চেয়েছিলেন সরকারি চাকরির মাধ্যমেই নিজের কর্মজীবন গড়ে তুলতে। আর তাই ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন বরুণ। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কাছ থেকে স্টাডি মেটেরিয়াল পেয়েছিলেন বরুণ। ২০১৬ সালে প্রথমবার পরীক্ষায় বসেন তিনি এবং প্রথবারেই সারা দেশে ৩২ র‍্যাঙ্ক অর্জন করে ইউপিএসসি উত্তীর্ণ হন বরুণ বারানওয়াল।

আরও পড়ুন: NEET Success Story: অবসরের পর নতুন করে শুরু, ডাক্তার হওয়ার স্বপ্নপূরণে ৬৪ বছরেও নিট উত্তীর্ণ জয় কিশোর

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Indian Army Recruitment : ভারতীয় সেনায় ২৬০০ পদে হচ্ছে নিয়োগ, এরা আবেদন করতে পারেন, রইল অ্য়াপ্লাইয়ের লাস্ট ডেট
ভারতীয় সেনায় ২৬০০ পদে হচ্ছে নিয়োগ, এরা আবেদন করতে পারেন, রইল অ্য়াপ্লাইয়ের লাস্ট ডেট
Child Death: হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
Success Story: হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
Bank Of Baroda Jobs: ২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ

ভিডিও

Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Jadavpur University: বুধবার মধ্যরাতে কারা ঢুকেছিল ক্যাম্পাসে? মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম
যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget