এক্সপ্লোর

JEE Mains 2025: বদলে গেল জয়েন্ট এন্ট্রান্স মেনস পরীক্ষার প্রশ্নপত্রের ধরন, কাট অফ কি কমবে ?

JEE Mains Question Pattern: এই পরীক্ষার নিয়ম ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার ও প্ল্যানিং দুটি বিষয়ের জন্যই প্রযোজ্য। ইঞ্জিনিয়ারিংয়ের বিই/বি-টেক পেপার ১ এবং বি-আর্ক/বি-প্ল্যানিং পেপার ২-এর জন্য এই নিয়ম প্রযোজ্য হবে।

Joint Entrance Examination: জয়েন্ট এন্ট্রান্স মেনস পরীক্ষার প্রশ্নপত্রের ধরন আমূল বদলে যাচ্ছে আগামী বছর থেকেই। এই পরীক্ষার (JEE Mains 2025) সেকশন বি-তে আর কোনো বৈকল্পিক প্রশ্ন থাকবে না। এই পরীক্ষার নিয়ম ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার ও প্ল্যানিং দুটি বিষয়ের জন্যই প্রযোজ্য। ইঞ্জিনিয়ারিংয়ের বিই/বি-টেক পেপার ১ এবং বি-আর্ক/বি-প্ল্যানিং পেপার ২-এর জন্য এই নিয়ম প্রযোজ্য হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (JEE Mains) এই ঘোষণা করেছে।

অন্যদিকে আরেকটি পৃথক ঘোষণায় ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে ২০২৫ সালের জয়েন্ট এন্ট্রান্স মেনস পরীক্ষার জন্য আবেদন ও সমস্ত রকম তথ্য জানা যাবে jeemain.nta.ac.in ওয়েবসাইট থেকে এবং আর কয়েক দিনের মধ্যেই এই পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

২০২১ সালে একটি নতুন নিয়ম চালু করে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার বোর্ড, এই নিয়ম অনুসারে কোভিড ১৯ মহামারি সময় যে অ্যাকাডেমিক প্রতিবন্ধকতা দেখা গিয়েছিল সেই জন্য এই ধরনের অতিরিক্ত প্রশ্ন দেওয়া শুরু হয়েছিল। তবে এবার থেকে আর এই নিয়ম কার্যকর থাকবে না।

বিগত ৪ বছরের ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষায় প্রশ্নপত্রে থাকত ৯০ মিনিট, এর মধ্যে পদার্থবিদ্যা, রসায়ন, গণিত এই তিনটি বিষয় থেকে ২০ নম্বর করে সেকশন এ-তে, সেকশন বি-র অংশে তিনটি বিষয়ের মধ্যে যে কোনো একটি থেকে ১০ নম্বরের প্রশ্ন থাকে।

তবে ২০২৫ সাল থেকে জয়েন্ট এন্ট্রান্স মেনসের পুরনো প্রশ্নপত্রের ধরনই মেনে চলা হবে যেখানে পদার্থবিদ্যা, রসায়ন, গণিত থেকে ২৫ নম্বর করে প্রশ্ন আসবে। জয়েন্ট এন্ট্রান্স মেনস ২০২৫ বছরে দু'বার করে আয়োজিত হবে যোগ্য প্রার্থীদের নির্বাচনের জন্য। দেশের আইআইটি, এনআইটি সহ অন্যান্য আইটি প্রতিষ্ঠানগুলিতে এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়ে থাকে। এমনকী এই পরীক্ষা আইআইটি জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সডএর স্ক্রিনিং টেস্ট হিসেবেও কাজ করবে।

আরও পড়ুন: Job News: ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরির সুযোগ, কোন পদে নিয়োগ? শূন্যপদ কত?

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

NICL AO Notification : ন্যাশনাল ইনস্যুরেন্সে বহু পদে হবে নিয়োগ, কী যোগ্যতা, আবেদনের লাস্ট ডেট কবে ?
ন্যাশনাল ইনস্যুরেন্সে বহু পদে হবে নিয়োগ, কী যোগ্যতা, আবেদনের লাস্ট ডেট কবে ?
IOCL Recruitment : পরীক্ষা, ইন্টারভিউ ছাড়াই চাকরি, ইন্ডিয়ান অয়েলে প্রচুর পদে হচ্ছে নিয়োগ, জানুন লাস্ট ডেট
পরীক্ষা, ইন্টারভিউ ছাড়াই চাকরি, ইন্ডিয়ান অয়েলে প্রচুর পদে হচ্ছে নিয়োগ, জানুন লাস্ট ডেট
Success Story: স্বামীর মৃত্যুর পর কটাক্ষ, মেয়েকেও হারিয়েছেন; ১৫ বছর পর পড়াশোনা শুরু করে RAS অফিসার রোহিণী
স্বামীর মৃত্যুর পর কটাক্ষ, মেয়েকেও হারিয়েছেন; ১৫ বছর পর পড়াশোনা শুরু করে RAS অফিসার রোহিণী
Success Story: ২ হাজার টাকা দিয়ে শুরু, আজ মোমোর ব্যবসায় ৫৬ লক্ষের টার্নওভার! গড়লেন বিরাট ব্র্যান্ড
২ হাজার টাকা দিয়ে শুরু, আজ মোমোর ব্যবসায় ৫৬ লক্ষের টার্নওভার! গড়লেন বিরাট ব্র্যান্ড

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget